তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

পুলিশ খুন করেনি? তাহলে কে খুন করেছে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদীকে?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীকে পুলিশ গুলি করেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাহলে তাকে গুলি করল কে? কার গুলিতে প্রাণ ঝরল ঢাকা টাইমসের এই মেধাবী সাংবাদিকের?

গত ১৮ জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ওপরের অংশে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের ছোরা গুলিতে গুলিবিদ্ধ হন সাংবাদিক মেহেদী। প্রায় ১০ মিনিট পড়ে থাকার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।

ওই ঘটনার ১৭ দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, ‘পুলিশের গুলিতে কোনো সাংবাদিক মারা যায়নি।’ এমনকি তিনি এও বলেছেন, ‘আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।’

সচিবালয়ে শনিবার রাতে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সঙ্গত কারণেই বেশ কিছু প্রশ্ন সামনে আসে ।

তাহলে কার গুলিতে সাংবাদিক নিহত হলেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার এখন এটাও জানানো উচিত, পুলিশ গুলি না করলে কে গুলি করল মেহেদী হাসানকে।

নিহত সাংবাদিক হাসান মেহেদীর বুকে-পিঠে অসংখ্য ছররা গুলির চিহ্ন। সাধারণত আন্দোলন-সংগ্রামে এই গুলি ব্যবহার করে পুলিশ। ছররা গুলি পুলিশ ছাড়া আর কেই-বা ব্যবহার করে? এই জবাবও তো তার কাছ থেকেই আসতে হবে।

এমনকি হাসান মেহেদী গুলিবিদ্ধ হওয়ার সময় প্রত্যক্ষদর্শী অন্য সাংবাদিকদের বয়ানেও পুলিশের গুলি করার কথা উঠে এসেছে নানা মাধ্যমে।

এ ছাড়া ছাত্র আন্দোলন ঘিরে হত্যা ও সহিংসতার ঘটনা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ রকম গুরুত্বপূর্ণ কমিটির তদন্তাধীন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনসমক্ষে কোনো পক্ষে মন্তব্য করতে পারেন কি?

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে অমূলক বলছেন বিশ্লেষকরা। কোনো হত্যার ঘটনায় তিনি এভাবে আগেভাগে মন্তব্য করতে পারেন না। তিনি এর মধ্য দিয়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশকে বাঁচানোর দায়িত্ব নিলেন। তা না হলে সাংবাদিক হত্যায় পুলিশের পক্ষে এভাবে সাফাই গাইলেন কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, সরকার এভাবে সব সময় নিজেদের দায়মুক্ত রেখে দেশকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। সাংবাদিক হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সম্পূর্ণ অমূলক।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বিশ্লেষক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো ধরনের তদন্ত ছাড়াই এভাবে সিদ্ধান্ত ঘোষণা করে দেন, তাহলে পুলিশের পক্ষে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হবে না। পুলিশের কী সাধ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বাইরে গিয়ে তদন্ত রিপোর্ট তৈরি করে?

তার মন্তব্য প্রত্যাহার করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হাসান মেহেদীসহ সব হত্যার সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দেবেন, এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনবেন বলে আশা করেন বিশ্লেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এনআইডিতে ‘ম্যাচ ফাউন্ড’ জটিলতা নিরসনে দুই নির্দেশনা

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাগরিকদের আঙুলের ছাপ অন্য কারো সঙ্গে মিলে যাচ্ছে বা যে সকল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্ট্যাটাস ‘ম্যাচ ফাউন্ড’ অবস্থায় রয়েছে, সেগুলো নিরসনে মাঠ কর্মকর্তাদের দুই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইং। বুধবার (২৮ মে) সংস্থাটির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসে থাকা এনআইডিগুলোর ক্ষেত্রে একই ভোটারের দুটি এনআইডির ক্ষেত্রে একটি এনআইডি সিস্টেমে সচল আছে। তাহলে সচল এনআইডি নম্বরটিই ভোটারকে ব্যবহারের জন্য পরামর্শ দিতে হবে। আর অন্যটি ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস হিসেবে থেকে যাবে। অন্যদিকে সিস্টেমে যদি দেখা যায়, কোনো ব্যক্তির এনআইডি অন্য কোনো ব্যক্তির এনআইডির সঙ্গে মিলে যাচ্ছে তাহলে তা সমাধানের জন্য নির্বাচন কমিশনে পত্র পাঠাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে আঙুলের

আরও পড়ুন
language Change