তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান সাময়িক বরখাস্ত।সমর্থকদের মধ্যে ক্ষোভ

পাঠক সংখ্যা
638

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি: আরকুম আলী:
বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত ১ম মেয়র ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মুহিবুর রহমানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে আজ ২৭ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আজ ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.০০০০.০৬৪.৩২.২২২.
২০-৮৬০ নম্বর স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত লিখিত প্রজ্ঞাপনে উল্লেখ করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, পিতা-মৃত কলমদর আলী, এর বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠান করা, শহর সমন্বয় (TLCC) কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা না করে শহরের প্রাণ কেন্দ্র প্রবাসী চত্ত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানেও ময়লা আবর্জনা ডাম্পিং করা সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং যেহেতু, তিনি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমতি ব্যতিরেকে ২৪/০৬/২০২৪ তারিখে বহিঃবাংলাদেশ (যুক্তরাজ্য) গমন করেন,এবংযেহেতু, তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়র এর পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে; এবং
যেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী কোন পৌরসভার মেয়র এর বিরুদ্ধে অপসারণের কার্যক্রম শুরু করা হলে অথবা ফৌজদারী মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হলে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার কর্তৃক লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে মর্মে বিধান রয়েছে এবং যেহেতু, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় ‘পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা’ এবং অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার দায়ে তাকে মেয়র এর পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করায়, তাঁর কর্তৃক সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার মেয়র এর ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।সেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী জনাব মুহিবুর রহমান, পিতা-মৃত কলমদর আলী, গ্রাম: স্টেশন নতুন বাজার, মণ্ডলা, ডাকঘর: বিশ্বনাথ-৩১৩০, উপজেলা: বিশ্বনাথ, জেলা: সিলেট ও মেয়র বিশ্বনাথ পৌরসভা কে বিশ্বনাথ পৌরসভার মেয়র এর পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রভাবশালী উপরওয়ালা নেতা কর্তৃক প্রভাবিত হইয়া স্বীয় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে অন্যায় ও বেআইনীভাবে আমাকে আমার পদ থেকে অপসারণে মেতে উঠেছে।কোন অবস্থাতেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আমরা আইনের আশ্রয় গ্রহণ করছি।
এ প্রসঙ্গে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানিয়েছেন আমি মন্ত্রণালয় থেকে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান এর বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছি।
এদিকে মেয়র মুহিবুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক ও শুভাকাঙ্খীরা।আর মেয়রকে বরখাস্ত করায় তার বিরোধী পক্ষ বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় সীমাহীন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইমামকে দিগম্বর করে ভিডিও ধারণকারী গ্রেফতার গাজীপুরের সেই মাদ্রাসায় এখনো তালা ঝুলছে

মোসাঃহাফসা আক্তার। গাজীপুরে জুমার বয়ানে মাদকের কুফল নিয়ে আলোচনার জেরে মসজিদের ইমামকে মারধর ও দিগম্বর করে ভিডিও ধারণ করার মামলার প্রধান আসামী মফিজুর রহমান টুটুলকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে মহানগর গাছা থানা পুলিশ। টুটুল গাছা থানার চান্দরা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। টুটুল ও তার সহযোগীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। মঙ্গলবার বিকেলে গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে জিএমপি দক্ষিণ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। এদিকে সরেজমিনে চান্দরা আল আকসা জামে মসজিদ ও মসজিদ সংলগ্ন দারুল হাবিব মাদ্রাসায় গিয়ে ভুক্তভোগী ইমাম মুফতি শফিকুল ইসলাম তালুকদারকে পাওয়া যায়নি। মাদ্রাসাটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। মুসল্লিরা জানান, আলোচিত ঘটনার পর তিনি দুই মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে গেছেন। তার পরিচালিত দারুল হাবিব মাদ্রাসাটিও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
language Change