তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

উলিপুরে বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়ম

পাঠক সংখ্যা
638

 

মোহাইমিনুল ইসলামঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ) ফান্ডের টাকা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২১-২০২২,২০২২-২০২৩,২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলার ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ১০ হাজার টাকা, রুটিনের মেইনটেইন এর ৪০ হাজার টাকা, স্লিপ প্রকল্পের জন্য ৫০-৭০ হাজার টাকা করে গত তিন অর্থ বছরে বরাদ্দ দেয়া হয়েছে।

এর মধ্যে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় কোন কাজ না করেই পুরো টাকায় তুলে নিয়ে শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়েছে। এবং কয়েকটি প্রতিষ্ঠান নামমাত্রই কাজ করেছে। এবং ভাউচার ছাড়াই টাকা উত্তোলন করার ঘটনাও ঘটেছে কিছু প্রতিষ্ঠানে।এই সব বিষয়ে ধারাবহিক অনুসন্ধানে ১ম পর্বে উঠে এসেছে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের চিত্র।

এর মধ্যে , রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গত তিন অর্থ বছরে শুধু স্লিপ ফান্ডের মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা, দক্ষিন বিষ্ণুবল্লব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লক্ষ ৫০ হাজার টাকা, পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ সহ, রুটিন মেইনটেইন, প্রাক-প্রাথমিকের টাকা পেলেও সেগুলো সঠিকভাবে বাস্তবায় না করেই বিল তুলে নেয়া সহ শতভাগ বাস্তবায়িত দেখিয়েছে প্রতিষ্ঠান গুলো।

সরেজমিন এসব প্রতিষ্ঠান ঘুড়ে দেখা যায়, রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতভাগ কাজ করেছে দাবী করলেও তিনি কাজের কোন ভাউচার দেখাতে পারেন নি। এবং নামমাত্রই কিছু কাজ করেই শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়েছেন।
দক্ষিন বিষ্ণুবল্লব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গিয়ে গত দুই অর্থবছরের ভাউচার দেখাতে পারলেও ২০২৩-২০২৪ অর্থ বছরের কোন ভাউচার দেখাতে পারেন নি। এবং উন্নয়নকৃত কোন কাজও দেখাতে পারেন নি তিনি।

পূর্ব কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে উন্নয়ন মূলক কোন কাজ নজরে পরে নি। জরাজীর্ণ ভবন, ভাঙ্গা দরজা- জানালা অপরিষ্কার টয়লেট এরকম নাজেহাল অবস্থায় চলতেছে পাঠদান কার্যক্রম।
তবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুর-নাহার বেগম দাবি করে বলেন, আমরা প্রতিবছর স্লিপ ফান্ডের ৫০ হাজার করে টাকা পাই, ৭০ হাজার করে পাই না। এই অর্থ বছরের ৫০ হাজার টাকা গতবছর তুলেছি কিন্তুু এখন পর্যন্ত কোন কাজ করিনি। কিন্তুু ৭০ হাজার বরাদ্দ থাকলেও কেন ৫০ হাজার টাকা পেলেন এই বিষয়ে তিনি বেশি কিছু জানেন না, এটিও স্যার ভালো বলতে পারবে।

তবে সংশ্লিষ্ট সূত্র মতে, এই প্রতিষ্ঠানে স্লিপ ফান্ডের ৭০ হাজার টাকা করে গত তিন অর্থবছরে বরাদ্দ পেয়েছে। এই ২০২৩-২০২৪ অর্থ বছরে ৭০ হাজার টাকার পুরো উন্নয়ম মূলক কাজের শতভাগ বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি এরকমই রিপোর্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে। তবে কোন কাজ না করেই কিভাবে শতভাগ বাস্তবায়নের রিপোর্ট দেয়া হয়েছে জিজ্ঞেস করলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানান। এবং এখন এই ৫০ হাজার টাকার কাজ এখন শুরু করবেন বলে জানান।

এই বিষয়ে উক্ত ক্লাস্টারের দয়িত্বে থাকা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন বলেন, আমি ঐ স্কুলগুলোতে পরিদর্শনে গিয়ে সরেজমিন যা দেখবো তার ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাকে সুপারিশ করবো।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার বলেন,এই সব অনিয়মের বিষয়ে শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

২য় পর্ব শীঘ্রই আসছে……….

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার

গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকার জনগণের ওপর গুলি চালিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করেছিল। জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, তাদের চিকিৎসাও নিতে দেওয়া হয়নি। তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিল, যেন আহতদের চিকিৎসা না দেওয়া হয় বলে অভিযোগ করে তিনি। ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ আমলে কোটা ব্যবস্থা দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে একটি শ্রেণিকে বঞ্চিত করে দলীয়করণ করা হয়েছে প্রশাসন। জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, শহীদ পরিবার এবং আহতদের

আরও পড়ুন
language Change