তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, কথিত ডাক্তার রানা আটক

পাঠক সংখ্যা
638

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় অহিদা বেগম (৬২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকায় ঢাকা – খুলনা মহাসড়কের পাশে মা মমতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় কথিত ডাক্তার এম এস এইচ রানা’কে হাতেনাতে আটক করে আদালতে সোপর্দ করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।

ভুল/অপচিকিৎসায় মৃত্যুর শিকার অহিদা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া বড়ঘাট এলাকার ইকু মোল্লার স্ত্রী।

অহিদা বেগমের ছেলে রানা মোল্লা জানান , বুকের ব্যাথা জনিত কারণে তার মা অহিদা বেগমকে সোমবার দুপুরে ওই কথিত ডাক্তারের কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা, ১০০০ টাকা পরামর্শ ফি নেন কথিত ডাক্তার এম এস এইচ রানা। মায়ের হার্টের সমস্যা গুলো শুনে ১০ দিনের ঔষধও দেন তিনি। দুইদিন যাবত ওই ঔষধ খাওয়ার পরও সুস্থ না হওয়ায় মুঠোফোনে ডাক্তারের সাথে তারা কথা বলে। তখন তার মাকে পুনরায় উক্ত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসতে বলেন কথিত ডাক্তার রানা। এরপর নেয়া হলে কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রোগীকে সুস্থ করে তুলতে ২১ হাজার টাকা মূল্যের একটি ইঞ্জেকশন দিতে হবে বলে জানায় কথিত ওই ডাক্তার। কোন প্রকার পরীক্ষা না করে ওই ইনজেকশন দিতে নিষেধ করেন রোগীর ছেলে। কোন কথার গুরুত্ব না দিয়ে হার্টের রোগী অহিদা বেগম’কে HCG- 1M (হরমোন) একটি ইঞ্জেকশন পুশ করে ডাক্তার। উক্ত ইঞ্জেকশন পুশ করার ৪ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন অহিদা বেগম। এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন অহিদা বেগমের ছেলে রানা মোল্লা।

অপচিকিৎসায় মৃত্যুর ওই ঘটনায় ভিকটিম পরিবারের সদস্যদের প্রতিবাদের একপর্যায়ে ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রে উপস্থিত হয় স্থানীয় লোকজন ও গোপালগঞ্জ থানা পুলিশ। তখন সকলের কাছে প্রতিয়মান হয় যে, ডাক্তার না হয়েও নিজেকে অনেক বড় মাপের ডাক্তার বলে পরিচয় দেন এম এস এইচ রানা। একইসাথে নিজেই ফার্মাসিস্ট এবং রোগিদের সকল ঔষধ নিজেই সরবারহ করেন। উল্লেখ্য, তিনি যৌন উত্তেজক এবং গর্ভধারণ সহায়ক হরমোনের ঔষধ দ্বারা মহিলা রোগীর চিকিৎসা দিয়ে থাকেন বলেও জানাযায়। এই রানা একজন ভুয়া ডাক্তার সে ঢাকার সাভার এলাকায় বেশ কয়েকবছর অপচিকিৎসার ব্যবসা করে আসছিলো আওয়ামী নেতা ও কথিত সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্মের কারনে এলাকাবাসী গণধোলাই দিলে পালিয়ে জীবন বাঁচায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জানান, অপচিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় ডাক্তার (পরিচয়) এম এস এইচ রানাকে ঘটনার রাতেই আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায় নি বলেও জানান তিনি।
এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় ইউপি সদস্য সাব্বির হোসেন শিবলী ও মোল্লাহাটের কুলিয়া বড়ঘাট এলাকার মোঃ তরিকুল ইসলাম (বিএনপি নেতা) সহ অনেকে।

ডাঃ এম এস এইচ রানা জানান, তিনি ভেবেছিলেন এই ইনজেকশন দিলে শরীরে শক্তি ফিরে পাবে, তাই ২১ হাজার টাকা মূল্যের HCG- 1M (হরমোন) একটি ইঞ্জেকশন পুশ করেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীর আপনজনদের থেকে লিখিত না নিলেও মৌখিক অনুমতি নিয়ে এটি পুশ করা হয়েছে। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রভাবিত করার প্রস্তাবও দেন তিনি।
#

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অ্যালেক্স ইমনকে হত্যার চার দিনের মাথায় একই কায়দায় আরেক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টা ৫০মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আসাদুল হক (২৮)। তিনি ওই এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পথচারীরা। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
language Change