তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

হাসিনার বিশ্বস্ত আমলা পাওয়ার গ্রিডের এ.কে. আজাদ এখনও বহাল তবিয়তে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

শেখ হাসিনার সরকার পরিচালনায় আমলা তথা সচিবরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। বিশেষত: গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে বরাবরই স্বৈরাচার সরকারের বিশ্বস্ত সচিবদের উন্নততর পদায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় অনেকের মত স্বৈরাচার সরকারের মদতপুষ্ট হয়ে হাসিনা সরকারের আনুকুল্য পাওয়ার জন্য নানারকম ভাবে তাদের জীবন বৃত্তান্ত দাখিল করেন। এদের মধ্যে বর্তমানে পাওয়ার গ্রিড কোম্পানির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ অন্যতম। এসবের ধারাবাহিকতায় এখনো উপদেষ্টাদের পাশ কাটিয়ে সচিবদের মাধ্যমে চালানো হচ্ছে বিকল্প সরকার। এদের অনেকেই পেয়েছেন শেখ হাসিনার বিশ্বস্ততার পুরস্কার। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এর বর্তমান নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) আবুল কালাম আজাদ , পটুয়াখালী জেলার দুমকিতে জন্ম নেয়া সাবেক এই ছাত্রলীগ নেতা তার জীবনবৃত্তান্তে শেখ হাসিনা সরকারের সময়ের একজন সরাসরি কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তার জীবন বৃত্তান্তে উল্লেখ আছে, ছাত্র জীবনে তিনি বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার একজন সদস্য ছিলেন । সেখানে তার পদ ছিল সাহিত্য বিষয়ক সম্পাদক । পাশাপাশি ছিলেন এজিএস, বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, বুয়েট। ইউকসু নির্বাচনে জাহিদ-খালেদ-তুহিন পরিষদে এজিএস (তুহিন) হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট এর সহ-সভাপতি।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে তার জীবনবৃত্তান্ত ও কর্মকান্ডের মধ্যে উল্লেখযোগ্য ছিলো, স্বৈরাচার শেখ হাসিনার সাজানো ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামাত-শিবির ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সমাবেশ নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন এবং ব্যাপক অত্যাচার নির্যাতন করেন এবং সেই আন্দোলনে অনেক জামাত-শিবিরের নেতা কর্মীকে গ্রেফতার করে জেলে পাঠান।

স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ততার পুরস্কারপ্রাপ্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) আবুল কালাম আজাদ ২০১৪ সালে বিএনপি-জামাতের আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে, মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োজিত থেকে বিএনপি-জামাত নেতা কর্মীদের নির্যাতন করে আওয়ামী সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। এর মাধ্যমে শেখ হাসিনার প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলের অবসান ঘটেছে। ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনও প্রশাসনকে ঢেলে সাজাতে পারেননি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সচিবদের সরানো হলেও বেশিরভাগ আওয়ামী সচিবই রয়েছেন বহাল তবিয়তে। দেশের পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ বিভাগে এমন একজন স্বৈরাচার শেখ হাসিনার আমলার নিয়ন্ত্রণে থাকলে যেকোন সময়ে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এর মধ্যে অর্থনৈতিক, প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি অন্যতম।

দেশের জরুরি সেবায় শেখ হাসিনার মদ্য পুষ্ট এমন একজন আমলা বহাল তবিয়তে আছে জানতে পেরে দেশের শীর্ষ সাংবাদিক ও বুদ্ধিজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অনেকেরই অভিমত, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জরুরি সেবা খাতে আবুল কালাম আজাদের মত আমলাদের নিয়ন্ত্রণ থাকলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় যেকোন সময়ে বড় বিপর্যয় দেখা দিতে পারে।

এ বিষয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার জীবনবৃত্তান্তে উল্লেখিত শেখ হাসিনার মদনপুষ্ট হওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের জন্য হুমকি স্বরূপ হলে তাদের ছাড় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখা যাবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নিয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় ১৬ বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে লাইসেন্সকৃত অধিকাংশ অস্ত্রই পুলিশ জব্দ করেছে। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। উপদেষ্টা জানান, পরাজিত ফ্যাসিবাদী শক্তি আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টি গোয়েন্দা

আরও পড়ুন
language Change