তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

চট্টগ্রাম ‘কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড জসিম এখন এনআরবি লাইফে!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে তা জীবন বিমায় রূপান্তর করে জালিয়াতি ও প্রতারণায় জড়িত কর্মকর্তাকে চাকরি দিয়েছে নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ। প্রতারণায় জড়িত ওই কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি যমুনা লাইফের সাবেক অ্যাডিশনাল এমডি। বর্তমানে তিনি এনআরবি ইসলামিক লাইফে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৯৩ জন গ্রাহককে স্থায়ী আমানত বা এফডিআরের প্রতিশ্রুতি দিয়ে দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা জীবন বিমায় রূপান্তরের নেপথ্যের নায়ক জসিম উদ্দিন। এফডিআরে পাঁচ শতাংশ কমিশন হলেও সেখানে তারা এফডিআরের নামে টাকা নিয়ে জালিয়াতি করে তা সিঙ্গেল বিমায় রূপান্তর করে ৯৫ শতাংশ কমিশন বাগিয়ে নিয়েছেন। এই জসিম উদ্দিন তখন অ্যাডিশনাল এমডির পাশাপাশি যমুনা লাইফের মার্কেটিং বিভাগেরও প্রধান ছিলেন।

যমুনা লাইফের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) একটি তদন্ত করে। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জসিম উদ্দিনের সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে এসেছে। তিনি ছাড়াও যমুনা লাইফের সদ্য সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান খন্দকারের সম্পৃক্ততাও পাওয়া গেছে। আরও জড়িত ছিলেন এসএএমডি মো. রবিউল ইসলাম।

বিমা নিয়ন্ত্রক সংস্থা সূত্র জানায়, এ ঘটনায় চাকরি হারিয়ে পলাতক রয়েছেন কোম্পানির কর্মকর্তা এসএমডি মো. রবিউল ইসলাম। অপরদিকে সদ্যবিদায়ী সিইও কামরুল হাসানের চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদনও নামঞ্জুর করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তবে ওই দুই কোটি ৩৪ লাখ টাকা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া সত্ত্বেও বিমা খাতে বহালতবিয়তে আছেন জসিম উদ্দিন।

জসিম উদ্দিনের পূর্ববর্তী কর্মস্থলগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, তিনি ব্যবসায় সফল হলেও নানা কর্মকাণ্ডের কারণে বিতর্কিত ছিলেন। তার পূর্ববর্তী কর্মস্থল রূপালী লাইফ ইন্স্যুরেন্সে তদন্ত করা হলে ‘ভয়ংকর স্পর্শকাতর’ তথ্য উঠে আসবে বলে নিশ্চিত করেছেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি নির্ভরযোগ্য সূত্র।

এদিকে যমুনা লাইফের প্রতারণায় জড়িতকে এনআরবি ইসলামিক লাইফে চাকরি দেয়ায় নতুন করে প্রতারণা ও কেলেঙ্কারি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন খাত-সংশ্লিষ্টরা। বিমা বিশেষজ্ঞ অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিমা অত্যন্ত সংবেদনশীল একটি খাত। সাধারণ মানুষ এর সঙ্গে সরাসরি জড়িত। তাদের অর্থের নিরাপত্তাসহ জীবনের নানা বিষয়ে ঝুঁকি বহন করাই বিমা কোম্পানির কাজ। তবে প্রমাণিত জালিয়াত বা প্রতারকরা যদি নতুন করে কাজের সুযোগ পায়, তাহলে ফের প্রতারণা হবে না— তা জোর দিয়ে বলা মুশকিল। গ্রাহকের স্বার্থেই স্বচ্ছ ও সৎ মানুষদের এ খাতে আনা উচিত।

জসিম উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। তার সাবেক কর্মস্থল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দেয়া জীবনবৃত্তান্ত এসেছে আমার সংবাদের কাছে। সেটা বিশ্লেষণে দেখা যায়, তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন। যদিও এই সনদের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তার শিক্ষাগত যোগ্যতার সনদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

তদন্তে প্রতারণা প্রমাণিত জসিম উদ্দিনকে চাকরি দিয়ে তাকে নতুন করে প্রতারণার সুযোগ দেয়া হচ্ছে কি না— সে বিষয়ে জানতে চেয়ে এনআরবি ইসলামিক লাইফের (ভারপ্রাপ্ত) মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানকে বারবার ফোন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে ক্ষুদেবার্তার মাধ্যমে জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

যমুনা লাইফ নিয়ে আইডিআরএর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ ও ২০২১ সালে দুই দফায় কোম্পানির চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের ৯৩ গ্রাহকের কাছ থেকে এক বছর মেয়াদি এফডিআরের কথা বলে দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদি পলিসি করা হয়েছে, যা বিমা আইনের পরিপন্থি। এই প্রতারণার মাধ্যমে সংশ্লিষ্টরা মোটা অঙ্কের কমিশন বাগিয়ে নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, জড়িতরা প্রতি লাখে মাসিক ১০০০ টাকা ও বছর শেষে ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এই প্রতারণা করেছে। এর সঙ্গে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান নামের তিনজনের যোগসাজশ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, যমুনা লাইফের তৎকালীন সিইও কামরুল হাসান খন্দকার ২০২০ সালে ৪৫/২০২০ নং প্রজ্ঞাপনের মাধ্যমে কোম্পানির এফডিআর-সংক্রান্ত সার্কুলার জারি করে, যা বিমা আইন ২০১০-এর বিধি, প্রবিধান ও আইডিআরের নির্দেশনার পরিপন্থি। এছাড়াও তিনি ও কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) চট্টগ্রাম সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় এফডিআর করার জন্য মাঠকর্মীদের নির্দেশ দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সিইওর মৌখিক নির্দেশনা ও ৪৫/২০২০ নং সার্কুলারের প্রেক্ষিতে ওই সময় এএমডি পদে কর্মরত থাকা মো. জসিম উদ্দিন এবং এসএএমডি মো. রবিউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোম্পানির চট্টগ্রামস্থ সার্ভিস সেন্টারের মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের লাখে মাসিক ১০০০ টাকা ও বছরান্তে অতিরিক্ত ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের শর্তে এক বছর মেয়াদি এফডিআরের লোভ দেখান।

কৌশলে ওই প্রতারকচক্রটি দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকার পুরো তহবিলটি যমুনা লাইফের হিসাবে ট্রান্সফার করে। তারা প্রতিষ্ঠানের ৯৩ সদস্যের নামে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদি তিন কিস্তি বিমার প্রস্তাবপত্র পূরণ করে জাল মেডিকেল সনদপত্র যুক্ত করে অবলিখন বিভাগে দাখিল করে এবং এক কোটি আট লাখ ৩২ হাজার ১৭৫ টাকা কমিশন হাতিয়ে নেয়।

এই কমিশনের মধ্যে ৩০ শতাংশ এফএ কমিশন বাবদ ৬৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা, ইউনিট ম্যানেজারের কমিশন বাবদ ২০ লাখ ৯৬ হাজার ৫৫০ টাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের কমিশন বাবদ ১৭ লাখ ৪৭ হাজার ১২৫ টাকা রয়েছে। ক্ষতিগ্রস্ত এক গ্রাহক এ ঘটনায় বাদী হয়ে চট্টগ্রাম আদালতে অর্থ আত্মসাতের মামলা করেন। সে মামলায় এএমডি জসিম উদ্দিনকে দ্বিতীয় আসামি করা হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জসিম উদ্দিন বলেন, আমি এমন কোনো কাজের সঙ্গে জড়িত নই; আমাকে ফাঁসানো হয়েছে। এই অভিযোগের বিপরীতে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি এবং তার কাছে থাকা যাবতীয় প্রমাণাদি দিয়ে তিনি আইডিআরএর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান । তার কাছে থাকা তথ্য-প্রমাণ এই সংবাদের প্রতিবেদককে দেখাতে পারবেন বলে সময়ও নেন তিনি। এরপর দীর্ঘ কালক্ষেপণ করেও তিনি তার দাবির সপক্ষে কোনো প্রমাণাদি দেখাতে পারেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএমডব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য

স্টাফ রিপোর্টার॥ ১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী ১৯২০ এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে ১৯৩০ এর দশকে অটোমোবাইলে পরিণত হয়। ২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই “রাউন্ডেল” বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উৎ্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক। ৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে। ৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে

আরও পড়ুন
language Change