তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ঠ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ৫,৩৮৯,৯২.৪৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বাস্তবায়নে সরকারী কোন নিয়ম নীতির তোয়াক্কা করছে না প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের অনিয়ম/দুর্নীতি নিয়ে সুনিদিষ্ট অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না মন্ত্রণালয়। আবার ২/১ টি অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দিয়ে তদন্ত করাইয়া প্রতিবেদন জমা দেয়া হয়েছে বা হচ্ছে। পরিকল্পিত ভাবে অনিয়ম/দুর্নীতি/লুটপাট হচ্ছে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ঠ এ প্রকল্পে। প্রকল্পের অধীনে শত শত কোটি টাকার মেশিনারীজ সরবরাহ না নিয়ে বা নিন্মমানের মালামাল নিয়ে ঠিকাদারের বিল পরিশোধ করা হয়েছে এমন যন্ত্রপাতি আজও পর্যন্ত প্যাকেটবন্ধী বা অকেজো অবস্থায় পড়ে রয়েছে । এমন সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও আর্থিক সুবিধা গ্রহনের মাধ্যমে মন্ত্রণালয় ও অধিদপ্তর নিরব রয়েছে। সম্প্রতি ডিপিপির সংস্থান অনুযায়ী চট্রগ্রাম. রাজশাহী ও খুলনার মেট্রো এলাকায় উন্নতমানের কসাইখানা নির্মাণ/স্থাপনের জন্য বিগত ৬/৬/২৪ইং তারিখে প্যাকেজ নং এলডিডিপি/ডব্লিউ-৮৫,৮৬,৮৭ এর জন্য পৃথক ৩টি দরপত্র আহবান করা হয়েছে । উক্ত ৩টি দরপত্র দাখিলের সময় নির্দ্ধারন করা হয়েছে আগামী ১১/৭/২৪ ইং তারিখ বিকাল ৩ ঘটিকার সময়। প্রত্যেকটি কসাইখানার প্রাক্কলিত দর/মূল্য ৯৯ কোটি ৬০ লক্ষ টাকা। আলোচ্য দর র্নিদ্ধারন করা হয়েছে পিডব্লিউডির রেট সিডিউল-২০১৮ অনুসারে। মূল ডিপিপিতে ৩টি কসাইখানার জন্য পিডব্লিউডির রেট সিডিউল-২০১৮ অনুসারে ২৪৯ কোটি টাকা এবং সংশোধিত ডিপিপিতে একই কাজের একই পরিমানের জন্য পিডব্লিউডির রেট সিডিউল-২০১৮ অনুসারে ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি ৮০ লক্ষ টাকা যা পরস্পর বিরোধী। পিডব্লিউডির রেট সিডিউল-২০১৮ অনুসারে মুল ডিপিপি এবং আরডিপিপি প্রস্তুত করা হলেও ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা বেশী দর নির্দ্ধারনের কোন ব্যাখ্য কোথাও নেই। অন্যদিকে ডিপিপি সংশোধনকালে বিগত ১৫/৩/২৩ইং তারিখে পরিকল্পনা কমিশনের সদস্য(সচিব) একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনিদিষ্ট আলোচনা ও সিদ্ধান্ত ছিল যে,(সিদ্ধান্ত-৪.১৪) “ সংশোধিত ডিপিপি’র ক্রয় পরিকল্পনায় প্যাকেজ নির্দ্ধারন,প্যাকেজের ক্রয় পদ্ধতি এবং ক্রয় অনুমোদনকারী কর্তৃপক্ষ পিপিআর-২০০৮ এর ১৭(৫) যথাযথ অনুসরণ করে নির্দ্ধারন করতে হবে।”। কিন্তু দূ:খজনক হলেও সত্য প্রকল্প কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ অধিদপ্তর সে সিদ্ধান্ত লংঘন করে ক্রয় অনুমোদনকারী কর্তৃপক্ষকে পাশ কাটানোর লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের ক্রয় কমিটির অনুমোদন এড়ানোর জন্য ৩টি কাজকে পৃথকভাবে ৩টি প্যাকেজে রুপান্তর করে এবং ১০০ কোটি টাকার নিন্মে রেখে পৃথকভাবে ৩টি দরপত্র আহব্বান করেছে। যা সরাসরি আর্থিক বিধি লংঘন এবং দুর্নীতির পর্যায়ে পড়ে। আলোচ্য প্রকল্পের অধীনে একই ঘটনা পূর্বেও ঘটেছে এবং বিষয়টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব এবং অধিদপ্তরের ডিজিকে লিখিতভাবে জানালেও তারা কোন ব্যবস্থা নেন নি। পূর্বে প্যাকেজ নং জি-৯৭,জি-৯৮,জি-৯৯ ও জি-১০০ এর মাধ্যমে একই মালামাল ক্রয়ের জন্য মোট ৪টি দরপত্রের মাধ্যমে মোট ২৫৪ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার টাকার আহব্বান করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এমনকি এ প্রকল্পের অধীনে আরো ৮/১০টি ক্রয়ে পিপিআর এর সংশিষ্ট বিধি লংঘিত হয়েছে বা বত্যয় ঘটানো হয়েছে। কিš‘ অর্থের কাছে সকল কর্তৃপক্ষ নীরব ভুমিকা পালন করছে। বর্তমান মন্ত্রীর ও সচিবের নিকট প্যাকেজ নং জি-৯৭ ও জি ১০০ এর বিষয়ে সুৃনিদিষ্ট অভিযোগ (প্রমানাদিসহ) করার পরেও তিনি সেটি আমলে নেননি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সচিবের বরাবরে একাধিক সুনিদিষ্ট অভিযোগ করা হলেও ওনারা কোন ব্যবস্থা গ্রহন করেন নি। অধিদপ্তরের একাধিক সিনিয়র কর্মকর্তা ও ঠিকাদার জানান, মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রকল্পের সিটিসি ডা: গোলাম রব্বানী কিনে রেখেছেন তাই এ বিষয়ে অভিযোগ করেও কোন লাভ হবে না। এ বিষয়ে প্রকল্পের সিটিসি ডা: গোলাম রব্বানীর বক্তব্য চাইলে তিনি পিডি আব্দুর রহিম এর সাথে কথা বলার জন্য অনুরোধ জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট: দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সেই করা সতর্কবার্তায় বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় এই সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন
language Change