তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা

কদমতলী থানা এলাকায় ভয়ঙ্কর  সোর্স গোলাম রাব্বানী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

অপরাধীদের সম্বন্ধে নিয়মিত তথ্যদাতারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাবের কাছে ‘সোর্স’ হিসেবে পরিচিত। নাম-পরিচয় গোপন রেখে সম্ভাব্য ও সংঘটিত অপরাধ এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তারা। পরে তা পুলিশ বা র‌্যাবকে সরবরাহ করে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়। এ জন্য তাদের নিয়মিত আর্থিক সহায়তা (সোর্স মানি) দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এলাকার দাগি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরাও নিজেদের স্বার্থে থানায় সোর্স হিসেবে অন্তর্ভুক্ত হয়ে নানা অপকর্ম করছে। ধরা পড়ার ভয়ে খোদ পেশাদার সন্ত্রাসীরাও এসব সোর্সকে ভয় পায়। সন্ত্রাসী ও পুলিশের সঙ্গে সখ্যের কারণে সাধারণ মানুষ তাদের নিয়ে থাকেন আতঙ্কে। তথ্য পাওয়ার জন্য পুলিশ যেমন তাদের খাতির করে, তেমনি অসাধু পুলিশ সদস্যদের কাছে এ সোর্সরাই ‘সোনার ডিমপাড়া হাঁস’। তাদের মাধ্যমেই নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কথিত ‘আটক বাণিজ্যে’র নামে হাতিয়ে নেওয়া হয় অর্থ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সন্ত্রাসীদের আশীর্বাদপুষ্ট হয়ে ইদানীং রাজধানীর বিভিন্ন থানায় বেপরোয়া এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে সোর্স নামধারী এসব সন্ত্রাসী।

গোয়েন্দা সংস্থার তথ্য ও স্থানীয় সূত্রগুলোর মতে, রাজধানীর বিভিন্ন থানার অধীনে কর্মরত ভয়ঙ্কর সোর্সদের মধ্যে রয়েছে কদমতলী থানার গোলাম রাব্বানী তার অত্যাচারে অতিষ্ঠ এ থানার সাধারন মানুষ থেকে ব্যবসাীরা, ভালোমানুষকে গাজা বা ইয়াবা দিয়ে চালানের ভয় দেখানো সহ বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে হুমকি ধমকি দেয়ার মতো অভিযোগ রযেছে তার বিরুদ্ধে।  ধানমণ্ডি ও কলাবাগান এলাকায় মিন্টু, নাজির, ফাতেমা ও লাল চাঁন; গুলশানে নাদিম ও ফর্মা স্বপন; মোহাম্মদপুরে হানিফ, রাসেল ও জয়নাল; ডেমরায় বাবু সেলিম; পল্টন এলাকায় মরিয়ম, শাহাবউদ্দিন, আজমল, খলিল; সবুজবাগে বজলু মিয়া; রমনা এলাকায় হেরোইনচি স্বপন, মালেক, খলিল ও আক্তার। কামরাঙ্গীরচর থানা এলাকায় রয়েছে মাদক মামলার আসামি সিডি মিন্টু, সোহেল, আরিফ, আশরাফ; হাজারীবাগে জসিম, রনি, শাহজাহান ও ওয়াসিম। লালবাগ ও চকবাজার এলাকায় আছে বিল্লাল, আবদুর রব, আলমগীর,৷ বাসেত, আজমল, তৌহিদসহ কয়েকজন। শাহবাগে ফর্মা কাদের; নিউমার্কেট এলাকায় নাদিম ও কাইল্লা বাবু সোর্স হিসেবে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। পল্লবী এলাকায় ডাকাতি মামলার আসামি সাইফুল সোর্স হিসেবে কাজ করে থাকে। দেলোয়ার, তারেক, রাজু ও রহমান সোর্সের পরিচয় দিয়ে পুরো এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। মিরপুর ও কাফরুল এলাকায় সোর্সদের তালিকায় বাবু, সুমন, মোশারফ, শাহীন, খ্রিস্টান বাবুু, তামান্না তামু রাজু ও আলমগীর অন্যতম।
পুরান ঢাকা সূত্রাপুর ও কোতোয়ালি এলাকায় জামান, লিটন, শম্ভু, মনোয়ারা, সেলিম, ইয়াবা ঝিলু, ফেনসি রমজান, কানাই, সামসু, জাহাঙ্গীর, শাকিল, সুজন, মাসুদ, সাবি্বর, বাবলু, শফিক ও মুজিবর নিয়ন্ত্রণ করে পুরো এলাকা। শ্যামপুর, ও গেন্ডারিয়া এলাকায় সোহাগ, আমির, সোহেল, শিপন, জাহাঙ্গীর, ভাগিনা রবিন, নজরুল, লালু, রহিম, আলী এবং যাত্রাবাড়ীতে শাহে আলম, আলতাফ, মাসুম, সুমন, শাহীন, সালাম ও ফর্মা সিরাজ সোর্স হিসেবে এলাকায় দোর্দণ্ড প্রতাপ রাখে।৷ ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা এ প্রসঙ্গে সবুজ বাংলাদেশকে বলেন, কাগজপত্রে থানার কোনো সোর্স থাকার কথা নয়। এর পরও বিভিন্ন সময়ে অভিযোগ পেয়ে গত বছর ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে প্রত্যেক থানায় চিঠি দিয়ে সোর্স নামধারী এসব অপরাধীর ব্যাপারে ওসিদের সতর্ক হতে বলা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​

​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।​​আজ শনিবার (০৯ মে, ২০২৬) সকাল ০৮:৩০ থেকে ০৯:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে আটক করে। ​গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে।​​অভিযানকালে আসামির হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

আরও পড়ুন
language Change