তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ

রাজউকের উপপরিচালক সোহাগের বিরুদ্ধে  পাহাড়সম অভিযোগ 

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন উপ-পরিচালকের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ থাকার পরেও কর্তৃপক্ষ কোন কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ব্যাপক অসন্তোষ সৃস্টি হয়েছে। তার ক্ষমতার দাপটে ভুক্তভোগী পরিবার অসহায়। রাজউকের একটি স্বনামধন্য রাস্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে কর্মরত একজন কর্মকর্তা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ জেনেও না জানার ভান করছে। সূত্র বলছে, তার দাপটের কাছে কর্তৃপক্ষও অসহায়। যে কারণে তারা শাস্তির বদলে তাকে সমীহ করে চলেন। আর এ জন্য তারা নীরব নির্বিকার। আলোচিত সমালোচিত সেই কর্মকর্তার নাম সোহাগ মিয়া।

 

তাকে সবাই পিস্তল সোহাগ নামেই তাকে চেনেন। কারণ তার লাইসেন্সকৃত একটি পিস্তল রয়েছে। প্রশ্ন উঠেছে, রাজউকের উপ-পরিচালক পদ মর্যাদার একজন কর্মকর্তার জীবন কেন ঝুঁকিপুর্ণ। তার নিরাপত্তার জন্য সারাক্ষণ কেন পিস্তল প্রয়োজন হবে?

এ প্রসঙ্গে অনেকেই বলছেন, তিনি নানা অপরাধের সঙ্গে জড়িত বিধায় তার পিস্তলের প্রয়োজন রয়েছে। অথচ রাজউকে কর্মরত অসংখ্য উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের কারোরই পিস্তলের প্রয়ােজন হয় না।বিগত সময় রাজউকের একজন চেয়ারম্যানের রুমে হট্টগোলের সূত্র ধরে উক্ত আলোচিত সোহাগ মিয়া পিস্তল উঁচিয়ে হুমকি দেন। সেই সময় থেকেই তিনি পিস্তল সোহাগ হিসেবে আলোচনায় আসেন।

আওয়ামী সরকারের আমলে বাগেরহাটের পলাতক সাবেক এমপি শেখ হেলালের পিএস ওবায়েদের নিকটাত্মীয় উক্ত সোহাগ মিয়া। সেই সুবাধে ফ্যাশন হিসেবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে একটি পিস্তলের লাইসেন্স দিতে বাধ্য করেন সংশ্লিষ্ট জেলা প্রশাসককে। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে দৈনিক পাঞ্জেরীর অনুসন্ধানে একটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের প্রতারনার কাগজপত্র হস্তগত হয়েছে। যা পাঠকদের জন্য তুলে ধরা হলো। রাজধানীর উত্তরা ৬ নং সেক্টরের ৬নং রােডের ১১ নং প্লটের মালিক নাহিদা রহমানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করে দেওয়ার যৌথ উদ্যোগে ভবন নির্মাণের চুক্তিপত্র সম্পাদন করে মধ্যসত্ত্বভোগী হিসেবে ১টি ফ্ল্যাট ভাগিয়ে নেন সোহাগ মিয়া।

পরবর্তীতে উক্ত ভবনটি রিভাইসড প্লান করার শর্তে আরও ১০ লক্ষ টাকা গ্রহণ করেন সুকৌশলে। উক্ত সোহাগ মিয়া ফ্ল্যাটটি নির্মাণ করতে ডেভেলপারের চুক্তির বহির্ভূত আয়তন ২২০০ বর্গফুটের রাজউক অনুমোদিত বর্গফুটের বাইরেও প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে চাপ দিয়ে ফ্লােরের আয়তন ২৬০০ বর্গফুট পর্যন্ত বৃদ্ধি করেন। উক্ত ফ্ল্যাটটির অংশে উচ্চ মূল্যের নির্মাণ সামগ্রী লাগানোর দাবি করেন এবং সোহাগ মিয়ার ফ্ল্যাটটির নির্মাণ সামগ্রী ভালোমানের লাগানোর পরও অতিরিক্ত ইন্টেরিয়ার ডেকারেশন ওয়ার্ক দাবি করেন। অভিযোগ রয়েছে, এ কারণে সোহাগ মিয়া তার পিস্তল দিয়ে সাইট ইঞ্জিনিয়ারকে ভয়ভীতিসহ জানে মেরে ফেলার হুমকিও দেন। সোহাগ মিয়া পিস্তল নিয়ে রাজউক ভবনে নিয়মিত অফিস করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, রাজউকের উক্ত কর্মকর্তা একজন মামলাবাজ। সোহাগ মিয়া এতই ক্ষমতাধর যে, কথায় কথায় মানুষের নামে বিভিন্ন আদালত ও থানায় মামলা টুকে দেন। যে কারণে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। সোহাগ মিয়ার ভয়ে আতঙ্কিত হয়ে উক্ত জমির মালিক নাহিদ রহমান আত্মগোপনে চলেন যান। এদিকে জমির সমস্যা সমাধান করতে নাহিদ রহমান এবং এলাকাবাসীর যৌথ প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে তার ভাতিজা শাহিদ মিয়াকে দিয়ে ঢাকার একটি আদালতে মিথ্যা মামলা দায়ের করান। অভিযোগ রয়েছে, ধুরন্ধর ও ধূর্ত রাজউক কর্মকর্তা সোহাগ মিয়া ক্ষিপ্ত হয়ে তার আত্মীয় স্বজনকে ব্যবহার করে সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালকগণের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করান।

এছাড়াও সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের বিভিন্ন প্রজেক্টের চলমান উন্নয়ন কাজে একের পর এক বাধা সৃষ্টি করেন সোহাগ মিয়া গং। এতে স্বনামধন্য কোম্পানিটির সুনাম হারাতে বসেছে। উক্ত ডেভেলপার কোম্পানির পরিচালকগণ জানান, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ইতোপূর্বে উদ্ভট সংবাদ পরিবেশন করান তিনি। তারা আরও জানান, রাজউক কর্মকর্তা সোহাগ মিয়া নানা কৌশলে সিমপ্লেক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সেবাপ্রত্যাশীদের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন দীর্ঘ দিন থেকে। ভুক্তভোগী পরিচালকগণ সোহাগ মিয়ার নানা অনৈতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ব্যাপারে সরকারে শীর্ষ মহলে একাধিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা চলমান রয়েছে।

এছাড়া কুমিল্লার দাউদকান্দি থানায়ও ফৌজদারি আইনে আরও একটি মামলা রয়েছে তার নামে। ঢাকার একটি আদালতে ৪০ লাখ টাকার চেকের মামলাসহ বিভিন্ন লোককে রাজউকের প্লট পাইয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে সোহাগ মিয়ার বিরুদ্ধে। অন্যদিকে ভবন নির্মাণে রাজউকের প্লান পাশ এবং অকুপেন্সি সার্টিফিকেট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাহাড় সমান অভিযোগ থাকার পরেও সোহাগ মিয়া এখনও বহাল তবিয়তে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তার ক্ষমতার উৎস কোথায়? কেনই বা তার বিরুদ্ধে তদন্ত হবে না। এ প্রশ্ন এখন বোদ্দামহলের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের বড় বড় স্বৈরশাসকরা যেমন অহংকারের চূড়ায় পৌঁছে পতনের স্বাদ পেয়েছে, ট্রাম্পের পরিণতিও তেমন হবে। চলমান জনবিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি স্পষ্ট জানান, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান মাথা নত করবে না। খবর দ্য ডনের। খামেনি দাবি করেন, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন, সে যদি দেশ চালাতে জানত, তবে নিজের দেশটাই আগে ঠিকভাবে চালাত। উল্লেখ্য, ট্রাম্প এর আগেই ইরান সরকারকে সতর্ক করে বলেছিলেন যে, আন্দোলনকারীদের ওপর চড়াও হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তবে খামেনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ

আরও পড়ুন
language Change