তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ফের খুলশীর রেলক্রসিংয়ে মর্মান্তিক দূর্ঘটনা–ধামাচাপার চেষ্টা রেলওয়ের!

পাঠক সংখ্যা
638

 

রায়হান হোসাইন, , চট্টগ্রামঃ-

চট্টগ্রাম নগরের খুলশী রেলগেটে ভয়াবহ দুর্ঘটনার দুমাস যেতে না যেতেই এবার ‘অবৈধ রেলক্রসিংয়ে’ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সাগরিকা এলাকায়। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভয়াবহ এ দুর্ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়। রোববার এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সুমি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

তবে এমন ভয়াবহ দুর্ঘটনার পরও ঘটনা তদন্তে কোন ব্যবস্থা নেয়নি পূর্বাঞ্চল রেলওয়ে। উল্টো অভিযোগ উঠেছে— দুর্ঘটনা কবলিত এলাকায় রেলগেট ও রেলক্রসিং না থাকার বিষয়টি সামনে উঠে আসার ‘ভয়ে’এ দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ‘দুর্ঘটনাস্থলে যেহেতু কোন লেভেল ক্রসিং নেই। সেহেতু গেট ম্যান থাকার প্রশ্নই আসেনা। সেখানে গেটের কোন অনুমোদনও নেই। কিভাবে সেদিনের মাইক্রোটি রেললাইনের উপর উঠে এল, তার তদন্তভার বর্তায় রেলওয়ে পুলিশের উপর।’ এ দুর্ঘটনা তদন্তের দায় এভাবেই রেলওয়ে পুলিশের উপর চাপিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার পর মাইক্রোর অজ্ঞাত চালককে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। সেই মামলায় গেট না থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে ‘একমাত্র’ আসামি করা হয়েছে সেই মাইক্রোবাস চালককে।

ক্ষোভ প্রকাশ করে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আপাত দৃষ্টিতে মাইক্রো চালকের দোষই ছিল বলে মনে হচ্ছে। তবে সেখানে গেট বা গেটম্যান ছিল না এটাও সত্য। সব মিলিয়ে আমরা রেলওয়ে কর্মকর্তাদের কাছে গিয়েছিলাম। তবে আমাদের কাছে মনে হয়েছে অন্যান্য দুর্ঘটনার মতো এবারেরও টাও উনারা খুব সিরিয়াস ভাবে নেয়নি। কিন্তু সেদিন ওই গাড়িতে একই পরিবারের ৯ জন ছিল। সবাই গাড়ি থেকে নামতে না পারলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।’

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিদেশগামী যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি সাগরিকা স্টেডিয়াম (পেছনে) সংলগ্ন রেললাইনে বেপোয়াভাবে উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ছুঁটে আসা মালবাহী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের বাকি সদস্যরা একে একে দৌঁড়ে মাইক্রো থেকে নেমে গেলেও আটকা পড়েন সুমি আক্তার (২২)। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) চমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তদন্ত কমিটি না হওয়ার বিষয়টি জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্টগ্রাম) আবুল কালাম আজাদ বলেন, ‘ওখানে কোন লেভেল ক্রসিং নেই। কোন গেট থাকার তো কথাই আসছে না। ওখানে কিভাবে মাইক্রোবাস এসে রেল লাইনের উপর উঠিয়ে দেয়া হয়েছে— সেটা রেলওয়ে পুলিশ দেখছে। যেহেতু লেভেল ক্রসিং নেই সেহেতু রেলওয়ের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি।’

এদিকে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে কালো রংয়ের মাইক্রোবাসটি। পুলিশের দায়ের করা মামলায় ট্রেনের ইঞ্জিনের ক্ষতি উল্লেখ করা হয়েছে ২০ হাজার টাকা।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার পর সুমি আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিল। গত পরশু তিনি মারা যান। এ ঘটনায় মাইক্রোচালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজে অভিযান চলমান আছে।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

মিজানুর রহমানঃ শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোনসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শামসুল হক। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে

আরও পড়ুন
language Change