তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ

নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি

পাঠক সংখ্যা
638

মো. আরিফুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভাগের অ্যালামনাইদের সংগঠন নোবিপ্রবি এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি তানজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য তাদের পক্ষ থেকে দাখিলকৃত স্মারকলিপি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। এ লক্ষ্যে এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক গত ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট যথাযথ দালিলিক প্রমাণাদিসহ শিক্ষার্থীদের এই দাবি তুলে ধরা হয়েছে।এসিসিই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটির দাবি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে এই দাবি ন্যায়সঙ্গত ও অত্যন্ত প্রয়োজনীয়।

গত ২৬ অক্টোবর রাতে একটি ওয়েবিনারের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা (১ম থেকে ১৮তম ব্যাচ) একত্রিত হয়ে তাদের মতামত প্রকাশ করেন। আলোচনায় তারা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের প্রয়োজনীয়তা এবং এই দাবি আদায়ে যৌথভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ আলোচনা সকল অংশগ্রহণকারীর একাত্মতার প্রকাশ এবং এই যৌক্তিক দাবির প্রতি একাগ্রতার প্রতিফলন ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিসিই বিভাগের শিক্ষার্থীরা কর্মদক্ষতায় অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র ডিগ্রির পার্থক্যের কারণে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি, প্রারম্ভিক বেতন, পদোন্নতি, পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্যের কারণে তারা প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ছেন। এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানই এই বৈষম্য দূর করার একমাত্র উপায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের প্রতি এই বৈষম্যের অবসানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানের মাধ্যমে এসিসিই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলকভাবে নিজেদের স্থান করে নিতে সক্ষম হবেন এবং এই অমূলক বৈষম্যের অবসান ঘটবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কালীগঞ্জে বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

কালীগঞ্জে বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

পঙ্কজ সরকার নয়নঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুর এবং পরিশেষে প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কুরবান আলী (৪৫), জুনায়েদ (২৫), রাব্বি (৩২), মোস্তাকিন (২২), জুয়েল (২৫) ও রাজন (২৮) বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে উল্লিখিত ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা শুরু করে। এতে অভিযোগকারী মোঃ ফজলুল হক (৬০) এবং ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৪) আহত হয়। অভিযোগকারী মোঃ ফজলুল হক অভিযোগ পূর্ব থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। এর জেরে প্রায়ই ঝগড়া-বিবাদ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তারা। ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৪) এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে

আরও পড়ুন
language Change