তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সমবায় লুটে ধনকুবের মাসুদা বেগম

পাঠক সংখ্যা
638

নিজস্ব সংবাদদাতা:
সরকার-সমবায় অংশীদারিত্বে প্রতিষ্ঠিত সমবায় আর্থিক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:, বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা লি: ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি:-কে মাসুদা বেগম এন্ড ফ্যামিলি ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করে লুটপাট, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শুন্য থেকে ধনকুবেরে পরিণত হয়েছেন বলে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত এক অভিযোগে দাবি করা হয়েছে।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এখন তার নারায়নগঞ্জ শহরে তিনটি বহুতল বাড়ি। ঢাকায় একাধিক বিলাসবহুল ফ্লাট ও দামি প্রাইভেট কার। নরসিংদির গ্রামের বাড়িতে প্রচুর সম্পদ। বিশাল অংকের ব্যাংক ব্যালেন্স। মাসুদা বেগম ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সম্পদের অনুসন্ধান করলে অভিযোগের প্রমান পাওয়া যাবে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া মাসুদা বেগম এর সদ্য প্রয়াত স্বামী আলহাজ¦ আবুল কাশেম একাধারে নারায়নগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক , নারায়নগঞ্জ ভুমি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি: এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি: এ মাসুদা বেগম বর্তমানে আইন বহির্ভূতভাবে চেয়ারম্যান পদে আছেন। বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি: এ প্রয়াত স্বামী ৩ মেয়াদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় আইনী বাধার কারনে তার স্ত্রী মাসুদা বেগম কে চেয়ারম্যান বানিয়েছেন। পূর্বে বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার চেয়ারম্যান ছিলেন মাসুদা বেগম। উপরোক্ত চারটি সমবায় প্রতিষ্ঠানে আইনের তোয়াক্কা না করে ঘুরেফিরে তার পরিবারের সদস্যরা চেয়ারম্যান পদে ছিলেন। এসব অপকর্মে তাকে সহযোগিতা করেছেন সমবায় অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা।
সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা সমবায় মাসুদা বেগমের পরিবার লিজ নিয়েছিলেন। মাসুদা বেগম এর পরিবারের সদস্যরা কোন চাকরি করেন না আবার কোন ব্যবসাও করেন না। সমবায় প্রতিষ্ঠান সমুহে অবৈতনিক দায়িত্ব পালন করছেন। তার সম্পদের উৎস উপরোক্ত সমবায় প্রতিষ্ঠানসমুহ। বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা লি:, নারায়ণগঞ্জ সেন্ট্্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: ও নারায়ণগঞ্জ ভুমি উন্নয়ন ব্যাংকে সরকারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। তিনি বিএনপির সময় বিএনপি আবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বনে যান। ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় থেকে স্বার্থসিদ্ধি করেন। সমবায় যেন তার পারিবারিক সম্পদ। বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি:, নারায়নগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: , নারায়নগঞ্জ ভুমি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা লি: সমবায়ী প্রতিষ্ঠান হলেও তা মাসুদার পরিবার ব্যক্তিগত কোম্পানীতে পরিনত করেছিলেন। সময়ের পালাক্রমে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি: ব্যতিত অন্য সমবায় সমিতি এখন তার পরিবারের হাত ছাড়া হয়েছে।

অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় পাটচাষীদের পাটের ন্যায্য মূল্য প্রদানের নিমিত্তে একটি পুর্নাঙ্গ পাটকল স্থাপন করার উদ্দেশ্যে বাংলাদেশ সমবায় শিল্প সংস্থা লিঃ ১৯৪৯ সালে যাত্রা শুরু করে। কাগজে সমিতির সদস্য সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে একটি সরকার, ৫৫টি কেন্দ্রীয় সমবায় সমিতি এবং ২৮০টি প্রাথমিক সমবায় সমিতি। সরকারের শেয়ার ৪৯ শতাংশ। তবে সদস্য সমিতিগুলোর অধিকাংশই নাম সর্বস্ব টিকে আছে। সংস্থার রয়েছে প্রচুর ভূ-সম্পদ। পাটের বেইলিং এর কাজ থাকায় শিল্পসংস্থা এখনও সচল আছে। রয়েছে বিশাল স্থাপনা। পাটের বেইলিং কাজে ব্যবহৃত ওয়্যার হাউজ আছে। আছে প্রচুর আয়ের সুযোগও।কিন্ত আয়ের ছিটেফোটাও সদস্য সমিতির ভাগ্যে জোটে না। তাদের দায়িত্বকালে সব উদরস্থ করেন মাসুদা বেগমের পরিবার।

একই অবস্থা নারায়নগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এর ক্ষেত্রে । বৃটিশ আমলে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই ব্যাংকের প্রচুর সম্পদ রয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ব্যাংকের ৫তলা মার্কেট ভবন।কৃষি ঋণ কার্যক্রম বন্ধ।লক্ষ্য উদ্দেশ্যের বাইরে স্বর্ণ বন্ধকি ঋণ দিচ্ছে। বেআইনী ভাবে আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করছে। অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। মার্কেটের ভাড়া সহ অন্যান্য আয়ের কিয়দংশও সদস্য সমিতি পায়না। মাসুদার পরিবারই সব ভোগ করতেন। এই ব্যাংকেই মাসুদার স্বামী কাসেমের পিতা পিওনের চাকরি করতো। প্রকৃত সমবায়িদের কায়দা কৌশল করে বাংকের নির্বাচনে অংশ নিতে দেয়া হতো না। নারায়নগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এ সরকারের শেয়ার ৪৯ শতাংশ।

উপরোক্ত চারটি সমবায় প্রতিষ্ঠানে মাসুদা বেগমের পরিবারের অতীত ও বর্তমান কালের লুটপাট, ক্ষমতার অপব্যাবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, অনিয়ম,দুর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়েছে আবেদনে।
এবিষয়ে মাসুদা বেগমের বক্তব্য নেয়ার জন্যে তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামিনে মুক্তি পেলেন প্রক্টর দ্বীন ইসলাম

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম বুধবার (০৮/০৫/২০২৪) বিকেলে কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী এখনো কারাগারে আছেন। কুমিল্লা কতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশে বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডারটি হাতে পাই। এরপরই তাঁকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাঁকে গ্রহণ করে নিয়ে গিয়েছেন।’ গত ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের ৬ ঘণ্টার মধ্যেই ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করেছিল পুলিশ। ওইদিন রাতে থানা-পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন
language Change