তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ

পাঠক সংখ্যা
638

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম.এ.আর চৌধুরীর বিরুদ্ধে।

জানা যায়,নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। যেখানে নামমাত্র ফি দিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের সেবা নেয় নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বয়সীরা এখানে সেবা নিতে আসেন। প্রতিদিন বর্হি ও অন্ত বিভাগে অন্তত দেড় হাজার মানুষ চিকিৎসা নেয়। চিকিৎসার পাশাপাশি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধও পাওয়া যায়। জেলার অন্তত ৩০ লাখ মানুষের ভরসার আশ্রয়স্থল হয়ে উঠেছে এই হাসপাতাল। তবে কয়েকজন ডাক্তারের কারণে সুনামক্ষুন্ন হচ্ছে হাসপাতালের। বাড়তি সুবিধা নিতে রোগীদের বাহিরের ক্লিনিকে ও নিজেস্ব চেম্বারে যেতে পরামর্শ দেয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে গিয়ে জানা যায়, রানীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা বয়জেষ্ঠ্য আব্দুল জব্বার ( ৬৫) দীর্ঘদিন ধরে হৃদজনিত সমস্যায় ভূগছেন তাই চিকিৎসা নিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন কিন্তু ২ দিন ভর্তি থাকার পড়ে তাকে ভালোভাবে চিকিৎসা না দিয়েই ছাড়পত্র দেন কার্ডিওলজির ডাক্তার এম এ আর চৌধুরী। পাশাপাশি হাসপাতালের বাহিরে নিজেস্ব চেম্বারে দেখা করতে বলেন বলে অভিযোগ উঠেছে।

আব্দুল জব্বার বলেন, আমার হার্ট এর সমস্যা অনেকদিন ধরে ঠিক মত চিকিৎসা করাতে পারিনা এজন্য সরকারী হাসপাতালে এসেছি যাতে একটু ভালো চিকিৎসা পেতে পারি কিন্তু আমার ইঞ্জেকশন ৮ টা দেয়ার কথা কিন্তু ডাক্তার এম.এ.আর চৌধুরী মাত্র ৬ টা দিয়েই বাড়িতে চলে যেতে বলে অথচ আমি সুস্থ নয়। আবার বাহিরে তার নাকি ক্লিনিকে চেম্বার আছে সেখানে যেতে বলেন।

অভিযোগ শুধু আব্দুল জব্বারের নয়, অনেকেই করছেন এমন অভিযোগ। হাসপাতালে বার বার এসেও তার দ্বারা ভালো কোনো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বরং জোর করে ছাড়পত্র দিয়ে উল্টো নিজেই ছাড়পত্রে লিখছেন DOR যার। যার অর্থ Dicharge On Request। অর্থাৎ রোগী নিজ ইচ্ছায় যেতে চেয়েছেন। কিন্তু রোগীরা বলছেন ভিন্ন কথা, সুস্থ হওয়ার আগে কোনোভাবেই যেতে চান না তারা। বরং তিনি নিজ থেকেই ইচ্ছামত রোগিদের ছাড়পত্র দিয়ে দেন।

চক তাতারু গ্রামের বাসিন্দা ফজলু রশিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর উনি বলেন রিপোর্ট করার জন্য বাহিরে যেতে বলেন চেম্বারে। রিপোর্ট করার পর আবার আমাকে ছুটি দেয় কিন্তু সুস্থ হোই না আবারো সদর হাসপাতালে আসতে হয় আবারো রিপোর্ট করতে বলে।উনার দ্বারা ভালো চিকিৎসা পাই না আমরা । ডাক্তার এম.এ.আর চৌধুরী আমার কোনো চিকিৎসা করতে পারেনি।

বরুনকান্দি গ্রামের বাসিন্দা সামাদ ( ৬০) বলেন ডাক্তার এম.এ.আর চৌধুরী আমাকে সব সময় ছাড়পত্র দেয়ার চেষ্টা করে কিন্তু আমি জোর করে এখানে থাকি। কেন উনি বার বার চলে যেতে বলেন এখানে তো আমরা সুস্থ হওয়ার জন্য আসি।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে রোগীর ব্যবস্থাপনা পত্রে DOR লিখাটা কেটে দিয়ে আরো ২ দিন হাসপাতালে থাকতে বলেন পাশাপাশি বাকি ইঞ্জেকশন গুলো দিতে বলেন ডাক্তার।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন,গ্রাম থেকে রোগীগুলো আসে সেগুলো রোগীকে দালালেরা বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে পাঠায় আবার অনেক টেনে পরীক্ষা-নিরীক্ষা দেয় এবং রোগিদের জিম্মি করে যতটুকু নেয়ার কথা তার চেয়ে বেশি নেয়। সরকারি হাসপাতালে যে টেস্টগুলো হয় সেগুলো এখানে করাচ্ছে না, এগুলো বাহিরে পাঠাচ্ছে দালালের মাধ্যমে। আমরা চাই অতি শীঘ্রই হাসপাতালটি দলাল মুক্ত হোক।

রোগিদের এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ডাক্তার এম এ আর চৌধুরী তবে ছাড়পত্র দেয়ার পড়ে প্রাইভেট হাসপাতালে টেস্ট করতে বলার কথা স্বীকার করে তিনি বলেন

হাসপাতাল চলাকালীন সময়ে আমি প্রাইভেট হাসপাতালে রোগীদের কখনোই যেতে বলিনা কিন্তু রোগী চলে যায় তখন তাকে বলি আপনার একটি বিশেষ পরীক্ষা আছে এই পরীক্ষাটি যদি সামর্থ্য হয় তাহলে করিয়েন নাহলে আমার কাছে করতে চান তাহলে প্রাইমে করিয়েন, এটা আমি বলি। আবার বগুড়া মেডিকেল এ মাত্র ৬০০ টাকা দিয়ে হয় সেখানেও করতে পারে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. জাহিদ নজরুল চৌধূরী,তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর গুলিস্তান থেকে মোবাইল চোরচক্রের ১১ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শ্যামলী, আগারগাঁও,গুলিস্তান, মতিঝিল,খিলগাঁও, মুগদা, যাত্রাবাড়ী ও ফার্মগেট এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা পথচারী ও বাসের যাত্রীদের কাছ থেকে সুকৌশলে মোবাইল ফোন চুরি করতো চক্রটি। পরে সেসব চোরাই মোবাইল গুলিস্তান ভাসমান দোকানে বিক্রি করার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা। ওই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- জসিম উদ্দিন (৩২), আব্দুর রহমান (২৫), শান্ত (২৭), আলম (৩৫), বোরহান উদ্দিন (২৯) রেজাউল (২৩), মামুন তালুকদার (২৮), মামুন মিয়া (৩২), ইসমাইল হোসেন (৩৫), সুমন পাটোয়ারী (২৬), ও সুজন (২৭)। এসময় তাদের কাছ থেকে ৪৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, নগদ ৩০ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল

আরও পড়ুন
language Change