তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

অবহেলিত আনসার বাহিনী

পাঠক সংখ্যা
638

জাহাঙ্গীর আলম শাহীন :

বাংলাদেশ আনসার ও ভিডিপির অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দূপুর ২টা বেজে ৫০ মিনিট। তথ্য সংগ্রহের কাজে বাইক দিয়ে যাচ্ছিলাম উদ্দেশ্য নারায়ণগঞ্জ। সাইনবোর্ড পার হয়ে ডান দিকে যেতেই তীব্র গরমের যন্ত্রণায় তৃষ্ণা অনুভব করায় ভাবলাম, এখানে বসে হালকা খাবার ও একটু চা খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করব। জায়গাটা বেশি পরিচিত না হওয়ায় দোকানদার ও তেমন পরিচিত না। এমনকি দোকানে হালকা খাবার খেতে আসা লোকগুলো ও তেমনি পরিচিত না হওয়ারই কথা । যাইহোক রুটি- কলা খেয়ে, একটু চা নিয়ে মুখে দিচ্ছি। এমন সময় পাশ থেকে গলায় গামছা, শরীর ভেজা একজন বলল, স্যার কেমন আছেন।প্রথমে আমি গুরুত্ব দেয়নি। দ্বিতীয়বার, স্যার কেমন আছেন। পাশে তাকাতেই দেখি আমার পরিচিত একজন আনসার সদস্য( ছদ্মনাম সম্রাট)। ঘর্মাক্ত শরীরে আমার দিকে তাকিয়ে আছে। বললাম ভাই আপনার শরীরের কাপড় তো পুরোটাই ভেজা! আপনি এখানে কি করেন ? প্রথমে বলতে অস্বীকৃতি জানালেও এক পর্যায়ে বলল, স্যার আমি রিক্সা চালাচ্ছি। আমি বললাম আপনার আনসারের চাকরি কি হলো? কথাটা এজন্যই বললাম যে আনসার সদস্য ও আনসার কমান্ডারদের নিয়ে নিউজ করার সুবাদে অনেক আনসার সদস্য এবং কমান্ডার আমাকে মোটামুটি চিনে। সে বলল স্যার, নয় মাস হল চাকরি নাই। বললাম কেন? সে জানালো আমাদের চাকরি সরকারি না এবং সরকার নিয়মিত ও করেন নাই। তাই তিন বছর পার হওয়ার পর ছয় মাসের ছুটি দিয়ে থাকেন বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ। ছয় মাসের ছুটি শেষ হওয়ার পরে একটি এসএমএস এর মাধ্যমে আমরা পুনরায় তিন বছরের জন্য চাকীিতে যোগদান করি। অথচ ১১ মাস চলে আমি কোন এস এম এস এখনো পাই নাই। তাছাড়াও বর্তমান বাজারে আমাদের এই সামান্য বেতনে চাকরিতে থাকা অবস্থায় কোনরকমে সংসার চলে। পাঁচ মাস যাবত এই এলাকাতে আমি রিক্সা চালাচ্ছি।বললাম প্রতিদিন আয় হয় কেমন? সে জানালো গাড়ি ভালো চালাতে পারি না, তাই এক বেলা দুপুর পর্যন্ত গাড়ি চালাই এবং প্রতিদিন ৭/৮০০ টাকা রোজগার হয়।আবেগাল্পুত কন্ঠে বলেন স্যার, রোজগার যাই হোক আমি যে এখন রিকশা চালাচ্ছি এবং এটা যদি পরিবার বা গ্রামের লোক জানে তাহলে আমি কিভাবে মুখ দেখাবো। আমি বললাম যে ভাই, কোন কাজই ছোট নয়। সে আরো বলল স্যার, আমি চার লক্ষ টাকা ঘুষ দিয়ে এই সাধারণ আনসার পদে চাকরি নিয়েছি। যার ২ লক্ষ টাকা আমি শ্বশুর বাড়ি থেকে এনেছি। স্যার আবার ট্রেনিং শেষ করে ৮/ ৯ মাস বাড়িতে থেকে তারপর চাকরিতে যোগদান করেছি।তাছাড়াও সরকারি কোন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বি আর টি অফিস, কাস্টমস অফিস সহ কয়েকটি জায়গাতে পোস্টিং নিতে হলেও সবাইকে ঘুষ দিয়েইি পোস্টিং নিতে হয়। আমি বললাম যে ভাই তোমাদের সরকারি চাকরি না? কিছুক্ষণ মুখ গুমড়া করে দীর্ঘ শ্বাস নিয়ে বলে যে না স্যার , আমরা প্রতিদিনের হাজিরা হিসেবে কাজ করি।জানতে চাইলাম প্রতিদিনের হাজিরা বলতে আমাকে কি বোঝাতে চেয়েছেন, বুঝিয়ে বলুন। সে জানালো আমরা প্রতিদিন ৫৩৯ -৫৪৫ টাকা হাজিরাতে কাজ করি সেই সুবাদে যে মাস ৩১ দিন হয় সে মাসে পুরো ১৬ হাজার টাকা বেতন পাই। সে আরো বলল ৩/৪ বছর আগে আমাদের সকল আনসার সদস্যদের নিকট থেকে প্রতিমাসে ৫০০ টাকা করে জমা নিয়েছেন। আমি বললাম কি জন্য জমা নিয়েছেন, সে বলল এককালীন আমাদের কিছু দেবে এই মর্মে টাকাগুলো জমা নিয়েছে।

কয়েকদিন পূর্বে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ৎ এর ভিতর একজন আনসার কমান্ডার এর সাথে সামনা- সামনি হঠাৎ দেখা। আমাকে দেখার পর ভাবে বুঝতে পারলাম আমার সামনে থেকে দ্রুতই সটকে যেতে চাচ্ছে। আমি বিষয়টা বুঝতে পেরে তার সামনে গিয়ে হাত চেপে ধরে বললাম (ছদ্মনাম রাজা সাহেব) আপনি এখানে কাঁচা বাজারের আড়তে কি করেন? প্রথমে কিছু না বললেও প্রশ্নের মুখে একসময় মলিন কন্ঠে নিজেই স্বীকার করল যে ভাই আমি এই আড়তে আমার বন্ধুর কাঁচামাল নিয়ে এসেছি। সে বলল ভাই আমার নিজের কোন টাকা নাই এবং ১৭ মাস যাবত কোন এসএমএস পাইনা। তাই বাড়ি বসে থেকে সংসার চলে না। উপায়ান্তর না পেয়ে বন্ধুর কাঁচামালের গাড়ির সাথে আরও ২ জন লোক নিয়ে যাত্রাবাড়ী আড়তে আসি এবং গাড়ির মাল খালি করে চলে যাই। সপ্তাহে দুইদিন কাজ থাকে এবং খাওয়া খরচ বাদ দিয়ে সে আমাকে চার হাজার টাকা দেন। এটা দিয়েই কোন রকমে সংসার চালাচ্ছি। আপনি তো আনসার কমান্ডার(পিসি)? তাহলে আবার কাঁচামালের ব্যবসা করেন, বিষয়টা কি? দীর্ঘশ্বাস ছেড়ে (ছদ্মনাম রাজা সাহেব) আমাকে বলল শাহিন ভাই আপনার সাথে দীর্ঘদিনের পরিচয় একজন আনসার কমান্ডার হিসেবে। আর আজকে আমাকে পেলেন যাত্রাবাড়ী কাঁচা বাজার আড়তে।। আর আমার কাছে কোন টাকাও নাই যে,, কোন না কোন ব্যক্তির মাধ্যমে দ্রুত এস এম এস নিয়ে চাকরিতে জোগদান করব। ঠিক এদের মত কয়েক হাজার আনসার সদস্য এবং কমান্ডারদের নিরব কান্না, যেন দেখার কেউ নেই। সারা দেশে প্রায় ৬০ হাজার সাধারণ আনসার সদস্য আছে এবং আনসার কমান্ডার ও আছেন কয়েক হাজার। এদের সকলেরই এস এম এস এর মাধ্যমে ৩ বছর পর পর চাকরিতে নতুন করে যোগদান করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য এবং আনসার কমান্ডার(পিসি) বলেন আমাদের তিন বছর পর ৬ মাস ছুটিতে থাকার নিয়ম থাকলেও বাস্তবে কথা কাজের কোন মিল খুজে পাওয়া যায় না। কেননা, আনসার সদস্য এবং আনসার কমান্ডার(পিসি)দের ৬ মাস ছুটিতে থাকার নিয়ম থাকলেও অনেকেই এক বছর, ১৩ মাস ১৫ মাস ২১ মাস পর্যন্ত এসএমএস এর অপেক্ষায় দিন গুনতে গুনতে তাদের জমানো টাকা শেষ করে একপর্যায়ে অন্যের বিকট থেকে ধার করে খেয়ে বসে থাকেন। এস এম এস এর অপেক্ষায় প্রহর গুনছেন।তিনি আরও বলেন অনেকে ঘুষ বাণিজ্যের মাধ্যমেও এসএমএস পেয়ে থাকেন, এমনকি এসএমএস পাওয়ার পরেও প্রত্যেকটা জায়গায় ঘুষ দিয়ে আবার তিন বছরের জন্য চাকরিতে যোগদান করতে হয়।

১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হলেও অনিয়মিত অর্ধেক রেশন ও সামান্য বেতন ছাড়া উন্নয়ের ছোয়া লাগেনি এই সাধারণ আনসার শিবিরে।
এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন (বিএএম) এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি ফোন না ধরার কারণে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ

ডেস্ক রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) ও নিকট আত্মীয় একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর-যশোর থেকে ঢাকাগামী রোগী ও চালকসহ পাঁচজন নিয়ে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারীসহ ৩ জন

আরও পড়ুন
language Change