স্টাফ রিপোর্টার॥
সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এবার ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সোমবার সকালে এ রিটটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই দুই সমন্বয়ক। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে, তার নির্দেশনা চাওয়া হয়েছে।বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, ‘দলটি (আওয়ামী লীগ) যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে জন্য এ রিট করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। তবে বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে দেন। এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত