তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

দীর্ঘদিন একই স্থানে থাকার সুবাদে নিজস্ব সিন্ডিকেট তৈরি বিপাকে সেবাগ্রহীতাগন

পাঠক সংখ্যা
638

জাহাঙ্গীর আলম শাহীন:

ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার লোকমানের ঘুষ, দুর্নীতি ও জাল-জালিয়াতের কারণে তার বিরুদ্ধে দুূদকে অভিযোগ হয়েছে।

সরজমিনে দেখা যায়, ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের এজলাস এর সামনে রুম ভর্তি লোক দাঁড়িয়ে থাকার পরও সাব- রেজিস্টার খাস কামরায় বসে দলিলে স্বাক্ষর করেছেন এবং মাঝে-মধ্যেই উমেদার লোকমানের সাথে নিচু স্বরে কথা বলতে ও দলিলে স্বাক্ষর করতে দেখা যায়। নিয়ম অনুযায়ী এজলাস এর সামনে যতক্ষণ সেবা গ্রহীতা গন থাকবেন ততক্ষণ এজলাসে বসে কথোপকথন শেষে সাব রেজিস্ট্রার দলিলে সাক্ষর করবেন। তাছাড়াও উমেদার লোকমানকে দলিল লেখক ও দাতা – গ্রহীতাদের সাথে কমিশন নিয়ে কথা বলতে দেখা যায়। কখনো এজলাসের পাশে, আবার কখনো সাবরেজিস্ট্রারের খাস কামরার পাশে সিসি ক্যামেরা মুক্ত রেকর্ড রুমের ভিতরে যেখানে লোকমান ঘুষের টাকা লেনদেন করে থাকেন। সাব কবলা, হেবা, বন্ধকি, কমিশন বা পাওয়ার যে দলিলই হোক লোকমানের হিস্যা না দিলে পোহাতে হয় নানা ভোগান্তি। জাল নামজারি, দাখিলা,পর্চা কিংবা শ্রেণী পরিবর্তন করে দলিল করা লোকমানের কাছে এগুলো খুবই সামান্য ব্যাপার শুধু ঠিকঠাক কমিশন দিলেই সব সম্ভব।উমেদার লোকমান একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অবৈধ ভাবে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অসহায় সেবা গ্রহীতাগন যেন লোকমানের খেলার পুতুল। সাব- রেজিস্ট্রারকে সহযোগিতা করার জন্য কেরানি, মোহরার, সাব-মোহরার, অফিস সহকারি আছেন নামে মাত্র, সবখানেই কর্তৃত্ব খাটান উমেদার লোকমান। লোক দেখানো অনলাইন ব্যবস্থা চালু থাকলেও কাজ চলে তাদের নিয়মেই।
তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্স এর কয়েকজন উমেদারের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে একাধিক ভুক্তভোগী জেলা রেজিস্টার বরাবর অভিযোগ করেছেন।যে কারণে জেলা রেজিস্টার ১৫ জন দুর্নীতিবাজ উমেদার এর তালিকা তৈরি করেছেন যার মধ্যে উমেদার লোকমানের নামও আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে এর একাধিক সরকারি ষ্টাফ জানায়, উমেদার লোকমান দলিল লেখকদের সাথে আতাত করে অতিরিক্ত ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রত্যেকটা দলিলের কাজ সম্পন্ন করেন। তাছাড়াও উমেদার লোকমানকে ঢাকার বাইরে বদলি করা হলেও মোটা অংকের টাকা ঘুষ দিয়ে পূর্বের জায়গাতেই বহাল আছেন।
অনুসন্ধানে আরো জানা যায়, উমেদার লোকমান দীর্ঘদিন একই জায়গাতে থাকার কারণে নিজস্ব একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ঢাকা সদর সাব রেজিস্ট্রি অফিসে যত রেজিস্টার যোগদান করেছেন অল্প দিনের মধ্যেই তাদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন উমেদার লোকমান । কারণ, সাব রেজিস্ট্রারের নামে প্রতিদিন, প্রতি দলিল থেকে আদায়কৃত কয়েক লক্ষ ঘুষের টাকা সন্ধ্যার পর ওই রেজিস্ট্রারের বাসায় পৌঁছে দিয়ে আসেন। এভাবে ঘুষ, দুর্নীতি ও জাল-জালিয়াতির মাধ্যমে রাজধানীর টঙ্গী, রামপুরা ও নিজের এলাকায় বিপুল পরিমান কৃষি জমি ক্রয় করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার লোকমানের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং একই অফিসে দীর্ঘদিন থাকার ব্যাপারে জানতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, আগের ঝামেলা সমাধান হয়ে গেছে এবং এখানে ১০-১২ বছর যাবৎ আছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান

হাফিজুর রহমান খানঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সাফা আ সাদিকের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি আর মামলা নং ২৪৪/২৫-এর তদন্তভার হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সাফা আ সাদিকের ওপর ন্যস্ত করা হয়। মামলার বিবাদীরা অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদন বিবাদীদের পক্ষে দেওয়ার শর্তে ওই কর্মকর্তা তাদের কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। লিখিত অভিযোগে সাবেক সেনা সদস্য রেজাউল করিম, কাদের সিকদার ও মাহমুদা আক্তার উল্লেখ করেন, আমতলী উপজেলার ৫৫ নং ছকনাটা মৌজার এস.এ ১৫০ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন ফজল আলী (পিতা– আইউব আলী)। জোতদার খতিয়ানের হাল ১/১ অংশে

আরও পড়ুন
language Change