তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি

কাস্টমারদের ছুরিকাঘাত, তিন দিনেও মদের বারের মালিকদের বিরুদ্ধে মামলা নেয় নি পুলিশ

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):
রাজধানীর উত্তরায় মারগারিটা লাউঞ্জ নামের একটি মদের বারের মালিক পক্ষের বিরুদ্ধে দুই কাস্টমারকে ছুরিকাঘাত ও হামলার করা অভিযোগ উঠেছে। হামলায় তারা গুরুতর আহত হলেও অভিযোগ দেওয়ার তিন দিনেও মামলা নেয় নি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ফের সাংবাদিক নুরুল আমিন হাসানকে মেরে ফেলার হুমকি বার মালিক এম এ বাশার খান ওরফে সায়মন খানের।

উত্তরার জসিমউদ্দিনের প্যাড়াডাইজ ভবনের সামনের পিছনের রাস্তায় সোমবার (১৯ আগস্ট) ভোরে এ হামলার ঘটনা ঘটে। এতে মামুন মিয়া (৩০) ও ইরান সানী (৩০) নামের দুই যুবক আহত হয়েছেন। তারা বারটির কাস্টমার ছিলেন। আহতরা ওই দিনই উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে মঙ্গলবার (২১ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বারটিতে তদন্তে যায়।

হামলায় আহতরা হলেন, রাজধানীর তুরাগের নয়ানগর এলাকার আব্দুল শহিদের ছেলে মামুন মিয়া এবং তুরাগের বাউনিয়ার আব্দুল কুদ্দুসের ছেলে ইরান সানি।

আহত ইরান সানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মার্গারিটা বারে খেতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নি। পরে উপর থেকে ধাক্কা-ধাক্কি করে নিয়ে পাঠিয়েছে। তারপর আমরা নিচের রাস্তায় এসে বসলে মামুন ও হৃদয় নামের দুই লোক পাঠায়। তারা বারের গুন্ডা। তারপর ওরা এসে হাতাহাতি শুরু করে। তারপর বার থেকে মালিক সায়মন, ম্যানেজার আজিজ, সজল, বাউন্সার নাদিম, মাসুদ, খসরুল, জসিমসহ বারটির অন্যান্য বাউন্সার, স্টাফ, সিকিউরিটি গার্ডসহ ৩০/৪০ জন নেমে আসে। পরে তারা ব্যাস বলের ব্যাট, হকিস্টিক, এসএস পাইপ দিয়ে আমাদেরকে পিটিয়ে আহত করে। সেই সাথে আমার পিঠে সুইচ গিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত করে।’

তিনি বলেন, ‘রাস্তার লোকজন আমাকে ধরে প্রথমে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আমি কুয়েত বাংলাদেয়া মৈত্রী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। ছুরিকাঘাতের কারণে পিঠে নয়টি সেলাই লেগেছে। এছাড়াও হামলায় ডান পায়ের রানে, বাম চোখের নিচে আঘাত পেয়েছি।’

সানি বলেন, ‘হামলাকালে তারা আমার গলা থেকে ৭ আনা ওজনের স্বর্ণের চেইন, ২৩ হাজার ২০০ টাকাসহ মানিব্যাগ নিয়ে যায়। সেই সাথে আমার মোবাইল ফোন ভেঙ্গে ফেলে।’

হামলায় আহত ও থানায় অভিযোগকারী ভুক্তভোগী মামুন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে সানিকে মারধরের পর ওকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায় লোকজন। তারপর ৩০/৪০ জন আমারেও এলোপাথাড়ি মারধর শুরু করছে। তখন সায়মন লোহার পাইপ দিয়ে আমাকে চার-পাঁচটা বারি দিয়েছে। তারপর আমাকে ১০/১২ জন তুলে নিয়ে বারের নিচের লোহার গেটের ভেতরে নিয়ে গেছে। তারপর তারা আমায় পার্কিংয়ে ফেলে এলোপাথাড়ি পিটাইছে।’

তিনি বলেন, ‘হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড, পাইপের আঘাতে দুই জায়গায় ফেটে গেছে। সেখানে ৯টি সেলাই লেগেছে। এছাড়াও ডান কাধে, ডান পায়ের হাটুতে ও বাম পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় উত্তরা মার্গারিটা বারটির মালিক সায়মন, ম্যানেজার আজিজ, ভাড়াটে গুন্ডা মামুন, হৃদয়সহ নয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০ জনের নামের একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) শেখ মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের বিষয়টি সাব ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস দেখতেছেন। আপনি তার সাথে কথা বলেন।’

অপরদিকে উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বারের ঢুকতে দেয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাত আট জনের নাম উল্লেখ করে মামুন একটি অভিযোগ দিয়েছেন। সেখানে বারটির পার্টনার সাময়নকে প্রধান আসামী করা হয়েছে।’

অভিযোগে বিষয়ে জানতে মুঠোফোনে মার্গারিটা বারটির মালিক এম এ বাশার খান ওরফে সায়মন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে আজকের পত্রিকার রিপোর্টার নুরুল আমিন হাসানকে বিভিন্ন খারাপ ভাষায় গালমন্দ ও হুমকি ধামকি দেন। সেই সাথে সায়মন সাংবাদিক হাসানকে বলেন- ‘তুই থানাতে আছস না, থানাতেই বস। আমি এসে তোকে দেখতেছি। তোরও খবর আছে। তোকেও শেষ করে দিব। এ ঝামেলায় তোকেও ফেলবো।’

প্রাণ হুমকির ঘটনায় প্রতিবেদক নুরুল আমিন হাসান উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং- ১০৮৯।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভাড়া নৈরাজ্য চলছে টাকা ভাড়া ৫০ টাকা

স্টাফ রিপোর্টার॥ ঈদযাত্রায় মোটরসাইকেল বন্ধের সুযোগ কাজে লাগিয়ে গণপরিবহন সংকটকে পুঁজি করে সড়ক, রেল, নৌ-পথে ভাড়া ডাকাতি ও ইচ্ছেমতো যাত্রী হয়রানি চলছে বলে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে জরুরি ভিত্তিতে এমন ভাড়া নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। ঈদযাত্রায় সড়ক, রেল, নৌ-পথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে শুক্রবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ ও দাবি জানান। বিবৃতিতে বলা হয়, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে রাজধানীর সিটি সার্ভিসের বাসের ভাড়া কোনো কোনো পথে ৫ থেকে ৬ গুণ পর্যন্ত বাড়তি আদায় করা হচ্ছে। উত্তরা থেকে সায়েদাবাদে ৫০ টাকার বাস ভাড়া ৩০০ টাকা নিতে দেখা গেছে। শ্যামলী থেকে গুলিস্থানে ৩০ টাকার বাস ভাড়া ২০০

আরও পড়ুন
language Change