তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ট্রাম্পের সঙ্গে কাজ চীনা প্রেসিডেন্টের

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে চূড়ান্ত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন শি। শনিবার পেরুতে বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাইডেনের চার বছর মেয়াদের বিভিন্ন ‘উত্থান-পতনের’ বিষয়ে আলাপ করেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, বাইডেনের আমলে নানা ইস্যুতে উত্তেজনায় জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ের মধ্য দিয়ে পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। আগামী জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন তিনি। এক্ষেত্রে বাইডেনের এই শেষ সময়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক বিশ্ব রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিগত সময়ে বাণিজ্য এবং তাইওয়ান ইস্যুতে উত্তেজনায় জড়িয়েছে উভয় দেশ। শনিবারের বৈঠকে এসব উত্তেজনা নিরসনে নিজেদের অবস্থান তুলে ধরেন শি এবং বাইডেন। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আমলে চীনের সঙ্গে আরও কঠিন উত্তেজনায় জড়াতে পারে যুক্তরাষ্ট্র। কেননা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। এবার হয়তবা বিশ্ববাসী চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ দেখতে পাবে। যা গোটা পৃথিবীর বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

ট্রাম্প চীনের আমদানিকৃত পণ্যের উপর ৬০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয়বার ফিরে আসা মার্কিন প্রেসিডেন্ট পররাষ্ট্র এবং প্রতিরক্ষা পদে যাদের নিয়োগ দিয়েছেন তারা চীনের ব্যাপারে কোমল নীতি অনুসরণ করবেন না বলেই ধারণা সবার। প্রথম মেয়াদে চীনের সঙ্গে ট্রাম্পের বৈরী সম্পর্কের নজির গোটা পৃথিবী দেখেছে। বিশেষ করে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প দাবি করেছিলেন এটি ‘চীনা ভাইরাস’। অতীত দেখে বর্তমান অনুমান করলে সহজেই বোঝা যাচ্ছে শি জিনপিং-এর সঙ্গে ট্রাম্পের সম্পর্কটা কেমন যেতে পারে।

শনিবার লিমার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে বেইজিংয়ের লক্ষ্য অপরিবর্তিত থাকবে। তিনি বলেন, যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বিশ্বের বৃহৎ দুটি শক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রে বৈরিতা বাড়ানো উচিত নয় বলে মনে করেন বাইডেন। তিনি বলেন, আমাদের দুই দেশ এই প্রতিযোগিতার কোনোটিকেই সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। বৈরিতা এড়িয়ে চলা আমাদের দায়িত্ব এবং গত চার বছরে আমি মনে করি আমরা প্রমাণ করেছি যে, এমন সম্পর্ক থাকা সম্ভব।

সবা:স:জু-১২৮/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন?

সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন?

মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া কথিত গায়েবি মামলাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিআইডি মাগুরা জেলা কার্যালয় থেকে জারি করা একটি নোটিশে সাংবাদিক মোঃ মিরাজ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর সিআর মামলা নং-৩৩৩/২০২৬ এর তদন্তের স্বার্থে আগামী ১১ মে সকাল ১০টায় সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় ৩৮৫/৫০০/৫০১/৫০৬(২) ধারার উল্লেখ থাকলেও স্থানীয় মহলের প্রশ্ন, একজন সংবাদকর্মীর বিরুদ্ধে এমন মামলা কতটা যৌক্তিক এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা। স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও প্রভাবশালীদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। তারা মনে করছেন, এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হতে পারে।

আরও পড়ুন
language Change