তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

বিএফইউজে-ডিইউজের সমাবেশে গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল দাবি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারদাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিক নেতাদের নামে বানোয়াট সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এসব ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিক সমাবেশে এসব দাবি ও ঘোষণা দেন নেতারা। সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতাদের নামে বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে এই সাংবাদিক সমাবেশ হয়।

সমাবেশে রুহুল আমিন গাজী বলেন, ফ্যাসিবাদ পতনের পর কোনো দাবি দাওয়ার জন্য রাজপথে নামতে হবে এটা আমাদের প্রত্যাশিত ছিল না। তবে দুঃখের বিষয়— সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার চাইতে আমাদের রাজপথে নামতে হচ্ছে। সাগর-রুনির হত্যার বিচার চাইতে হবে কেন? এটা নিয়ে এত টালবাহানা কেন। কেন আপনারা একটি তদন্ত কমিটি গঠন করলেন না। কেন কোনো পুলিশের ইনকোয়ারি করেন নাই, তা আমার কাছে বোধগম্য নয়।’ অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র করছেন অভিযোগ করে বিএফইউজের সভাপতি বলেন, ‘ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কলুষিত করার ক্ষমতা আপনার নেই।রুহুল আমি গাজী যেসব সাংবাদিক শেখ হাসিনা সরকারের সময় অপকর্ম ও দালালি করে বেড়িয়েছেন তাদেরও ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। বলেন, ‘সোজা পথে চলেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। অন্যথায় দায়-দায়িত্ব আপনাদের বহন করতে হবে। ’বিভিন্ন মাধ্যমে সাংবাদিক নেতাদের চরিত্র হনন করে ভুয়া বানোয়াট সংবাদ পরিবেশনের নিন্দা জানিয়ে বিএফইউজে সভাপতি বলেন, ‘এ কেমন সাংবাদিকতা? অপসাংবাদিকতা সাংবাদিক সমাজ সহ্য করবে না। মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য, সাংবাদিকদের চরিত্র হনন গণমাধ্যের কাজ নয়।এদের কিছুতেই ছাড় দেয়া যাবে না। কবি আবদুল শিকদার বলেন, ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি এসব সাংবাদিক পরিবারকে ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানান। সমাবেশে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী দীর্ঘ ১২ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই— অবিলম্বে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যেমন সাংবাদিক সুরক্ষা আইন চাই, একইভাবে আর কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে যেন কোনো সাংবাদিক আহত-নিহত না হন সেটাও চাই। ত্যাগী সাংবাদিকদের নামে মিথ্যা খবর ছড়িয়ে সাংবাদিক সামাজকে কলুষিত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএফইউজে মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতনের আগেও রাস্তায় গুলির সামনে দাঁড়িয়ে আমরা সমাবেশ করেছি। তখন বলেছিলাম, ছাত্রদের ওপর গুলি বন্ধ করো, না হয় আমাদের ওপর গুলি করো। রাজনৈতিক দলের প্রতি সমর্থন করলেও কোনো দিন দলদাসের মতো কাজ করিনি। তারপরও কিছু লোক ত্যাগী সাংবাদিকদের কলুষিত করছে। ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, সেসব সাংবাদিকের বিরুদ্ধে কিছু মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার করছে। যারা এসব অপকর্মে জড়িত তাদের খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সবকিছু এককেন্দ্রিক করার মধ্য দিয়ে এখানে (সংবাদ জগৎ) একটি দালাল বাহিনী তৈরি করেছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সেই দালালদের আমরা চিনি। তারা এখনো বিষোদগার করে যাচ্ছেন।’ বিগত দিনের কর্মের জন্য তাদের ক্ষমা চাওয়ার আহ্বান তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক ও ডিআরইউর সাবেক সভাপতি মোরসালিন নোমানি তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি দাবি করেন। প্রথমটি হলো, সাগর-রুনির হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সময় বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে। কিন্তু ১২ বছরেও তা হয়নি। তার দাবি, তৎকালীন পুলিশ প্রধানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। দ্বিতীয়টি হলো, স্বৈরাচার সরকারের পতনের সময় নিহত চার সাংবাদিকের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। আর তৃতীয়টি হলো, ১৬ বছর ফ্যাসিস্ট সরকারকে যেসব সাংবাদিক ‘তেল’দেওয়ার কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে হবে। যাতে করে তারা কখনো সংবাদ সম্মেলন করতে না পারে।মোরসালিন নোমানি আরো বলেন সাংবাদিক নেতাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ পরিবেশেনের নিন্দা জানিয়ে অবিলম্বে এমন নোংরামি থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান। ডিইউজের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, সাবেক সহসভাপতি জাহিদুল করিম কচি, সাংবাদিক নেতা বাছির জামাল, এরফানুল হক নাহিদ, শাহীন হাসনাত, খন্দকার আলমগীর, সাঈদ খান প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

দীঘিনালায় বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

মোঃ হাচান আল মামুনঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সূচনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসন। এরপর একে একে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর শহীদদের প্রতি সম্মান জানান। এসময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপজেলা রেড ক্রিসেন্ট, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ

আরও পড়ুন
language Change