তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

দীর্ঘদিন একই স্থানে থাকার সুবাদে নিজস্ব সিন্ডিকেট তৈরি বিপাকে সেবাগ্রহীতাগন

পাঠক সংখ্যা
638

জাহাঙ্গীর আলম শাহীন:

ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার লোকমানের ঘুষ, দুর্নীতি ও জাল-জালিয়াতের কারণে তার বিরুদ্ধে দুূদকে অভিযোগ হয়েছে।

সরজমিনে দেখা যায়, ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের এজলাস এর সামনে রুম ভর্তি লোক দাঁড়িয়ে থাকার পরও সাব- রেজিস্টার খাস কামরায় বসে দলিলে স্বাক্ষর করেছেন এবং মাঝে-মধ্যেই উমেদার লোকমানের সাথে নিচু স্বরে কথা বলতে ও দলিলে স্বাক্ষর করতে দেখা যায়। নিয়ম অনুযায়ী এজলাস এর সামনে যতক্ষণ সেবা গ্রহীতা গন থাকবেন ততক্ষণ এজলাসে বসে কথোপকথন শেষে সাব রেজিস্ট্রার দলিলে সাক্ষর করবেন। তাছাড়াও উমেদার লোকমানকে দলিল লেখক ও দাতা – গ্রহীতাদের সাথে কমিশন নিয়ে কথা বলতে দেখা যায়। কখনো এজলাসের পাশে, আবার কখনো সাবরেজিস্ট্রারের খাস কামরার পাশে সিসি ক্যামেরা মুক্ত রেকর্ড রুমের ভিতরে যেখানে লোকমান ঘুষের টাকা লেনদেন করে থাকেন। সাব কবলা, হেবা, বন্ধকি, কমিশন বা পাওয়ার যে দলিলই হোক লোকমানের হিস্যা না দিলে পোহাতে হয় নানা ভোগান্তি। জাল নামজারি, দাখিলা,পর্চা কিংবা শ্রেণী পরিবর্তন করে দলিল করা লোকমানের কাছে এগুলো খুবই সামান্য ব্যাপার শুধু ঠিকঠাক কমিশন দিলেই সব সম্ভব।উমেদার লোকমান একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অবৈধ ভাবে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। অসহায় সেবা গ্রহীতাগন যেন লোকমানের খেলার পুতুল। সাব- রেজিস্ট্রারকে সহযোগিতা করার জন্য কেরানি, মোহরার, সাব-মোহরার, অফিস সহকারি আছেন নামে মাত্র, সবখানেই কর্তৃত্ব খাটান উমেদার লোকমান। লোক দেখানো অনলাইন ব্যবস্থা চালু থাকলেও কাজ চলে তাদের নিয়মেই।
তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্স এর কয়েকজন উমেদারের অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে একাধিক ভুক্তভোগী জেলা রেজিস্টার বরাবর অভিযোগ করেছেন।যে কারণে জেলা রেজিস্টার ১৫ জন দুর্নীতিবাজ উমেদার এর তালিকা তৈরি করেছেন যার মধ্যে উমেদার লোকমানের নামও আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে এর একাধিক সরকারি ষ্টাফ জানায়, উমেদার লোকমান দলিল লেখকদের সাথে আতাত করে অতিরিক্ত ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রত্যেকটা দলিলের কাজ সম্পন্ন করেন। তাছাড়াও উমেদার লোকমানকে ঢাকার বাইরে বদলি করা হলেও মোটা অংকের টাকা ঘুষ দিয়ে পূর্বের জায়গাতেই বহাল আছেন।
অনুসন্ধানে আরো জানা যায়, উমেদার লোকমান দীর্ঘদিন একই জায়গাতে থাকার কারণে নিজস্ব একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ঢাকা সদর সাব রেজিস্ট্রি অফিসে যত রেজিস্টার যোগদান করেছেন অল্প দিনের মধ্যেই তাদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন উমেদার লোকমান । কারণ, সাব রেজিস্ট্রারের নামে প্রতিদিন, প্রতি দলিল থেকে আদায়কৃত কয়েক লক্ষ ঘুষের টাকা সন্ধ্যার পর ওই রেজিস্ট্রারের বাসায় পৌঁছে দিয়ে আসেন। এভাবে ঘুষ, দুর্নীতি ও জাল-জালিয়াতির মাধ্যমে রাজধানীর টঙ্গী, রামপুরা ও নিজের এলাকায় বিপুল পরিমান কৃষি জমি ক্রয় করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার লোকমানের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং একই অফিসে দীর্ঘদিন থাকার ব্যাপারে জানতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, আগের ঝামেলা সমাধান হয়ে গেছে এবং এখানে ১০-১২ বছর যাবৎ আছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধিঃ ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার (১৩জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ডা. জাহেদুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা হই। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুদূর সামনে চলে যায় এবং গাড়িটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, আমার স্ত্রী ও ভাগনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ডা. জাহেদুল বলেন,

আরও পড়ুন
language Change