তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

১ মাস আগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না প্রকৌশলী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর অদুরেই কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে গত মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। আর তার স্থলে দেয়া হয় নারায়ণগঞ্জ আড়াইহাজারের উপজেলা প্রকৌশলী আরিফ রহমানকে। অথচ এক মাস অতিবাহিত হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ। এ দিকে, এলজিইডিতে ডোর টু ডোর ঘুরছেন প্রকৌশলী আরিফ।

জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ কপি যার তারিখ ২৭ -৮-২০২৪। নং ৪৬,০২,০০০,০০১,১৯,১৩০,১৭-৯৯৭৮। এতে উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদবি ও কর্মস্থলে বদলি করা হলো। অথচ এক মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পদে বহাল প্রকৌশলী কাজি মাহমুদ উল্লাহ। সরকারি এ আদেশ তোয়াক্কা করছেন না তিনি। সূত্র জানায়, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশ প্রদান করা হয় এবং যথারীতি বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কপি সরবরাহ করা হয় , তৎ প্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন এবং যথারীতি তা গৃহীত হয় , সরকারি বদলির আদেশ পাওয়া মাত্রই সেই আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান কর্মস্থলে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির করে বেড়াচ্ছেন, যা সরকারি বিধিবিধান এর সুস্পষ্ট লঙ্ঘন, সরকারি নির্দেশ পাওয়া মাত্রই নতুন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান সাবেক প্রকৌশলীর চার্জ প্রদান করার প্রতিশ্রুতি মোতাবেক দুই দিন কেরানীগঞ্জের কর্মস্থলে এসেছিলেন কিন্তু তিনি চার্জ প্রদান করেননি। যোগদান করলেও চেয়ারে বসতে পারছেন না প্রকৌশলী মো: আরিফুর রহমান।

তিনি এ প্রতিবেদককে বলেন, গত মাসের ২৮ আগস্ট যোগদানের জন্য কেরানীগঞ্জে যাই। আজ কাল বলে প্রায় এক মাস হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ সাহেব। এ নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর দফতরে ঘুরতে হচ্ছে। তিনি বলেন, আমি কী করবো তাও কেউ বলছে না। তিনি এও বলেন, প্রধান প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেরানীগঞ্জের মতো একটি উন্নয়নশীল উপজেলায় জনসম্পৃক্ত অবকাঠামে উন্নয়ন মতো একটি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি। তা ছাড়া বদলিকৃত প্রকৌশলীর প্রতি সম্মান দেখিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কিন্তু সেই কাক্সিক্ষত দায়িত্ব হাতে পাইনি এখনো।
এ দিকে, এলজিইডি কেরানীগঞ্জের একাধিক ঠিকাদার এ প্রতিবেদককে বলেন, জুন মাসে বাজেট হয়েছে। সে অনুযায়ী এই উপজেলার ঠিকাদারি কাজ আগেই শুরু হয়েছে। তা ছাড়া ঠিকাদারের সাথে মৌখিক চুক্তিতে ঘুষ-বাণিজ্য আদায় না করে সে যাবে না বলে মনে হচ্ছে । ঠিকাদাররা বলেন, গত তিন বছর যাবত এলজিইডি কেরানীগঞ্জের দায়িত্বে ইঞ্জিনিয়ার মাহমুদ উল্লাহ। এ সময় তিনি মাদারীপুরের এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহানের পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কোনো ঠিকাদার টুঁ শব্দ পর্যন্ত করতে পারিনি। ৫ আগস্ট পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় বিএনপি নেতাদের বিএনপি সেন্ট্রাল নেতাকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন মাহমুদ উল্লাহ। তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তা ছাড়া নির্বাহী প্রকৌশলী তার আত্মীয় হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান একাধিক ঠিকাদার।
অভিযুক্ত প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ নয়া দিগন্তকে বলেন, তার মা ক্যান্সারের রোগী হওয়ায় তিনি অন্যত্র বদলি হতে নারাজ। তাই এখনো বহাল রয়েছেন। তিনি আরো বলেন, তার আপন চাচাত মামা সাবেক মন্ত্রী ও এমপি শাহজাহান খান। তা ছাড়া মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতিও তার আপন চাচা।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম ও প্রধান প্রকৌশলীকে গত এক সপ্তাহ যাবত ফোন দিলেও তা রিসিভ করেননি তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালাল রাশিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানায়, রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ প্রতিরক্ষা করছি। গত রাতে রাশিয়া ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ৫০ হাজারেরও বেশি নিষিদ্ধ

আরও পড়ুন
language Change