তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

স্বপরিবারে লাপাত্তা: শিক্ষা বাণিজ্যের দালাল ক্যামব্রিয়ান বাশার পুঁজি খাটায় চোরাচালানে

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক:

শিক্ষা ক্ষেত্রের ভয়ংকর ব্যবসায়ী ক্যামব্রিয়ান স্কুল কলেজের মালিক লায়ন আবুল বাশার স্বপরিবারে উধাও হয়েছেন। কোটা আন্দোলনে ক্যামব্রিয়ান শিক্ষার্থী, শিক্ষক এমনকি তাদের অভিভাকদের পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা দেন তিনি। এরপরেও যে শিক্ষার্থীরা ক্যামব্রিয়ানের ড্রেস পাল্টে আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সবাইকে টিসি দেয়ার কড়া নির্দেশ দেন এই আওয়ামী দালাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় অর্জনের সঙ্গে সঙ্গে বাশার স্বপরিবারে পালিয়ে গেলেও অজ্ঞাত স্থান থেকেই টিসি প্রদানের বিষয়ে বারবার চাপ দিয়ে চলছেন।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ নামে গুলশানে রমরমা আদম ব্যবসাও খুলে বসেছেন বাশার। শিক্ষার্থীদের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার কলেজ, ভার্সিটিতে পড়াশুনার ব্যবস্থা করে দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও অধিকাংশের সঙ্গেই প্রতারণা করেছেন তিনি। প্রতারিত ভুক্তভোগীরা বছরের পর বছর ঘুরেফিরে ধর্ণা দিয়েও সুফল পাচ্ছেন না। গুলশান-২ নং চত্বর সংলগ্ন বিএসবি অফিসে প্রতিদিন ভিড় জমিয়ে আহাজারি করেন, কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই দালাল বাশারের। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে গুলশান থানায় অভিযোগ নিয়ে গেলেও বাশার ও তার বিএসবির বিরুদ্ধে কোনো মামলা রুজু করতে রাজি হয়না পুলিশ। এমনকি দাপুটে এই চক্রের নামে একটা জিডি নিতেও থানার অনিহা রয়েছে।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের নামে তারা এখন বিভিন্ন দেশে কৃষি শ্রমিক, ক্লিনার, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, হেলপার, ইলেকট্রিশিয়ানসহ গৃহকর্মী পর্যন্ত পাঠানোর ধান্দাবাজিতে নেমেছেন।

এদিকে আবুল বাশার তার শিক্ষা বাণিজ্য থেকে হাতিয়ে নেয়া কোটি কোটি টাকা চোরাকারবারিতে পুঁজি খাটান বলেও গুরুতর অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মাদক, ওষুধসহ ভারতীয় নিষিদ্ধ পণ্য সামগ্রীর চোরাচালানীরা বাশারের ভাই ও দুই ভাতিজার মাধ্যমে মোটা অংকের মূলধন সহায়তা পান। বিনিময়ে লাভের একটা অংশ বাশারের এ পাঠিয়ে দেয়া হয় বলে সীমান্ত কারবারিদের সূত্রে জানা গেছে।

শিক্ষা খাতের আওয়ামী দালাল বাশার ক্যামেরিয়ান টিভি নামে একটি এডুকেশন চ্যানেলের অনুমোদন পর্যন্ত বাগিয়ে নিয়েছেন। এই অনুমোদন পত্রকে পুঁজি বানিয়ে গত ৪/৫ বছর যাবত তিনি অভিনব আরেক বাণিজ্য ফেঁদে বসেছেন। অস্তিত্বহীন টিভি চ্যানেলের মালিকানার অংশীদারিত্ব দেয়ার প্রস্তাব দিয়ে দেশী ব্যবসায়ী ও সহজ সরল প্রবাসীদের থেকে শত কোটি টাকা পকেটস্থ করেছেন বাশার। অথচ পুঁজি দাতাদের অংশীদারিত্ব সংক্রান্ত কোনো কাগজ, চুক্তি, দলিলপত্র দেয়া হয়নি। তাদের কয়েকজনকে পরিচালক পদবীর একটি করে আইডি কার্ড বানিয়ে দিয়েছে শুধু।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাফ নদী সীমান্তে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:  কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ১২ নভেম্বর মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী আনোয়ার প্রজেক্ট এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়। আটক মো. নূর রশিদ (২৫) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মৃত মো. সলিমুল্লাহ’র ছেলে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে কাঠের নৌকাযোগে সন্দেহজনক তিন ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এতে নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমার দিকে

আরও পড়ুন
language Change