তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বাংলাদেশ –আফগানিস্তান ম্যাচ দিয়ে ‘৩০০’–এর চূড়ায় শারজা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

২৯৯ হয়ে গেছে গত সেপ্টেম্বরে। আজ তা ছুঁয়ে ফেলবে ৩০০–এর মাইলফলক, যাতে সাক্ষী থাকবে বাংলাদেশ দল।

আজ বিকেলে বাংলাদেশ– আফগানিস্তান প্রথম ওয়ানডে দিয়েই যে ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে শারজা ক্রিকেট স্টেডিয়াম। জনসংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজায় অবস্থিত এই স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে ৯টি টেস্ট, ২৫২টি ওয়ানডে ও ৩৮টি টি–টোয়েন্টি ম্যাচ।

আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও ক্রিকেট প্রশাসক আবদুল রহমান বুখাতির শারজার মরুভূমিকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করে সেই সময় ক্রিকেট–বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন।

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে গিনেস বইয়ে নাম লিখিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম
সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে গিনেস বইয়ে নাম লিখিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম
ভেন্যুটি সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে অনেক আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। আজ প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের মাইলফলক ছুঁয়ে নতুন এক উচ্চতায় উঠছে শারজা।

বাজে আবহাওয়ার কারণে ২০১৯ সালে ও এ বছর দুটি ম্যাচ মাঠে গড়াতে পারেনি। সেই দুই ম্যাচে একটি করে বল হলেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটি আর শারজার ৩০০তম ম্যাচ হতে হতে পারত না।

১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা ভেন্যু (শীর্ষ ৫)

ম্যাচ        ভেন্যু                                       দেশ                               সময়কাল
২৯৯    শারজা ক্রিকেট স্টেডিয়াম     আরব আমিরাত           ১৯৮৪–বর্তমান
২৯১    সিডনি ক্রিকেট গ্রাউন্ড           অস্ট্রেলিয়া                     ১৮৮২–বর্তমান
২৮৭   মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড      অস্ট্রেলিয়া                     ১৮৭৭–বর্তমান
২৬৭  হারারে স্পোর্টস ক্লাব               জিম্বাবুয়ে                       ১৯৯২–বর্তমান
২২৭    লর্ডস ক্রিকেট গ্রাউন্ড            ইংল্যান্ড                         ১৮৮৪–বর্তমান

১২ বছর পর ১৯৯৬ সালে শারজায় শততম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। শারজা কাপের ম্যাচটি ৮০ রানে জেতে প্রোটিয়ারা। শারজায় ২০০তম ম্যাচটিও ছিল ওয়ানডে। ২০০৩ সালে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় জিম্বাবুয়ে। আজ ৩০০তম ম্যাচে জিতবে কারা?

স্টেডিয়ামেই দর্শকের ঘুম, জেগে উঠলেন শূন্য গ্যালারিতে
একক ভেন্যু হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই ভেন্যুতে হয়েছে ২৯১ ম্যাচ। এ মাসেই সেখানে একটি টি–টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া –পাকিস্তান। জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারতের ট্রফির শেষ ম্যাচটিও হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে তাই সিডনিও ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করবে।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা শীর্ষ পাঁচ ভেন্যুর বাকি তিনটি অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭), জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭) ও ক্রিকেট–তীর্থ হিসেবে পরিচিত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২৭)।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে শারজার নেটে অনুশীলনে মুশফিকুর রহিম
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে শারজার নেটে অনুশীলনে মুশফিকুর রহিম
তালিকার ছয়ে থাকা ভেন্যুর নাম কি আন্দাজ করতে পারছেন? হয়তো পেরেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেটে’ এখন পর্যন্ত হয়েছে ২১১ ম্যাচ। কমপক্ষে ২০০ ম্যাচ আয়োজন করা ভেন্যু আছে আরও দুটি শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (২০৭) ও লন্ডনের ওভাল (২০০)।

 

সবা:স:জু-৩৮/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চুয়াডাঙ্গায় লুটপাটের রাজপুত্র টগর,পাহাড় সমান অপকর্ম করেও  ধরা-ছোঁয়ার বাহিরে!!

পর্ব -৩ নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা -২ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য হাজী আলী আজগার টগর পাহাড় সমান দুর্নীতি করেও রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। দক্ষিণ -পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা – জীবননগর উপজেলা ও তিতুদহ- বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা ২ আসন। এই আসনটির তিন পাশেই ইন্ডিয়া। বলা যায় ১৯৭৩ সালের পর এই আসনে প্রকৃত অর্থে আওয়ামী লীগ মাত্র একবার বিজয়ী হয়েছিলেন, সেই বিজয়ী সংসদ সদস্য হলেন মির্জা সুলতান রাজা। প্রকৃতপক্ষে এই আসনে হাবিবুর রহমান মোল্লা ও আরেকবার মোজাম্মেল হক নির্বাচিত হন। তাদের প্রতি সমর্থন জনগণের না থাকলেও আওয়ামী লীগ বিরোধী হওয়াতে তারা জয় লাভ করে। হাবিবুর রহমান মোল্লা বেহেস্তের টিকিট বিক্রি করে সরল সোজা গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে জয় লাভ করেন, তিনি সে সময়ে জামাতের প্রার্থী ছিলেন।মোজাম্মেল হক সাহেব বিএনপি

আরও পড়ুন
language Change