তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

১ মাস আগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না প্রকৌশলী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর অদুরেই কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে গত মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। আর তার স্থলে দেয়া হয় নারায়ণগঞ্জ আড়াইহাজারের উপজেলা প্রকৌশলী আরিফ রহমানকে। অথচ এক মাস অতিবাহিত হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ। এ দিকে, এলজিইডিতে ডোর টু ডোর ঘুরছেন প্রকৌশলী আরিফ।

জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ কপি যার তারিখ ২৭ -৮-২০২৪। নং ৪৬,০২,০০০,০০১,১৯,১৩০,১৭-৯৯৭৮। এতে উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদবি ও কর্মস্থলে বদলি করা হলো। অথচ এক মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পদে বহাল প্রকৌশলী কাজি মাহমুদ উল্লাহ। সরকারি এ আদেশ তোয়াক্কা করছেন না তিনি। সূত্র জানায়, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশ প্রদান করা হয় এবং যথারীতি বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কপি সরবরাহ করা হয় , তৎ প্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন এবং যথারীতি তা গৃহীত হয় , সরকারি বদলির আদেশ পাওয়া মাত্রই সেই আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান কর্মস্থলে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির করে বেড়াচ্ছেন, যা সরকারি বিধিবিধান এর সুস্পষ্ট লঙ্ঘন, সরকারি নির্দেশ পাওয়া মাত্রই নতুন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান সাবেক প্রকৌশলীর চার্জ প্রদান করার প্রতিশ্রুতি মোতাবেক দুই দিন কেরানীগঞ্জের কর্মস্থলে এসেছিলেন কিন্তু তিনি চার্জ প্রদান করেননি। যোগদান করলেও চেয়ারে বসতে পারছেন না প্রকৌশলী মো: আরিফুর রহমান।

তিনি এ প্রতিবেদককে বলেন, গত মাসের ২৮ আগস্ট যোগদানের জন্য কেরানীগঞ্জে যাই। আজ কাল বলে প্রায় এক মাস হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ সাহেব। এ নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর দফতরে ঘুরতে হচ্ছে। তিনি বলেন, আমি কী করবো তাও কেউ বলছে না। তিনি এও বলেন, প্রধান প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেরানীগঞ্জের মতো একটি উন্নয়নশীল উপজেলায় জনসম্পৃক্ত অবকাঠামে উন্নয়ন মতো একটি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি। তা ছাড়া বদলিকৃত প্রকৌশলীর প্রতি সম্মান দেখিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কিন্তু সেই কাক্সিক্ষত দায়িত্ব হাতে পাইনি এখনো।
এ দিকে, এলজিইডি কেরানীগঞ্জের একাধিক ঠিকাদার এ প্রতিবেদককে বলেন, জুন মাসে বাজেট হয়েছে। সে অনুযায়ী এই উপজেলার ঠিকাদারি কাজ আগেই শুরু হয়েছে। তা ছাড়া ঠিকাদারের সাথে মৌখিক চুক্তিতে ঘুষ-বাণিজ্য আদায় না করে সে যাবে না বলে মনে হচ্ছে । ঠিকাদাররা বলেন, গত তিন বছর যাবত এলজিইডি কেরানীগঞ্জের দায়িত্বে ইঞ্জিনিয়ার মাহমুদ উল্লাহ। এ সময় তিনি মাদারীপুরের এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহানের পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কোনো ঠিকাদার টুঁ শব্দ পর্যন্ত করতে পারিনি। ৫ আগস্ট পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় বিএনপি নেতাদের বিএনপি সেন্ট্রাল নেতাকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন মাহমুদ উল্লাহ। তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তা ছাড়া নির্বাহী প্রকৌশলী তার আত্মীয় হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান একাধিক ঠিকাদার।
অভিযুক্ত প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ নয়া দিগন্তকে বলেন, তার মা ক্যান্সারের রোগী হওয়ায় তিনি অন্যত্র বদলি হতে নারাজ। তাই এখনো বহাল রয়েছেন। তিনি আরো বলেন, তার আপন চাচাত মামা সাবেক মন্ত্রী ও এমপি শাহজাহান খান। তা ছাড়া মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতিও তার আপন চাচা।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম ও প্রধান প্রকৌশলীকে গত এক সপ্তাহ যাবত ফোন দিলেও তা রিসিভ করেননি তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণপূর্তের ‘বিতর্কিত’ প্রকৌশলীদের দিকে দুদকের নজর

স্টাফ রিপোর্টার॥ গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের সব মন্ত্রণালয়-অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি আর অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। ৫ আগস্টের আগে এসব দুর্নীতির খবর অনেকটা চাপা পড়ে ছিল। দু-একটি দুর্নীতির খবর শোনা গেলেও তা তদন্তের নামে আসল খবর জানা যায়নি। এখন পরিবর্তিত সময়ে হরহামেশাই বিগত সরকারের আমলের নানা দুর্নীতি-অনিয়মের খবর জানা যাচ্ছে। নানা তদন্তে বের হয়ে আসছে দুর্নীতিবাজ রাঘববোয়ালদের খবর। তেমনি একটি সরকারি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর। জানা গেছে, সরকারি যতগুলো প্রতিষ্ঠান-মন্ত্রণালয় গত ১৫ বছর ধরে দুর্নীতির মহোৎসবে পরিণত হয়েছে তারমধ্যে গণপূর্তের নাম সবার সামনে থাকবে। এই মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খবরের পাশাপাশি সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে টাকা পাচারের তথ্যও জানা গেছে। তাই গণপূর্ত অধিদপ্তরের একটি প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে

আরও পড়ুন
language Change