তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন

ফায়ার সার্ভিস অধিদপ্তরে বিদ্রোহের ষড়যন্ত্র?

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক:

ফায়ার সার্ভিস অধিদপ্তর যেন পরিণত হয়েছে এক ঝাক আওয়ামীলীগ পান্ডাদের ভক্তের মেলায়। অধিদপ্তরে অনেকেই প্রায় এক যুগ ধরে চেয়ার আঁকড়ে ধরে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনার পুরো আমল জুড়ে এসব কর্মকর্তারা ঢাকা ও আশেপাশে গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে ফয়দা লুটেছেন। এসব কর্মকর্তাদের অনেকের সাথেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সচিবের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক।

সূত্র জানায়, স্বৈরাচার সরকারের পতনের আগ পর্যন্ত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ এসব কর্মকর্তাদের মাধ্যমে পৌঁছে যেত সাবেক সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। কেউ কেউ সচিবের বাসায় বাজার পর্যন্ত পৌঁছে দিতে বলেও জানা গেছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার ভক্তবৃন্দের মেলায় দিনকে দিন অস্থিতিশীল হয়ে উঠেছে ফায়ার সার্ভিস অধিদপ্তর। শোনা যাচ্ছে, কোন এক অদৃশ্য পক্ষের নির্দেশে গভীর ষড়যন্ত্রের জাল বুনছেন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। সাবেক স্বৈরাচারী সরকারের অনেক দোসরদের সঙ্গে এসব কর্মকর্তাদের প্রতিনিয়ত যোগসাজস রয়েছে বলে সূত্র থেকে জানা গেছে।

সম্প্রতি ঘটে যাওয়া আনসার বিদ্রোহের মত ফায়ার সার্ভিসেও বড় ধরনের একটি তুলকালাম’ ঘটাতে চেষ্টা চালাচ্ছেন অধিদপ্তরের কিছু বিপদগামী কর্মকর্তা। তাদের সাথে জড়িত রয়েছেন আজ্ঞাবহ কয়েকজন ছোট কর্মকর্তা ও কর্মচারী।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল সুবিধাভোগী এসব কর্মকর্তাদের মধ্যে ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম, ডিডি সালেহ উদ্দিন আহমেদ, ডিডি আখতারুজ্জামান অন্যতম। তাদের ষড়যন্ত্র বিস্তারে ফুট ফরমায়েশ করছেন একাধিক ফায়ার ফাইটার সহ দুইজন ওয়্যারহাউস ইন্সপেক্টর। তাদের মাধ্যমে ফায়ার সার্ভিস এর মত সুশৃংখল একটি বাহিনীতে আনসার বিদ্রোহের মত পরিস্থিতি তৈরি করতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র।

ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ভেতরে বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এসবের সাথে আওয়ামীলীগ সরকারের সময় মধু খাওয়া সুধিধাবাদী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দোসর দীর্ঘদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করা এই কর্মকর্তারা।
এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে (ডিএডি ঢাকা এডি ঢাকা এবং সর্বশেষ ডিডি ঢাকা) সালেহ উদ্দিন আহমেদ, এডি ওয়ার হাউস মোঃ আনোয়ার হোসেন এবং ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম। ডিডি আখতারুজ্জামান।
সূত্র জানায়, এরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ফায়ার সার্ভিসের ভিতর তীব্র অসন্তোষ তৈরির উদ্দেশ্যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছেন। পাশাপাশি এক্সটিংগুইশার ব্যবসায়ী ফায়ার ফাইটার হান্নান এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার রেজায়ে রাব্বিকে বেছে নিয়েছে।
মহাপরিচালক ফায়ার এবং ফায়ার সার্ভিস এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করেন যা আনসার বাহিনীর মতো বিদ্রোহের প্রথম ধাপ হিসাবে মনে করছেন উক্ত সেক্টরে সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিসের মত সেবামূলক একটা সুশৃংখল বাহিনীর বিরুদ্ধে কিভাবে ‘চেইন অফ কমান্ড’ ভঙ্গ করে সংবাদ সম্মেলন করার বিষয়টা বিদ্রোহ পরিকল্পনার প্রথম ধাপ হিসাবে মনে করছেন অনেকেই।
এসব কর্মকাণ্ডের পিছনে অবশ্যই আওয়ামী লীগের কোন অদৃশ্য রাঘব বোয়ালরা ইন্ধন দিতে গোপনে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন বিভাগীয় প্রধান সংবাদমাধ্যমকে বলেন, এমন বিদ্রোহ পরিকল্পনা যদি হয়েও থাকে সেটা যেন বাস্তবায়ন না করতে পারে সেজন্য ফায়ার সার্ভিসের এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুতই কৌশলী হওয়া উচিত। পাশাপশি পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন ধরে একাধিক সূত্র থেকে এমন গুঞ্জন রয়েছে। তবে এসব নিয়ে চিন্তার কিছু নেই। ফায়ার সার্ভিস রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক সুশৃংখল প্রতিষ্ঠান। এখানে কোন দুষ্কৃতিকারীর প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একটিই আবেদন- আমার বাবাকে ফিরিয়ে দিন

স্টাফ রিপোর্টার : সন্তানদের আকুতি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা আসে না। বাবা গুম হয়েছে। আমার কষ্ট হয়’।— এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়াদের স্বজনদের মানববন্ধনে আরোয়া এ কথাগুলো বলেন। এর আগে বেলা ১১টায় মায়ের ডাক সংগঠনের সদস্য শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ালে পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে সংগঠনটিকে দাঁড়াতে দেয়নি পুলিশ। এর পর তারা পদযাত্রা করে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। মানববন্ধনে নিউমার্কেট-সূত্রাপুর থানা ছাত্রদলের নিখোঁজ নেতার বোন মুন্নী বলেন, আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম। সরকার কেন আমাদের ভয় পাচ্ছেন? কেন আমাদের টেনেহিঁচড়ে বের করে দিয়েছেন? বংশাল থানা ছাত্রদলের সভাপতি পারভেজের স্ত্রী ফারজানা আক্তার বলেন, আজ ১০ বছর ধরে রাস্তায় রাস্তায় স্বামীকে খুঁজে

আরও পড়ুন
language Change