তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

কুমিল্লার বাহার ও সূচীকে সীমান্ত পারের অভিযোগে সুমন মেম্বার গ্রেপ্তার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মানব পাচার সিন্ডিকেটের প্রধান সুমন মেম্বার ওরফে হুন্ডি সুমনকে (৩৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শংকুচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন ইউনিয়নের দক্ষিণ তেতাভুমি গ্রামের আলী আশরাফের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি সাজ্জাদ করিম খান। এদিকে গত ৩০ সেপ্টেম্বর দৈনিক পত্রিকায় হুন্ডি সুমনসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি গোচর হয়।

ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. সুমন মিয়া। তিনি ভারত বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া এলাকায় হুন্ডি ব্যবসা, মাদক চোরাচালান এবং মানব পাচার সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুমনের মানব পাচার বাণিজ্য রমরমা হয়ে উঠে। আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিবাজ এবং ভয়ংকর অপরাধীদের ভারতে পালিয়ে যেতে সহায়তা করে।

কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি বাহাউদ্দিন তার কন্যা অপসারিত কুসিক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৪০-৫০ জন ভিআইপি নেতা এবং মধ্যম সারির অনেক আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করিয়ে ভারতে পালানোর সুযোগ করে দেন এই হুন্ডি সুমন। এ সুযোগে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এর আগে দীর্ঘ বছর যাবত চোরাচালান মাদক এবং মানি লন্ডারিং করে আসছে শীর্ষ গডফাদার সুমন। তার বিরুদ্ধে জেলার কোতয়ালি মডেল থানা এবং ব্রাহ্মণপাড়া থানায় মাদক এবং মানব পাচার মামলা রয়েছে।

কুমিল্লা ডিবির ওসি সাজ্জাদ করিম খান বলেন, গ্রেফতার সুমন মিয়া একজন শীর্ষ মানব পাচারকারী এবং অবৈধ হুন্ডি ব্যবসায়ী। তিনি সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ অনেক অপরাধীকে ভারতে পালাতে সহায়তা করেছে। তার বিরুদ্ধে ৮-১০টি মামলা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেড়যুগ পর বাবার বাড়িতে উঠলেন জাইমা রহমান

দেড়যুগ পর বাবার বাড়িতে উঠলেন জাইমা রহমান

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ ১৭ বছর তিন মাসের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে গেলেও জুবায়ের রহমান ও জাইমা রহমান এসে উঠেন গুলশান এভিনিউ ১৯৬ বাড়ীতে। জীবনে প্রথম বারের মতো বাবার নিজ বাড়িতে উঠলেন তারেক কন্যা জাইমা রহমান। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বরাদ্দ দেয়া শহীদ মইনুল রোডের বাড়িতেই তার শৈশবকাল কাটে। পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় জামিনে মুক্তি পাওয়ার পর তারেক রহমান লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করলে জাইমা রহমান এবং তার মা জোবাইদা রহমানও সংগে গিয়েছিলেন। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোবায়দা রহমান ও জাইমা রহমান ১২টা ৫৬ মিনিটে

আরও পড়ুন
language Change