তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য

চাঁপাইনবাবগঞ্জে ডিসির শত অনিয়মের পরেও বহাল

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সাবেক রাষ্ট্রপতির আবদুল হামিদ খানের অনুসরণকারীতে ধামাচাপায় তবিয়তে বহাল রয়েছেন ডিসি।

উদ্দেশ্য একটাই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন খাতে হরিলুট ডিসির রামরাজত্বে বিভিন্ন খাতে অনিয়ম
এ’জেলায় দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ পন্থী তবুও তবিয়তে বহাল রয়েছেন এই ডিসি তবে,লাখের নয়, হিসাব কোটির ঘরে। তাও এক কোটি বা দুই কোটি নয়, বছরে অন্তত ১০ কোটি টাকা চাঁদাবাজী করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। সরকারি দিবস পালনের নামে,বালু মহাল ও জলমহল ইজারা থেকে ৫ শতাংশ কমিশন হিসেবে এবং অবৈধ ইটভাটা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

চাঁদাবাজীর বিপুল এই অর্থ এলআর ফান্ডের (লোকাল রিলেশন্স) নামে ‘হালাল’ করা হয়।

স্থানীয় পর্যায়ে বেসরকারি চাঁদা বা অনুদানের অর্থে এলআর ফান্ড গঠিত। তবে চাঁদাবাজীর এই নিয়ম পুরনো হলেও গত দুই বছর এর মাত্রা ছিল ভয়াবহ। এ কে এম গালিভ খাঁন, ২০২২ সালের ১৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
তিনি ২৪ তম বিসিএস কর্মকর্তা।নিজ জেলা কিশোরগঞ্জ। নিজেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট আত্মীয় পরিচয় দিতেন। বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতেন আওয়ামী লীগ নেতার মতোই। বিএনপি ও জামায়াতপন্থি জনপ্রতিনিধিদের সঙ্গে করতেন দুর্ব্যবহার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন ডিসির বাসভবনেও ভাঙচুর, লুটপাট করে বিক্ষুব্ধ জনতা।

ওইদিন তিনি আগেই ৫৯ বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। জেলা প্রশাসকের অনিয়ম-দুর্নীতির বিষয়টি এখন সামনে আসছে। তবে ব্যবসায়ী’রা প্রশাসনের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাননি। তাদের যুক্তি এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কর্মকর্তা’রা এখন জনপ্রতিনিধিদের চেয়ারে।

জানা গেছে, ডিউটিস অব চার্টার অনুযায়ী জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তর সম্পর্কিত শতাধিক কমিটির সভাপতি। জেলায় অবস্থিত প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগের অফিস জেলা প্রশাসনের অংশ এবং জেলা প্রশাসকের সাধারণ নিয়ন্ত্রণে কাজ করেন। আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, বিনোদন, শিক্ষা, বিজ্ঞান,কর্মসংস্থান, নারী ও শিশু, ধর্ম, পাঠাগার, দুর্যোগ ও ত্রাণ,কৃষি, প্রাণী, সার ও বীজ এসবের তত্ত্বাবধানও জেলা প্রশাসনের আওতায়।তবে গত আড়াই বছরে এ কে এম গালিভ খাঁনের ইতিবাচক কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি।

এ জেলায় যোগদানের পর থেকে তিনি দুর্নীতি আর অনিয়মে জড়িয়ে পড়েন। এতে সহযোগিতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম ও নেজারত শাখার নাজির স্বাধীন চন্দ্র। বিলাসিতার জন্য ডিসি তার বাংলোতে স্ত্রী সন্তানের নামে করেছেন কর্নার, বানানো হয়েছে অপ্রয়োজনীয় শেড, নাম দিয়েছেন ‘আনন্দধারা’।এছাড়াও বরাদ্দের ত্রাণ নয়ছয়,শিশুপার্ক সাথে মার্কেট বরাদ্দের জামানত সংস্কার ও মেলা আয়োজন করে বিপুল অংকের টাকা হাতিয়েছেন ডিসি।

কালেক্টরেট শিশু পার্কের পাশে ৯,টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। আরও ৪টির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে । এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কোনো টেন্ডার ছাড়াই। বিভিন্ন ইটভাটা থেকে চাঁদা হিসেবে নেওয়া হচ্ছে ইট। সরকারি অর্থ হাতিয়ে নিতেই এসব আয়োজন। মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। নাচোলে ইলামিত্র সংগ্রহ শালা নির্মাণেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

অনুসন্ধান বলছে- চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক অটোরাইস মিল রয়েছে। রয়েছে একাধিক চালকল মালিক সমিতি। তারা প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের (ডিসি) ‘আমন্ত্রণ’রক্ষায় লাখ টাকা পর্যন্ত চাঁদা দেন। অনুসন্ধানকালে অনেক ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তার সঙ্গে এ নিয়ে আলাপ হয়। সবাই এক বাক্যে রাষ্ট্রীয় অনুষ্ঠান ঘিরে চাঁদাবাজীর কথা স্বীকার করলেও কেউ নাম প্রকাশ করে তথ্য দিতে রাজি হননি। কেউ কেউ বলেছেন- প্রশাসনকে এই চাঁদা বা ‘অনুদান’ না দিলে নির্বিঘ্নে ব্যবসা চালানো কঠিন।

বিশেষ দিবস ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের নামে জেলা ও উপজেলা প্রশাসনের বেপরোয়া এই চাঁদাবাজি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। গোপন আলাপে পাওয়া তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বেপরোয়া চাঁদাবাজীর প্রমাণ বেরিয়ে আসছে।

অভিযোগ আছে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপ্যায়নে এই তহবিল থেকে যতটা ব্যয় হয়, তার অনেক গুণ বেশি ডিসি ব্যক্তিগত কাজে খরচ দেখিয়ে লোপাট করেন। এ নিয়ে জেলা প্রশাসনের ভেতরেই ক্ষোভ রয়েছে। প্রকল্প বাস্তবায়নের নামে টাকার চাপ দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানি পাওয়া ৫০ লাখ টাকা অধস্তন কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী না দিয়ে ৩০ লাখ ডিসি নিজেই নিয়েছেন এমন অভিযোগও রয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় দুই শতাধিক। উচ্চ আদালত থেকে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসন’কে। তবে নিকট অতীতে কোনো অবৈধ ইটভাটা বন্ধের খবর জানা যায়নি। কিভাবে অবৈধ এত ইটভাটা চলছে, সেই উত্তর খুঁজতে পাওয়া যায় জেলা প্রশাসনের কোটি টাকার চাঁদাবাজীর তথ্য। প্রতিটি ইটভাটা থেকে ১ থেকে দেড় লাখ টাকা চাঁদা নেয় বছরে এলাহি ফান্ডে জমা হয় বাধ্যতামূলক ছয় থেকে সাত লক্ষ টাকা ভাটা প্রতি। জেলা প্রশাসন।

ইটভাটা মালিক সমিতি প্রতিটি ইটভাটা থেকে চাঁদা সংগ্রহ করে পৌঁছে দেয় ডিসির কার্যালয়ে গ্রহণ করে তার নির্দেশে এলাহী ফান্ড শাখায় । শুধু ইটভাটা থেকেই জেলা প্রশাসন চাঁদাবাজী করে প্রায় আড়াই কোটি টাকা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়েন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব জেলা প্রশাসককে প্রত্যাহারের ঘোষণা আসে। এরপর থেকে ডিসি নিজেই চাঁদাবাজি শুরু করেছেন। দামুস বিল, মরিচা বিল ও রাণীনগর বালু মহলের ইজারাদারকে ডেকে চাঁদা দাবি করছেন।

এসবের শত অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, কালেক্টরেট শিশু পার্কের পাশে যে মার্কেট নির্মাণ করা হচ্ছে- সেটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য।

জলমহাল এবং বালুমহালের ইজারাদারের কাছ থেকে ৫ শতাংশ হারে কমিশন ও অবৈধ ইটভাটা থেকে এলআর ফান্ডের নামে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন আরও বলেন সরকারের নিয়ম নীতিমালা অনুযায়ী এ জেলাকে পরিচালনা করা হচ্ছে। একটি কুচক্র মহলের ইন্ধনে মিথ্যা বানোয়াট কাল্পনিক বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে,যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। (পর্ব-১) চলবে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টিএন্ডটি লাইনের লেবারের শশুরের ৩৮টি বহুতল ভবন, নেপথ্যে এডিসি সাজ্জাদ

এস আই খান: সরকারের টেলিফোন সংযোগ বিতরণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের (টিএন্ডটি) লাইনের লেবার হিসেবে ১৯৯১ সালে চাকুরীতে যোগদান করেন নূরুল হক। বাড্ডা ও আশপাশের এলাকায় গড়েছেন ৩৮টি ভবন। এর মধ্যে ৩০টির কাজ সম্পন্ন, বাকিগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে । ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- উত্তর বাড্ডা তাকওয়া টুইন টাওয়ার, এএম জেড হাসপাতালের পেছনে ১৫ কাঠা জমির উপর ১০ তলা ভবন, উত্তর বাড্ডা নাসিমা মঞ্জিল, একতা রেসিডেন্সিয়াল এরিয়ায় সাড়ে তিন কাঠা জমির উপর পাঁচতলা ভবন প্ল্যান পাস করে গড়েছেন ৮ তলা ভবন। উত্তর বাড্ডা স্বাধীন স্বরণিতে ১৬ কাঠা জমির উপর এনজি হাইটস নামে ১০ তলা ভবন নির্মাণ করেছেন, একই এলাকায় শান্তি নিকেতনের ময়নার বাগ বউ বাজার এলাকায় সাড়ে ১০ কাঠা জমির উপর ১১ তলা ভবন, উত্তর বাড্ডা বউবাজার এলাকায় ১২ কাঠা জমির

আরও পড়ুন
language Change