তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

শাজাহান মেনন মামুনসহ ৫ জন নতুন হত্যা মামলায় গ্রেপ্তার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টর॥

সাবেক মন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ পাঁচজনকে নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্য দুজন হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।

এর মধ্যে পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সোমবার কারাগার থেকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের গ্রেপ্তার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন

সবা:স:সু-৮১/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর সাংবাদদাতা: শরীয়তপুরের সখিপুরে দারুণ নাজাত মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে শরীয়তপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত তায়েবার পরিবার, এলাকাবাসী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু তায়েবার নিখোঁজের তিন দিন পর তার মরদেহ পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তায়েবার বাবা টিটু সরদার বলেন, আমার সন্তানের হত্যাকাণ্ডে সবকিছুই এখন স্পষ্ট। সখিপুর থানার ওসি বলেছেন, সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আয়েশা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি, এজাহারে আয়েশা বেগমের নাম নেই। ওসির বক্তব্যের সঙ্গে এসপি সাহেবের বক্তব্যেরও কোনো মিল নেই।

আরও পড়ুন
language Change