তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

কোটা সংস্কার আন্দোলনে দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত গণমাধ্যমকর্মীর মামলা নিচ্ছে না পুলিশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

কোটা সংস্কার আন্দোলনে দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত গণমাধ্যমকর্মীর মামলা নিচ্ছে না পুলিশ, থানায় এজাহার দিলেও তা মামলা হিসেবে এন্টি করতে গড়িমসি করছে ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী। গেলো ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় রাজধানীর উত্তর বাড্ডায় দায়িত্বপালনকালে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত দুষ্কৃতিকারীরা এসএটিভির স্টাফ রিপোর্টার কাওছার হামিদ সোহান খান ও ভিডিওগ্রাফার মোহাম্মদ হারুনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে উভয়ের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের পাশাপাশি সোহান খানের বাম হাত ভেঙ্গে যায়। এঘটনায় সেখানেই এএমজেড হাসপাতালে ভর্তি করা হয় সোহান খানকে। হাসপাতালটির সামনের সড়কে আন্দোলনকারীদের সরব উপস্থিতি থাকায় ২ দিন চিকিৎসার পর ভয়ে হাসপাতাল ত্যাগ করে বাসায় ফিরে সোহান খান।

এঘটনায় মামলা করতে গেলো ২২ জুলাই বাড্ডা থানায় একটি এজাহার দিলে, পুলিশ তা জমা রেখে দিয়ে পরের দিন যোগাযোগ করতে বলে। গেলো ৪ দিন অতিবাহিত হলেও বাড্ডা থানা কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে থানায় সার্বক্ষণিক দায়িত্বে থাকা একাধিক অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও গেলো ৪দিনে তারা মামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজীকে দফায় দফায় ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার শামিম আহাম্মেদ রিফাতের সাথে মোবাইলে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) তত্ত্বাবধানে একটি কমিটি করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে মামলা নেয়া হচ্ছে। যাকে কোনো ভূয়া মামলা রুজু না হয়। নিরাপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে ডিএমপি। তারপর মামলাটি নেয়া হবে বলেও জানান ডিএমপির গুলশান বিভাগের ডিসি।

ডিএমপির যাচাই বাছাই কমিটির পক্ষে একটি মামলার মতামত দিতে, ৪ দিন সময় নেয়ার পরেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে, পুলিশের কর্মতৎপরতা নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ বিটের একজন গণমাধ্যমকর্মীর অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যদি এমন হয়, সাধারণ ভুক্তভোগীর অবস্থা কোথায় গিয়ে দাড়ায়!

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন মোস্তফা মাহমুদ

ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।  

আরও পড়ুন
language Change