তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দেশের শীর্ষ স্থানীয় সাংবাদিক নেতাদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আবু সালেহ এর সভাপতিত্বে, সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত সাংবাদিক নেতা জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র বার বার নির্বাচিত সভাপতি ও মহাসচিব শওকত মাহমুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান, কবি মাহমুদ সফিক, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শামসুদ্দিন হারুন, সিনিয়র সাংবাদিক নির্মল চন্দ্র চক্রবর্তী, শামসুল হক দুররানী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল গফ্ফার মাহমুদ, আজহার আলী সরকার, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক এ জেড এম খায়রুজ্জামান, জহিরুল হক রানা, মোঃ মিজানুর রহমান চৌধুরী, মুক্তাদির অনিক, কামরুল হাসান দর্পন, গোলাম কিবরিয়া, জেসমিন আক্তার জুই, আব্দুল হালিম, শেখ আনোয়ার, মীর হোসেন মিরু, আমিরুল ইসলাম, নাসির উদ্দিন সিদ্দিকী, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, এ এইচ এম জামাল উদ্দিন, জাকির হোসেন মাঝি, শেখ মোঃ তাজুল ইসলাম, মর্তুজা টিস্যু প্রমুখ। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, জাতীয়তাবাদী ফোরাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এই ফোরামের নেতৃত্ব দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক নেতা গিয়াস কামাল চৌধুরী, রিযাজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবির, জহিরুল হক, মোজাম্মেল হক ও রুহুল আমিন গাজী প্রমুখ।
শওকত মাহমুদ বলেন, বিগত ১৭টি বছর ফ্যাসিবাদী নির্যাতনে চলেছে, দলের লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা, মামলার শিকার ও শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। আমার বিরুদ্ধে ৭৬টি মিথ্যা মামলা দেয়া হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাকে বাসায় এসে সিদ্ধান্ত নিতে বলে ‘আমি জেল খানায় যাব না নির্বাচনে যাবো’। আওয়ামী দুঃশাসনে সাংবাদিক সমাজকে স্তব্ধ করতে আমাকে মামলা দিয়ে জেল খানায় বন্দী রাখা হয়েছিল। ১৯৭১ সালে আইয়ুব খানের ওয়েজ বোর্ড ভালো ছিল। কিন্তু সাংবাদিকরা তার এই সুযোগ-সুবিধাকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। জাতীয় প্রেসক্লাব-এর সংবিধানও সাংবাদিকদের অধিকারে কোন বিষয়ে আমরা আপোষ করব না। প্রেসক্লাবের গঠনতন্ত্র এসব বিষয় লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এখনও দেশে হাজার হাজার সাংবাদিক তাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত। জাতীয়তাবাদী চেতনার সাংবাদিকরা এখনও বেকার, তাদের চাকুরী এখনও ফেরত দেওয়া হয় নাই। আমাদের ৬টি দাবি- ১. জাতীয় প্রেসক্লাবের সদস্য যোগ্য লোককে নিতে হবে। ২. ডিইউজে’র সদস্য তালিকা থেকে সাংবাদিক পরিচয়ধারী অসাংবাদিকদের সদস্যপদ বাতিল করতে হবে। ৩. জাতীয় প্রেসক্লাবকে গঠনতন্ত্র মোতাবেক চলতে হবে। ৪. জাতীয় প্রেসক্লাব নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত করতে হবে। বিএফইউজের গঠতন্ত্র মোতাবেক সংগঠনটি পরিচালিত করতে হবে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে। তিনি আরো বলেন, চাকুরীচ্যুত সাংবাদিকদের নিয়োগ অতি দ্রুত কার্যকর না করলে আমরা ওই প্রতিষ্ঠান ঘেরাও করতে বাধ্য হবো। সাংবাদিকদের আর বেকার দেখতে চাই না, সাংবাদিকদের বিরুদ্ধে সকল কালা কানুন বাতিল করতে হবে। জাতীয় পর্যায়ের সিদ্ধান্তে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করতে হবে।
সাংবাদিক কবি মাহমুদ শফি বলেন, স্বৈরাচার আমলে শওকত মাহমুদের বিরুদ্ধে ৭৬টি মামলা দিয়ে জেল খানায় বন্দী করা হয়েছিল। আমরা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বিগত ১৭ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
শামসুল হক দুররানী বলেন, আমরা যারা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সদস্য, আমরা প্রত্যেকেই এক একটি শক্তি। পতিত বসুন্ধরা গ্রুপের দালাল মিডিয়ার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি বসুন্ধরা গ্রুপের অন্যায় অত্যাচারের বিচার দাবি করেছে এবং আদালত তাদের সকলের ব্যাংক একাউন্ট জব্দ করেছে, তাই এদের সহযোগীদের চিহ্নিত করতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য নির্মল চক্রবর্তী বলেন, ১৯৭৩ সাল থেকে সাংবাদিক সমাজ নির্যাতিত-নিপীড়িত। গত ১৫ বছর সাংবাদিকরা আদর্শচ্যুত হয়েছে। জাতীয় প্রেসক্লাব দখল করতে গিয়ে শওকত মাহমুদের গলা চেপে ধরা হয়েছিল, জাতীয়তাবাদী ফোরাম থেকে আদর্শচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় নিশ্চিত।
বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব কাজিম রেজা বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। কিন্তু এই শক্তি এখনও মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাদেরকে রুখে দিতে হবে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অনেক পুরাতন ফোরাম। আমাদের বিশ্বাস এবং ঐক্য আগামীতে আমাদেরকে আরে শক্তিশালী করবে। কিন্তু আমাদের চেতনা দিয়ে আগাছাগুলো যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে সে জন্য সচেতন থাকতে হবে।
সিনিয়র সাংবাদিক আজহার আলী সরকার বলেন, গত ১৪ বছরে ৯ বার আমাকে গ্রেফতার করা হয়েছে। ৩ বার আত্মহত্যা করতে চেয়েছি। ছেলে সন্তানের মায়ায় আত্মহত্যা করিনি। আমরা শওকত মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।
সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ঐক্যবদ্ধ থাকলে আমরা আরো শক্তিশালী হবো।
জাতীয় প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের দুর্দিনে আমরা সংগঠনের সাথে ছিলাম, আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং সংগঠনের সাথে থাকবো।
বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, আমরা শওকত মাহমুদের লোক নই, শওকত মাহমুদ জাতীয়তাবাদী আদর্শের নেতা, আমাদের লোক। আমাদের নেতৃত্বকে দুর্বল করার জন্য কিছু সংখ্যক নেতা শওকত মাহমুদকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
এ জেড এম খায়রুজ্জামান বলেন, সাংবাদিকতার গভীর অন্ধকারাচ্ছন্য, অভিভাবকহীন। আমরা শওকত মাহমুদকে কাছে পেয়ে আলোর ছোঁয়া পেয়েছি। সাংবাদিকতা এখন তোষামোদের বাহন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিদেশ সফর পরবর্তী সংবাদ সম্মেলনগুলো ছিল চাটুকার সাংবাদিকতা। সাংবাদিক জহিরুল হক রানা বলেন, ২০১৪ সালে আমাকে বহিস্কার করা হয়েছে। আমি চেয়েছিলাম আওয়ামী জামাত মুক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচিত প্রতিনিধি থাকাকালীন আমাকে বহিস্কার করা হয়। মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী স্বৈরাচারীদের পতনের পর আমাদের আজকে প্রয়োজন, শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হওয়া। জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিকরা কখনও চাটুকারি করে না। বিগত সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি চার বার ক্ষমতায় ছিল, সাংবাদিকরা আদর্শচ্যুত হয় নাই। বর্তমানে এস আলমের চাটুকার কিছু সাংবাদিকের কারণে সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২৩১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মুজিবুর রহমান সরকার। জাতীয় প্রেসক্লাব বিএফইউজে ও ডিইউজের নিহত সাংবাদিক ও জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্ধারিত সময়েও ডিএই এর প্রণোদনার পেয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ

স্টাফ রিপোর্টার॥ প্রণোদনা হিসাবে ২০টি জেলার কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫০ টন পেয়াজের বীজ বিদেশ থেকে ক্রয় করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। কার্যাদেশ অনুযায়ী গত ২৬ জুনের মধ্যে বীজ সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ে সরবরাহ করতে পারেনি বঙ্গ এগ্রোটেক নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ১২ টন বীজ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বীজ না দেওয়ায় রাজশাহী অঞ্চলের কৃষকরা সময়মতো পেয়াজ চাষ করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাইক্রো ইকো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান উপপরিচালকের প্রত্যক্ষ সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে আনা অত্যন্ত নিম্নমানের ও কৃষিকাজের জন্য অনুপযুক্ত বীজ সরবরাহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের বীজ ব্যবহারে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে,

আরও পড়ুন
language Change