তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

নয়াটোলা মাদরাসায় শিক্ষকদের উদাসীনতায় বন্ধ ফাযিল ও কামিলের ক্লাস

পাঠক সংখ্যা
638

আকাশমনি :

ঢাকার প্রাণকেন্দ্র রমনা মগবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এই মাদরাসায় বেশ কয়েক বছর বন্ধ রয়েছে ফাযিল ও কামিলের (সমমান স্নাতক ও স্নাতকোত্তর) নিয়মিত ক্লাস। এমনকি সরেজমিনে খোঁজ করলেও ক্লাস রুটিন ও হাজিরা খাতা তারা দেখাতে সক্ষম হয়নি। মাঝে মাঝে ছাত্রদেরকে লোক দেখানো অনুষ্ঠানে উপস্থিত করানো হয়। শুধুমাত্র সেন্টার পরীক্ষায় তাদের উপস্থিতি পাওয়া যায়। মাদরাসার অফিসসূত্রে জানা যায় ফাযিল ও কামিলের ছাত্র-ছাত্রী সংখ্যা দুই শতাধিক। তাদের পাঠ দানের জন্য নিয়োজিত আছেন দশজন নিয়মিত ও অনিয়মিত শিক্ষক। শিক্ষকগণ নিয়মিত বেতন গ্রহণ করলেও উদাসীনতা রয়েছে নিয়মিত ক্লাস নিতে। শিক্ষকদের উদাসীনতায় ছাত্র-ছাত্রীরাও আর ক্লাসে আসতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের মাধ্যমে জানা যায়, হোস্টেলেও রয়েছে ফাযিল ও কামিলের বেশ কয়েকজন ছাত্র, অথচ শিক্ষকদের উদাসীনতায় তারাও ক্লাসে আসেন না। শিক্ষকগণ চাইলে তারা অবশ্যই ক্লাস করবেন এবং মাদরাসার আশে পাশে ছাত্রাবাসে বসবাসকারী ছাত্ররাও ক্লাসে অংশ নিবেন বলে জানান। তথ্যসূত্রে এও জানা যায় আবাসিকের অনেক ছাত্ররা কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করে। দুপুর থেকে রাত পর্যন্ত তারা ব্যক্তিগত টিউশনি নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি ও ছাত্রদের অনুপস্থিতির বিষয় নিয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: রেজাউল হকের নিকট টেলিফোনে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের নিয়মিতই ক্লাস হয় এবং শিক্ষকগণও নিয়মিত উপস্থিত থাকেন। ছাত্র উপস্থিতি কম হলেও আমরা ক্লাস বন্ধ রাখি না। তিনি আরও বলেন, যে অভিযোগটি এসেছে তা পুরোপুরি মিথ্যা। আবাসিকের ছাত্ররা নিয়মিত ক্লাস করে। কিন্তু রিপোর্ট তৈরির পূর্বে আজ আমাদের প্রতিনিধি সরেজমিনে উক্ত মাদরাসায় উপস্থিত হলে ফাযিল ও কামিলের কোনো ক্লাসরুমের অস্তিত্ব পাওয়া যায়নি, এমনকি ফাযিল ও কামিলের কোনো ছাত্রকেও উপস্থিত পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক সোহেলকে মাদক ব্যবসায়ীর হুমকি

স্টাফ রিপোর্টারঃ সাভারে কর্মরত মো: সোহেল মিলা (৩৮), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা- আমেরন বেগম, এ/পি সাং-আতাউর রহমান মার্কেট, জয়নাবাড়ী, হেমায়েতপুর, থানা- সাভার, জেলা-ঢাকা, থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, সোহেল একজন সংবাদকর্মী প্রতিদিনের নায় ইং-১৮/০৭/২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় মাদক সংবাদ সংক্রান্ত বিষয়ের জন্য সাভার মডেল থানাধীন হেমায়েতপুরস্থ ঋষিপাড়া সামনে যাই, তখন বিবাদী ১। নির্মল দাস (৪৫), পিতা- অজ্ঞাত, ২। বিপলব (৪৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ধল্লা, থানা- সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-হেমায়েতপুর, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়সহ আরও অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদী আমার উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমি কোন কিছু বুঝিয়া উঠার পূর্বেই বিবাদীরা আমাকে মারধর করিতে উদ্যত হয়। পরবর্তীতে আমি চিৎকার করিলে আমার ডাকচিৎকার শুনিয়া আশেপারে লোকজন আগাইয়া আসিতে থাকিলে ২নং বিবাদী আমাকে হুমকী দিয়ে বলে যে, উক্ত ঘটনার

আরও পড়ুন
language Change