তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে, দুদকে অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদন:

ধনকুবের খ্যাত প্রায় ১০০ কোটি টাকার সম্পদ অর্জনে কিশোরগঞ্জ জেলা পরিষদ হিসাব রক্ষক আবু কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে জমা পড়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে মোঃ ফজলুল করিম, দুর্নীতি দমন কমিশনে আবু কালাম আজাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে আবেদন করেছেন।

আবু কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক হিসাবে কর্মরত আছেন। চাকরির এক যুগের মাথায় হঠাৎ করেই তার আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ার ঘটনায় চোখ ছানাবড়া স্থানীয়দের। এই কর্মকর্তার চলাফেরা করেন দামি প্রাইভেট কারে। সর্বসাকুল্যে বেতন ৩০ হাজার টাকা। অথচ তার হাফ ডজন সহকারির বেতন এক থেকে দেড় লক্ষ টাকা। ড্রাইভারের বেতন ২০ হাজার টাকা। অথচ সল্প সময়ে তিনি কিভাবে গড়ে তুলেছেন এত সম্পদ তা যে কারও কল্পনারও বাইরে।
কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ধনকুবের খ্যাত আবু কালাম আজাদকে রাজবাড়ী জেলা শহরের বাণীবহ গ্রামের জমিদার অভিহিত করা হয়। ক্ষমতা ও টাকার দাপট এতটাই যে, সাংবাদিকরা সংবাদ প্রকাশের পূর্বে রীতি অনুযায়ি বক্তব্য নিতে গেলে দেখে নেয়ার হুমকি দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তার চাকুরীর বেতনের সহিত বর্তমান যে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে তাহা অসামঞ্জস্যপূর্ণ। উক্ত সম্পদের বিবরণ তুলে ধরা হলোঃ গ্রামের নিজেদের ভাঙা টিনের ঘরের পাশেই প্রায় কোটি টাকা খরচায় ৮০ শতাংশ জায়গা কিনেছেন। সেখান থেকে অল্প একটু এগুলেই বাণীবহ বাজার। যেখানে প্রায় সাড়ে ৭ কোটি টাকায় কিনেছেন ১২০ শতাংশ জমি। তার ওপর নির্মাণ করেছেন ৮০টি পাকা দোকান। এর পাশেই ৮ কোটি টাকা দামের গরুর হাটটিও এখন আবুল কালাম আজাদের। কাছাকাছি ১০৬ শতাংশের আরও একটি জমি রয়েছে এই ধনকুবেরের।
এখানেই শেষ নয়, রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারের পাশে প্রায় ৮০ শতাংশ জায়গার উপরে গড়ে তুলেছেন একটি ফ্যাক্টরি। পৌরসভার ৭ নং ওয়ার্ড ভবানীপুর গ্রামে দোতলা একটা বাড়ি করেছেন তের শতাংশ জায়গার উপরে।
বিশ্বস্তসুত্রে জানা যায় যে, নামে বেনামে বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে। উক্ত এফডিআর এর পরিমাণ কয়েক কোটি টাকা। স্ত্রী নামে,সন্তানদের নামে -বেনামে কমবেশী ৫০ বিঘা জমি ক্রয় করেছেন।
আবুল কালাম আজাদ এলাকাবাসি সূত্রে জানাগেছে, আবুল কালাম শত কোটি টাকার সম্পদের মালিক। চতুর আবুল কালাম আইনগত ঝামেলা এড়ানোর জন্যে নিজের স্ত্রী, ছেলে-মেয়ে ও আতীয় স্বজনের নামে সম্পদ গড়েছেন। তার পরিবার ও আত্বীয় স্বজনের সম্পদ ও ব্যাংক ব্যালেন্স তদন্ত করলেই প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন।
তার সর্বসাকুল্যে বেতন ৩০ হাজার টাকা। অথচ তার ড্রাইভারের বেতন ২০ হাজার টাকা। এই কর্মচারির সম্পদ ও বিলাসী জীবন যাপন দেখে খোদ পরিষদের কর্মকর্তরাও অবাক। আবুল কালাম আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন জেলা পরিষদের সাধারণ কর্মচারীগণ। এলাকার সূত্রে জানা যায়, ইতোমধ্যে রাজবাড়ীর একাধিক লোক আবু কালাম আজাদের আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন।এই পর্যন্ত দুদক কোন পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসী হতাশ।
অভিযোগের বিষয়ে, কিশোরগঞ্জ জেলা পরিষদের গিয়ে আবু কালাম আজাদকে অফিসে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাঙছে তাহসান খানের সংসার

ভাঙছে তাহসান খানের সংসার

বিনোদন ডেস্কঃ গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। কালের কণ্ঠের সঙ্গে একান্ত আলাপে তাহসান খান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব। জানিয়েছেন, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি। তাহসান বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু

আরও পড়ুন
language Change