তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

ঝিনাইদহের একটি রাস্তা এখন ৭ গ্রামের মানুষের ভোগান্তির কান্না

পাঠক সংখ্যা
638

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাওর (বন্ধ) জল মহলের দক্ষিণ পাশ দিয়ে রাস্তাটি কেটে দেয়ার ফলে সাত গ্রামের মানুষের দুঃখ কষ্ট এবং চরম ভোগান্তির কান্না হিসেবে পরিচিত লাভ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে যে একসময়ের নবগঙ্গা নদীর প্রবাহমান স্রোতধারা চাঁদপুর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে ইউ টার্ন হয়ে পুনরায় সোজা হয়ে প্রভাত প্রবাহিত হয়ে যায়। নদীর এই ইউট্রেন বাকের ফলে এই অঞ্চলের সাত গ্রামের মানুষের ঝিনাইদহ শহরে যাতায়াত কঠিন হয়ে পড়ে। মানুষের এই জনদুর্ভোগের কথা সরকার বিবেচনা করে নদীর প্রবাহমান স্রোতধারার উপর একটি রাস্তা নির্মাণ করে এবং জন মানুষের কয়েক বিঘা জমি অধিগ্রহণ করে ১৯৭৯ সালে নদীর স্রোতধারা সোজা করে দেয়।

এই রাস্তা নির্মাণের ফলে চাঁদপুর ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নের হামেরহাটি, যাদবপুর খালকুলা ,দারিয়াপুর ,পৈলানপুর ও রূপদাহ এই ৭ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঝিনাইদহ শহরে পল্লী বিদ্যুৎ হাসপাতাল এবং আদালত সহ বিভিন্ন স্থানে অতি সহজে যাতায়াত করত। শুধু তাই নয়, এই গ্রামগুলোর মানুষের শত বিঘা জমি চাষাবাদ করতো। এই গ্রামগুলিতে রয়েছে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টা কমিউনিটি ক্লিনিক।

এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের দিকে এই জলমহলের দক্ষিণ পাশে রাস্তাটি ঝিনাইদহ জেলা প্রশাসক ভেকু দিয়ে অপসারণ করে দেয়। জেলা প্রশাসকের এই রাস্তাটি অপসারণ করে দেয়ার ফলে এই অঞ্চলের মানুষের চরম ভোগান্তির কান্না হয়ে দাঁড়ায়। ঝিনাইদহ জেলা শহরে যেতে হলে এখন তাদের আরো ৫ কিলোমিটার রাস্তা অধিক পাড়ি দিতে হচ্ছে। যেখানে তারা ঝিনাইদাহ শহরে ৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই পৌঁছাতে পারতো এখন তাদের ঝিনাইদহ শহরে যেতে হচ্ছে ৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। শুধু তাই নয়, এই অঞ্চলের মানুষের প্রায় শতাধিক বিঘা জমি চাষ করতে আসতে হচ্ছে ১২/১৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এই রাস্তা নির্মাণের ফলে একটি জলমহল সৃষ্টি হয়েছিল যাহা থেকে দেশের রাজস্ব খাতে প্রতিবছর ৮ থেকে ৯ লক্ষ টাকা জমা হতো। জল মহলে প্রতিবছর জেলেরা প্রচুর মাছ উৎপাদন করত যাহা দেশের পুষ্টির চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখতো। এই অঞ্চলের প্রায় ৫০ টি পরিবারের অর্থ উপার্জনের স্থান হয়ে উঠেছিল এই জলমহলটি। এই রাস্তায় জনমানুষের চলাচলের সুবিধার্থে ১৮-১৯ অর্থবছরে ১৪ লক্ষ টাকা ব্যয় করে একটি সেতু নির্মাণ করে দেন। যাহা এখন হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছে। এই রাস্তাটি অপসারনের ফলে এখন ৭ গ্রামের ২০ হাজার মানুষের ভোগান্তির কান্না হয়ে উঠেছে।

বাওড়পাড়ের এই রাস্তা দিয়ে ওপারে চাষ করেন চাঁদপুর গ্রামের নজির বিশ্বাস, শাহাদত, ফজলু, হায়দার, জাহিদ, রেজাউল, জমির বালিথা, সরোয়ার সহ অনেকে শুধু চাঁদপুর গ্রাম নয় হামেরহাটি গ্রামের বজলু নান্নু পিন্টু ও মকবুল বিশ্বাস এবং পৈলানপুর গ্রামের ওমর আলী সহ ৭/৮ জন এবং রুপদা গ্রামের বাহারসহ ৫-৬ জন কৃষক চাষাবাদ করেন।

এই গ্রামগুলোর কৃষকরা জানায় আমাদের এখন ওই জমিগুলো চাষ করা অসম্ভব হয়ে পড়েছে এই জমিগুলো এখন আমাদের হয় বিক্রি করে ফেলতে হবে নইলে ফেরে রাখতে হবে।

এই প্রসঙ্গে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ দাবি করেন যে এই রাস্তাটি পুনঃনির্মাণ অতি জরুরী। যার মাধ্যমে আমার ইউনিয়নের ১০ হাজার মানুষ অতি সহজে ঝিনাইদহ যেতে পারবে এবং এই বাওড়ে মাছ উৎপাদন হলে দেশের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। এই রাস্তাটি কাটার ফলে জনগণের ব্যাপক অসুবিধা। জেলা প্রশাসক অপরিকল্পিতভাবে কিছু মানুষের উস্কানিতে এই রাস্তাটি কেটে দিয়েছেন। যাহা এখন জনসাধারণের ব্যাপক জনদুর্ভোগ এর কারণ হয়ে উঠেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ

পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ

হাফিজ খান, বরিশাল প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া কামারখালী এলাকার একটি ভাঙা বাঁধ এখন কয়েক হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি নিষ্কাশনের জন্য কাটা হয়েছিল যে বাঁধ, সেই স্থান দিয়েই বর্তমানে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ জনপদ। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ছয় হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে ফসলি জমিতে পানি জমে গেলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি পানি অপসারণের জন্য একটি সড়ক কেটে দেন। এতে সাময়িকভাবে পানি নিষ্কাশন হলেও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে ইউনিয়ন পরিষদের এক লাখ ৭০ হাজার টাকার বরাদ্দে সড়কটি সংস্কার করা হয়। তবে এলাকাবাসীর দাবি, রাস্তা কাটার পর থেকেই নতুন সমস্যার সূত্রপাত হয়। বর্তমানে প্রতিদিন দুই দফা জোয়ারের পানি ওই স্থান দিয়ে লোকালয়ে

আরও পড়ুন
language Change