স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার ৬৬ নং পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মোমেনা বেগমের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ উঠেছে।
সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মোমেনা বেগম আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব এবং তার স্বামী কৃষি মন্ত্রনালয়ে চাকুরী করার সুবাদে নিজেকে একজন ক্ষমতাধর হিসেবে দীর্ঘ ৫ বছর একুই জায়গাতে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে স্বপদে বহাল রয়েছে।
একটি বিদ্যালয়ে ৫ বছর স্বপদে বহাল থাকায় তার অনিয়ম দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সাতকানিয়া উপজেলার ৬৬ নং পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয় থেকে প্রতি বছর সরকারি বই চুরি করে বিক্রি করে , প্রতি বছর বিদ্যালয়ে কাজ না করেই রিফারিং বিল গায়েব করা, আপ্রায়ন বিল, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের নামে নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে
মোটা অংকের উৎকোচ গ্রহন, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন প্রকারের অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এতো দূর্নীতি করেও কোন অদৃশ্য ক্ষমতার বলে এখনো রয়েছে স্বপদে বহাল, এই লোভি শিক্ষিকাকে নিয়ে সাতকানিয়া উপজেলা জুরে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী প্রতিবেদককে বলেন, আমরা দীর্ঘ সময় ধরে সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় বসবাস করে আসছি, বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজের ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের সম্পত্তি জোর পূর্বক দখল করে রেখেছেন।এই শিক্ষিকার ক্ষমতার কাছে আমরা বারংবার হেড়ে যাচ্ছি, এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষিকার দ্রুত অপসারনের দাবী ও দ্রুত এই শিক্ষিকার বিচারের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা.....চলবে
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত