তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

গণপূর্ত বিভাগে শালা দুলাভাইয়ের রমরমা টেন্ডার বাণিজ্য….

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিরুদ্ধে টেন্ডারের তথ্য আগাম ফাঁস করে তার শ্যালকের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসেস’কে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গণপূর্তের সার্কেল-৩ ই/এম শাখার কোন কাজের টেন্ডার হলেই তার অনুমোদন পেতেন ‘ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসেস’। আবার এই টেন্ডারগুলোর অনুমোদনকারী কর্তৃপক্ষ ছিলেন প্রকৌশলী আবুল কালাম। অতি অল্প সময়ের মধ্যে শ্যালকের এই প্রতিষ্ঠানের নামে প্রায় অর্ধশতাধিক টেন্ডারের অনুমোদন দেওয়ায় তালিকাভুক্ত অন্যান্য ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কোন সরকারি কর্মকর্তা নিজে বা পরিবারের বা আত্মীয় স্বজনের মাধমে তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন ঠিকাদারি কাজে নিযুক্ত হওয়ার আইনগত বিধান না থাকলেও প্রকৌশলী আবুল কালাম আজাদ নিজের শ্যালক সাইফুল ইসলাম খানের নামে একটি ঠিকাদারি ফার্ম খুলে গণপূর্তের কোটি কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিয়েছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকৌশলী আবুল কালাম তার অধীনস্ত কর্মকর্তাদেরকেও এই প্রতিষ্ঠানে নামে কাজের অনুমোদন দিতে বাধ্য করতেন। যদি কোন নির্বাহী প্রকৌশলী তার কথা না শুনতেন তাহলে তাকে হয়রানিমূলকভাবে অন্যত্র বদলি করে দিতেন। এমনকি তার চাকরিও খেয়ে ফেলার হুমকি দিতেন।

অনুসন্ধানে জানা গেছে, গণপূর্ত ই/এম সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালামের আপন শ্যালক সাইফুল ইসলাম খানের ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসেস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রকৌশলী আবুল কালাম তার আওতাধীন বিভিন্ন নির্বাহী প্রকৌশলীকে এই শ্যালকের প্রতিঠানকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। গণপূর্ত ইএম বিভাগ-৮ এর অন্তত ২০টি কাজের টেন্ডার দিয়েছেন শ্যালকের প্রতিষ্ঠানকে। আবার ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কাজগুলো অনুমোদন করেছেন আবুল কালাম নিজেই। পিপিআর-২০০৮ ধারা ১১৯ (২) অনুযায়ী এ ধরনের অনুমোদন সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। আবার রাজস্ব বাজেটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে আবুল কালামের অনুমোদনের ক্ষমতা ১২ লাখ টাকা হলেও শ্যালকের এই প্রতিষ্ঠানের নামে ২৩ লাখ ২১ হাজার ২৭৬ টাকার কাজ নিজেই অনুমোদন দিয়েছেন। কালাম তার ঊর্ধ্বতন অফিসারের ক্ষমতা নিজেই প্রয়োগ করতেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে রাজস্ব বাজেটের ১২ লাখ টাকা প্রাক্কলন অনুমোদন করার ক্ষমতা আবুল কালামের হাতে থাকলেও কোস্টগার্ডের একটি কাজে ১ কোটি ২৬ লাখ ৮১ হাজার টাকার রাজস্ব বাজেটের একটি কাজ বিধিবহির্ভূতভাবে শ্যালকের প্রতিষ্ঠানকে অনুমোদন করেছেন।

আবহাওয়া অধিদফতরের রাজস্ব বাজেটের ৬৩ লাখ ২ হাজার টাকার ১টি, ৫৪ লাখ ৪৭ হাজার টাকার ১টি ও ২২ লাখ ১২ হাজার টাকার ১টি কাজ ক্ষমতা বহির্ভূতভাবে অনুমোদন দিয়েছেন শ্যালকের প্রতিষ্ঠানকে। কোন নিয়মনীতির তোয়াক্কা করে না আবুল কালাম এ ধরণের অসংখ্য ক্ষমতা বহির্ভূত কাজ করেই চলছেন। বিধি লঙ্ঘন করে আপন শ্যালকের ফার্ম ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে কালাম নিজেও হয়েছেন কোটিপতি।

আরো জানা গেছে, গণপূর্ত ই/এম সার্কেল-৩, শেরেবাংলা নগর, ঢাকায় বর্তমানে নিয়োজিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ই/এম কারখানা বিভাগের ঢাকায় ‘মেসার্স ইনটিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসেস’ ছয়টি কাজ দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে। যার আইডি নং- ২১৪৯২৪, ২১৪৯২৪, ২১৮৩৩১, ৩৩৭৮১১, ১৩৭৯৯২, ১৪০২৬৭, ১৮৩১৪৯। এতে অনুমোদন দিয়েছেন গণপূর্ত ই/এম কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী। পরবর্তীতে ৫টি আইডি গোপন রেখে একই বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউচুপ ২৪.১২.২০২১ সালে এই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নিকট কাজের তালিকা পাঠান। এই বিষয়ে গণপূর্ত ই/এম কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউচুপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে চায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরির আচরণ বিধিমালার ১৭নং বিধি অনুযায়ী সরকারি কর্মচারীর পরিবারের কোন সদস্যকে তার আওতাধীন এলাকায় ব্যবসা করার অনুমতি না দেওয়ার বিধান রয়েছে। এছাড়াও পিপিআর বিধি ১১৯(২) অনুযায়ী কোন আত্মীয়-স্বজন বা ব্যবসায়িক সম্পর্ক আছে এমন কাউকে কাজ দেওয়ার বিধান নেই। কিন্তু কে শোনে কার কথা! তার শ্যালকের জন্য অন্য ঠিকাদাররা কাজ পায় না। অনৈতিকভাবে কাজ দেওয়ার জন্য আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে। তাতেও টনক নড়েনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আবার নিজ শ্যালকের ফার্মে কাজ নেওয়ার জন্য বিভিন্ন দরপত্রে অনুমোদিত প্রাক্কলনের মূল্য আগেই বলে দিতেন শ্যালককে। ফলে অন্যান্য ঠিকাদারগণ মূল্য জানতে না পারার কারণে সর্বনিম্ন দরদাতা হওয়ার সুযোগ থাকতো না। বিটিআরসি ভবন নির্মাণ প্রকল্পে (দরপত্র আইডি- ৬১৮১৭৩) অনুমোদিত প্রাক্কলনের মূল্য কালামের শ্যালক সাইফুল দুলাভাইয়ের কল্যাণে আগেই জেনে যায়। পরে ১০ শতাংশ কমে দরপত্র দাখিল করে কাজ বাগিয়ে নেয়।
প্রকৌশলী আবুল কালাম অনুমোদিত প্রাক্কলনের মূল্য সংবলিত এই কাজের কপি ৮ সেপ্টেম্বর-২০২১ তারিখে পৃষ্ঠাংকন করে গণপূর্ত ই/এম সার্কেল-৩ নির্বাহী প্রকৌশলীর নিকট প্রেরণ করেন। অর্থাৎ এই অনুমোদিত প্রাক্কলনের মূল্য আগেই জানতেন। আর এটা শ্যালককে না বলা কোন অবকাশ থাকে না। উক্ত প্রাক্কলনের অধিকাংশ আইটেম শিডিউল বহির্ভূত আইটেম। কাজেই কোনক্রমইে অনুমোদিত প্রাক্কলনের মূল্য কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এই ক্ষেত্রে আবুল কালামের শ্যালক সাইফুলের ‘ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন সার্ভিসেস’ ছাড়া কোন ঠিকাদারী প্রতিষ্ঠানই ১০ শতাংশ কমে দর মিলিয়ে দরপত্র দাখিল করতে পারেনি। এভাবে শ্যালকের মাধ্যমে কাজ বাগিয়ে নিয়ে আবুল কালাম এখন শতকোটি টাকার মালিক।

সূত্র জানায়, রাজধানীর বনশ্রীতে আবুল কালামের ৫ হাজার বর্গফুটের একটি আলিশান ফ্ল্যাট, গুলশান নিকেতনে ২৫শ বর্গফুটের ২টি ফ্ল্যাট, বসুন্ধরা আ/এ ডি-ব্লকে ৩টি ৫ কাঠার প্লট, নবীনগরে ৪৫ একর জমির সন্ধান মিলেছে এবং সম্প্রতি গ্রামের বাড়িতে করেছে আলিশান বাংলো, প্রিয় প্রাঙ্গণে রয়েছে ২৭ বিঘা জমি। এক কথায় সে এবং তার স্ত্রী এখন টাকার কুমির। কোন প্রকল্পের ইস্টিমেট অনুমোদন করাতে হলে তাকে ৪% এবং দরপত্র অনুমোদন করাতে হলে ২% টাকা কমিশন দিতে হয়। ফলে ঠিকাদাররা এসব কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে লোকসানের মুখেও পড়ছে। এ কারণে দুর্নীতিবাজ আবুল কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে চাকরিচ্যুত করার দাবি জানান অন্যান্য ঠিকাদার প্রতিষ্ঠানগুলো।

এই অভিযোগের বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালামের সঙ্গে কথা বলতে গেলে তাকে তার দফতরে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালে তিনি কয়েক ঘণ্টা পর মুঠোফোনে বলেন, ‘আমি এখন গ্রামের বাড়িতে আছি। আপনার সঙ্গে পরে কথা হবে।’ যদিও পরে তিনি আর কথা বলেননি। গণপূর্তের প্রধান

প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, ‘অনেকের কাছ থেকে বিষয়টি শুনলাম। আমরা এই বিষয়ে তদন্ত করবো।’ দুর্নীতি দমন কমিশন ‘দুদক’র উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ‘গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালামের একটি লিখিত অভিযোগ আমাদের দফতরে এসেছে। বিষয়টি তদন্ত চলছে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ আগত রোগী, স্বজন ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন। চমেক একটি বৃহৎ সরকারি হাসপাতাল হওয়ায় প্রতিদিন এখানে বিপুল সংখ্যক রোগী ও স্বজনের ভিড় থাকে। অনেক সময় পানযোগ্য বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পড়তে হতো তাদের। রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রধান ভবনের নিচতলায় পানির প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম। এসময় ফিতা কেটে ও পানি পান করে প্লান্টটি উদ্বোধন করেন চমেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। এসময়

আরও পড়ুন
language Change