তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

উত্তরায় খালেদার বহরে হামলা না হলেও মামলা, আসামী এক বিএনপি নেতা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
রাজধনী উত্তরার পশ্চিম থানায় খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় একটি মামলা হয়েছে গত ৮ অক্টোবর মঙ্গলবার। ২০১৫ সালের ১৯ এপ্রিল উত্তর সিটি নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনী প্রচারে উত্তরা এসেছিলেন, বাদী সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর এজাহারে উল্লেখ করেন সেই দিন উত্তরা ৩ নং সেক্টরে খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা করা হয় এবং খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু এজাহারে বর্নিত দিনে উত্তরায় খালেদা জিয়ার বহর হামলার শিকার হয়নি। হামলা শিকার না হলেও সেই মামলায় আওয়ামী লীগ নেতাদের একটি অংশের সাথে আসামী করা হয় বিএনপির একনেতাকেও।
জাহাঙ্গীর বাদী হয়ে যে মামলাটি করেছেন সেটির শেষ লাইনে বলা হয় হামলার ঘটনাটি সেদিন ( ১৯ এপ্রিল ২০১৫ ) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারও করা হয়। কিন্তু সেই দিনের বা পরেরর দিনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় উত্তরায় খালেদার বহরে হামলার কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতাদের অনেকেই বলছেন সেই দিন উত্তরায় খালেদা জিয়ার গাড়ী বহরে কোন হামলা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও উত্তরার একজন দায়িত্বশীল নেতা প্রতিবেদকে বলেন, উত্তরায় খালেদার গাড়ী বহরে কোন হামলা সেই দিন হয়নি। খালেদা জিয়া ৩ নং সেক্টরের দুটি মার্কেটে লিফলেট বিলি করে যাওয়ার সময় জসিমউদদীন রোডের পশ্চিম পাশে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন করে। পুরো সময়টি তারা সেখানেই ছিল। খালেদা জিয়া চলে চাওয়ার পর তারা রাজলক্ষীর দিকে অগ্রসর হয়, তৎক্ষনে বিএনপি নেতাকর্মীরা চলে যায়। তিনি আরো বলেন, মহানগর বিএনপির কমিটি সামনে রেখে সম্পূর্ণ স্ট্যানবাজি করার জন্য এ গায়েবি মামলাটি দেওয়া হয়। উর্দেশ্য হচ্ছে আলোচনায় থাকা। ম্যাডামের নাম ব্যবহার করে গায়েবি এই মামলাটি দেওয়া মোটেও ঠিক হয়নি। গত সরকারের সময় ম্যাডামের উপর ঢাকায় এবং ফেনিতে মিলে মোট চারটি হামলা হয়।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় এ পর্যন্ত দখল, ছিনতাই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় আজমল হুদা মিঠু, মিলন মিয়া ও আলাউদ্দিন সরকার টিপুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই তিনজনই সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের একনিষ্ট কর্মী। এই বিষয়টি আড়াল করতেই এমন একটি গায়েবী মামলার আশ্রয় নেওয়া হয়।
মামলার আসামী তালিকা পর্যাচোলনা করে দেখা গেছে,হুকুমের আসামী হিসেবে প্রথমে নাম দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২নং হুকুমের আসামী করা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। দলের দ্বিতীয় ব্যাক্তি হিসেবে মামলায় ওবায়দুল কাদেরের নাম দেওয়া হলেও সে সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। ২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলনে কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর মামলাটির ৭৯ নং ক্রমিক এ আসামী হিসেবে নাম দেওয়া হয়েছে ইসহাক মিয়াকে। ইসহাক বর্তমানে ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। মামলায় তাকে তুরাগ থানা সেবকলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দেখানো হয়েছে। অথচ তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে তুরাগের হরিরামপুর ইউনিয়ন বিএনপির নানা পদে নিযুক্ত ছিলেন। সেই সাথে গত ১৮ বছরে তুরাগ থানায় ৭ টি এবং উত্তরার অপর দুটি থানায় মোট ৮ টি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামী। একটি মামলায় ৩০ মাসের সাজাও পান তিনি। মামলায় ৮১ নং আসামী করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র ব্যারিস্টার নাইম হাসানকে। ঘটনার সাথে তার কোনই সংশ্লিষ্টতা নেই।
১৯ এপ্রিল উত্তরায় কি ঘটেছিল : সে দিনের ঘটনা নিয়ে দেশের প্রথম শ্রেনীর একটি দৈনিকের অনলাইলে লেখা হয়,
” ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ১৯ এপ্রিল রোজ রোববার দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি উত্তরা-১ নম্বর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে খালেদা জিয়া নির্বাচনী প্রচার চালাতে তাঁর গুলশানের বাসা থেকে বের হন। তিনি উত্তরা-১ নম্বর সেক্টরে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়িবহরে যোগ দেন। গাড়িবহর কিছু দূর এগুলে উল্টো দিক থেকে উত্তরা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল ও সাধারণ সম্পাদক হাবিব হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন। তাঁরা খালেদা জিয়ার গাড়ি ঘেরাওয়ের চেষ্টা করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব দে’, ‘পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে থাকা পুলিশ ও তাঁর নিজস্ব নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তিরা খালেদা জিয়ার গাড়ির সঙ্গে এগোতে থাকেন। কিছুক্ষণ পর খালেদার গাড়ি মূল সড়কে উঠে দ্রুতবেগে চলে যায়।
পরে বিএনপির চেয়ারপারসন উত্তরা-৩ নম্বর সেক্টরে এসবি প্লাজা ও আমির কমপ্লেক্সে গিয়ে তাবিথের পক্ষে প্রচার চালান। তিনি বিভিন্ন দোকানে ঢুকে দোকানি ও ক্রেতাদের কাছে তাবিথের পক্ষে ভোট চান। বিএনপির কয়েক শ নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।” (হবহু নিউজটি তুলে ধরা হলো )
এদিকে বিগত সরকারের সময় সর্বমোট চারবার খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনা ঘটে। গণমাধ্যম ও বিএনপি সূত্রে জানাগেছে, ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণার সময় রাজধানীতে পৃথক দিনে তিন বার তার গাড়িবহরে হামলা হয়। আর চতুর্থ হামলাটি হয় ২০১৭ সালের ২৮ অক্টোবর খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে। সে সময় রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন্য কক্সবাজার যাচ্চিলেন তিনি। এর বাইরে বিএনপি চেয়ারপারসনের উপর কোন হামলার ঘটনা ঘটেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হরমোনের ভারসাম্য নষ্ট হয় একসঙ্গে যেসব খাবার খেলে

স্টাফ রিপোর্টার: খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের সকলেরই কিছু নির্দিষ্ট পছন্দ থাকে। সেটি আপনার প্রিয় পানীয় হতে পারে অথবা এমন কোনো নির্দিষ্ট খাবার যা অন্য কোনো খাবারের সঙ্গে খেতে পছন্দ করেন। যদিও খাবারের কিছু সংমিশ্রণ বা জুটি ক্ষতিকর নয়, তবে কিছু খাবার আছে যেগুলো একটি অপরটির সঙ্গে খেলে তা উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। খাওয়ার সময় তৃপ্তি এবং আনন্দের অনুভূতি অনুভব করলেও তা হরমোনের স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই খাবারের সংমিশ্রণগুলো কী, তা জানতে আগ্রহী? চলুন জেনে নেওয়া যাক- দুধ + ফল আমাদের অনেকেই সকালের নাস্তায় এক গ্লাস দুধের সঙ্গে ফল খায়। যদি আপনিও এমনটা করেন, তাহলে এখনই থামার সময়। ফলের সঙ্গে দুধ, বিশেষ করে কলা বা সাইট্রাস ফল মিশিয়ে খেলে পেট ফাঁপা হতে পারে এবং হজমের গতি

আরও পড়ুন
language Change