তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ

ঢামেকে প্রতিদিন আসছে ১০ হাজার রোগী, সামাল দিতে হিমশিম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার ॥

মহাখালী ডিএনসিসি হাসপাতালকে ঢাকা মেডিক্যালের অধীনে দেওয়ার প্রস্তাব দেশের সর্ববৃহত্ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। সারা দেশ থেকে এখানে রোগী আসে চিকিৎসা নিতে। সুচিকিৎসার জন্য সুনাম থাকায় প্রাচীন এই হাসপাতালটির বারান্দা, মেঝে ও সিঁড়িতে রাত কাটিয়ে হলেও সেবা নিতে চায় রোগীরা। দূরদূরান্ত থেকে আসা রোগীদের শেষ ভরসা স্থল এই হাসপাতাল। রোগীরা প্রত্যাশা কওে সরকারি দেশসেরা এই হাসপাতালে তারা সব ধরনের চিকিৎসাসেবা পাবে। প্রতিদিন জরুরি বিভাগ ও বহির্বিভাগ মিলে ১০ সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসে।
প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সব সময় হিমশিম খেতে হয়। চিকিৎসা সেবা সামাল দিতে গিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ছুটি পান না। এমনকি হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও উপপরিচালক আশরাফুল আলমকেও প্রতিদিনই ১৮ ঘণ্টা হাসপাতালে থাকতে হয়। মাঝেমধ্যে রাতেও হাসপাতালে থাকতে হয় তাদের।
এই হাসপাতালে রয়েছে তীব্র শয্যাসংকট। নেই পর্যাপ্ত জনবল। এত সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। কারণ, দুর্ঘটনায় আহত, আগুনে দগ্ধ, জটিল ও দুরারোগ্যসহ নানা রোগে আক্রান্ত রোগী এই হাসপাতালে পৌঁছাতে পারলে চিকিৎসাসেবা পাবেন এমনটাই মনে করে সবাই। আর তাই সারা দেশের প্রত্তন্ত এলাকা থেকে প্রতিদিন বহু রোগী ছুটে আসে এই হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা জানান, ঢাকার বাইরে প্রতিটি জেলা সদরে রয়েছে সরকারি হাসপাতাল, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে চিকিৎসাসেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল ও উপজেলায় সিজার ও অন্যান্য জেনারেল সার্জারিরও ব্যবস্থা রয়েছে। কিন্তু বেশির ভাগ সরকারি হাসপাতালে দুপুরের পর কোনো অপারেশন হয় না। বেশির ভাগ রোগীকেই ঢাকায় স্থানান্তর করা হয়। এসব রোগীর ৮০ ভাগই আসেন ঢাকা মেডিকেল হাসপাতালে। তারা আরো জানান, প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। বর্তমানে চলছে ডেঙ্গুর মৌসুম। এছাড়াও পরিবেশগত ও ভেজাল খাদ্যের কারণ ছাড়াও বিভিন্ন কারণে বাংলাদেশে রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ক্যানসার, কিডনি, লিভারসহ জটিল সব রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। সাধারণ ও জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য আলাদা বিশেষায়িত ইউনিট রয়েছে ঢাকা মেডিকেল হাসাপাতালে। এছাড়াও দেশের যে কোনো দুর্যোগের সময় কিংবা দুর্ঘটনায় হতাহতদের এই হাসপাতালে প্রেরণ করা হয়ে থাকে। রোগীদের ধারণা, এখানে চিকিৎসা নিতে এলে শয্যা না থাকলেও করিডোরে থেকে হলেও চিকিৎসা নেওয়া সম্ভব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও এই হাসপাতালে অনেক হতাহতের চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো অনেকে এখানে ভর্তি রয়েছেন। করোনার সময়েও এই হাসপাতালের ভূমিকা ছিল সবার ঊর্ধ্বে। প্রচণ্ড রোগীর চাপ সামলাতে মহাখালীতে করোনার সময় আলাদাভাবে প্রতিষ্ঠিত ১ হাজার ৫৪ শয্যার বিশেষায়িত করোনা (ডিএনসিসি) হাসপাতালটি ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের অধীনে দেওয়ার জন্য প্রস্তাব করেছে।
ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ডাক্তার, নার্স, ও কর্মচারীদের সেখানে ৩ শিফটে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হবে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছে। সেটি বাস্তবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তাব পাঠাচ্ছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ চালু হয়। এই ভবনটি বহু পুরোনো এবং জরুরি সংস্কার করা আবশ্যক। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমাদের জনবলের তীব্র সংকট রয়েছে। তারপরেও বিরামহীনভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীরা। দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার শেষ ভরসাস্থল এটি। সেই আস্থা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই জনবল দিয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে আরো ৫ হাজার বেডের একটি হাসপাতাল তৈরি করার কার্যক্রম চলছে। এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে জনবলসহ অবকাঠামো বৃদ্ধি পাবে। রোগীদের শয্যা পেতে কোনো সমস্যা থাকবে না। রোগীরা বিনা মূল্যে একই ছাতার নিচে অত্যাধুনিক চিকিৎসা পাবে।

সবা:স:সু-০৬/১১/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্টঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এসময়  সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগে থেকে পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন । একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়। তারাও আছেন।

আরও পড়ুন
language Change