তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

৭ লেডি আওয়ামী ক্যাডারে বন্দি স্কুল প্রশাসন!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি :

রাজধানী বেইলী রোডে অবস্থিত সিদ্ধেশ^রী উচ্চ বালিকা বিদ্যালয়টিতে চরম অস্থিরতা বিরাজ করছে। বৈষম্য বিরাধী ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থ্যানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরই আত্ম গোপনে চলে যায় স্কুল গভর্নিং কমিটির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রইসুল ইসলাম ময়না। কিন্তু স্কুলে রয়ে গেছে তার ব্যক্তিগত ও আওয়ামীলীগের দলীয় ক্যাডার খ্যাত চেয়ারম্যানের লুটপাটের দোসর শিক্ষক নামধারী কয়েকজন লেডি ক্যাডার। পারিবারিকভাইে যারা আওয়ামীগের রাজনীতিতে সক্রিয়। সূত্র বলছে আওয়ামীলীগের রাজনৈতিক পরিচয়ে স্কুলটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে ক্ষমতায় জেকে বসা রইসুল ইসলাম ময়না দীর্ঘ সময় ধরে স্কুলটিকে নিজের ও পরিবারের লুন্ঠনের রাজ্যে পরিনত করেন। সে সময় প্রতিটি কাজের প্রকাশ্য সহযোগি হিসেবে প্রাপ্যতার বাইরে মাত্রাতিরিক্ত সুযোগ নিয়েছে এইসব লেডিক্যাডাররা। চেয়ারম্যান আত্ম গোপনে যাওয়ার পর সম্রাজ্য রক্ষায় মরিয়া এসব লেডি ক্যাডাররা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, প্রকাশ্যে তারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলতেও দ্বিধা করছে না। এমনি একটি ঘটনা ঘটে গত ২২ আগষ্ট। সে দিন স্কুলের সার্বিক শিক্ষাক্রম স্বাভাবিক করতে করনীয় নির্ধারণে স্কুলের সিনিয়র কিছু শিক্ষকের সমন্বয়ে একটি সভা আহবান করা হয়। সে সভা শুরুর প্রথম দিকেই স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মোস্তফা কামালের উপর হামলা করে বসে লেডিক্যাডারদের গ্রুপটি। এ হামলায় নেতৃত্ব দেন চেয়ারম্যানের দোসর ও আওয়ামীলীগের ক্যাডার খ্যাত,নাসরিন আক্তার সূমি । তার স্বামী নাসির উদ্দিন আওয়ামীলীগের সম্মুখ সারির নেতা যিনি কুমিল্লা মেঘনা উপজেলা থেকে আওয়ামীলীগের হয়ে উপজেলা নির্বাচন করেন,ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য। মীর লাইজু হোসেন, যিনি নিজেকে আওয়ামীলীগ নেতা আমীর হোসেন আমুর ভাতিজা বউ হিসেবে পরিচয় দিয়ে চলত,। ত্ন সবমামী বিদ্যুৎ বিভাগের কর্মরত। শ্রমিক লীগের নেতা, অনামিকা আশরাফ, নাসরিন সরকার, ফারহান আহমে¥দ, লিমা ইয়াসমিন,শায়লা শারমিন । এ ঘটনায় ৩১/০৮/২০২৪ রমনা থানায় একটি সাধারণ ডাইরি করেন মোস্তফা কামাল। সাধারণ ডাইরি নং ১৪৪৮। তারিখ ৩১/০৮/২০২৪।
জানা যায়, গর্ভনিং বডির চেয়ারম্যানের লাগামহীন দূর্নীতিকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে গেছে স্কুলের দুই সহকারি প্রধান শিক্ষক বাংলা মিডিয়ামের দেলোয়ার হোসেন এবং ইংরেজি ভার্সনের শায়লা শারমিন (শ্যামা)। বাংলা মিডিয়ামের সহকারি শিক্ষক হয়েও তিনি চেয়ারম্যানের আর্শিবাদে হয়ে যান ইংলিশ ভার্ষনের সহকারি প্রধান শিক্ষক। বাংলা মাধ্যমের একজন সহকারি শিক্ষক কী ভাবে ইংলিশ ভার্সনের দায়িত্বে থাকতে পারেন এ প্রশ্নের জবাব মিলছে না। জানা গেছে, সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগে তার বেলায় কোন নিয়মই মানা হয়নি। দুই সহকারি প্রধান শিক্ষকের স্কুল থেকে উত্তোলনের আর্থিক বিবরণী বিশ্লেষণ করলে দেখা যাবে। এরা প্রাপ্যতার কয়েকগুন বেশী আর্থিক অবৈধ সুযোগ নিয়েছেন। সেই সাথে চেয়ারম্যানকে সন্তুষ্টি রাখতে স্কুলে নিয়োগ দিয়ে কয়েকজন আয়াকে পাঠানো হয়েছে চেয়ারম্যানের বাসার কাজের লোক হিসেবে। এরা চাকুরি করেছে স্কুলে কিন্তু বেতন নিয়েছে স্কুল থেকে।
চেয়ারম্যানের গাড়ীর ড্রাইভারের বেতনও বছরের পর বছর দেয়া হয়েছে স্কুেলর ফান্ড থেকে। সেই সাথে চেয়ারম্যানের ছেলেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেখিয়ে মাসের পর মাস বেতন দেয়া হয়েছে স্কুল ফান্ড থেকে। অথচ বছরের পর বছর অনেক শিক্ষককে রাখা হয়েছে সব সুবিধার বাইরে। জানা গেছে চেয়ারম্যানকে দূর্নীতির সুযোগ করে দিয়ে স্কুলে নিয়োগ দেখিয়ে নিজেদের বাসায় কাজের মেয়ে হিসেবে বছরের পর বছর কাজ করিয়েছেন সহকারি দুই প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শায়লা শারমিন (শ্যামা)। এর বাইরে স্কুল ফান্ডের বড় তসরুপের আরো ঘটনা রয়েছে গণমাধ্যমের হাতে।
এসব বিষয়ে জানতে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, অনিয়ম বা দূর্নীতি হয়নি এ কথা বলার সুযোগ নেই। যা হয়েছে সব রাজনৈতিক বিবেচনায় কমিটির মাধ্যমে হয়েছে। আমরা অসহায় ছিলাম। অনেক কিছু জেনেও বলতে পারিনাই। তিনি বলেন, চাকুরি জীবনের শেষ প্রান্তে আছি। এখন সম্মান নিয়ে বিদায় নিতে পারলেই খুশি থাকবো। স্কুলের কয়েকজন লেডি আওয়ামী ক্যাডার একজন শিক্ষকের উপর আক্রমন করেছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি জেনেছি। এখন কমিটি নেই। তাই কিছু করা যাচ্ছে না। এডহক কমিটি হওয়ার পর কমিটির সামনে সবকিছু তুলে ধরা হবে। তারা নিশ্চিতভাবেই সব ঘটনার ন্যায় বিচার করবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে এটা বলতে দ্বিধা নেই যা ঘটেছে তা কোন ভাবেই কাঙ্খিত নয়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ বলেন, সিদ্ধশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থিরতা সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে। বিভিন্ন শিক্ষক সোস্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিয়ে নিজেদের অবস্থান জানাতে চাচ্ছেন। আমরা এসব লক্ষ্য রাখছি। দূর্নীতি, স্বজন প্রীতি , গুন্ডামি, স্কুল আঙ্গিনায় অনাকাঙ্খিত কোন ঘটনাই তদন্তের বাইরে থাকবে না। তিনি এ বিষয়ে সঠিক ভেতরের তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান জানান। দূর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা অডিট বিভাগ বলতে পারবে। এমন হলে অবশ্যই তদন্ত হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আপন ভাতিজাকে দুর্ধর্ষ অপরাধী বানাতে মরিয়া উপকমিশনার (কাস্টমস) মোঃ জাহিদুল ইসলাম হাই

স্টাফ রিপোর্টারঃ আপন ভাতিজাকে দুর্ধর্ষ অপরাধী বানাতে মরিয়া উপকমিশনার (কাস্টমস) মোঃ জাহিদুল ইসলাম হাইপাবনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, পাবনার ভাঙ্গুড়া উপজেলার মৃত হাজী মো. রিয়াজুল ইসলামের চতুর্থ পুত্র মো. জাহিদুল ইসলাম হাই (২৯তম বিসিএস, কাস্টমস, ০১৭১২৯২২৪৩৪) তার আপন বড় ভাইয়ের একমাত্র পুত্রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ভাতিজা প্রভাষক মো. হাসিনুর রহমান (০১৭১৫২৩৪২০৪)। তিনি রাজধানীর একটি স্বনামধন্য কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন। এই কাস্টমস কর্মকর্তার ২০১৮ সালে দুদকের তদন্তে মাত্র ৬ বছরের চাকরি জীবনের শতাধিক দলিলের তথ্য বেরিয়ে এসেছিল । এছাড়াও দেশের মূলধারার বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে তার দুর্নীতির বিষয়ে প্রতিবেদন ও খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া সরকারী ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন ব্যবসায়িক ও শিল্পপ্রতিষ্ঠানের কাছ

আরও পড়ুন
language Change