তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

ত্বকের যত্নে গ্লিসারিন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ফ্যাশন অনুষঙ্গে যখন হরকে রকমের পণ্য ছিল না, তখন থেকেই রূপ আর ত্বক ভালো রাখতে গ্লিসারিনের ব্যবহার শুরু হয়। শুরু থেকে এখন পর্যন্ত সেই ধারায় এতটুকু ছেদ নেই।

উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত এই গ্লিসারিন বর্ণ ও গন্ধহীন। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ। খাঁটি গ্লিসারিন তৈরিতে কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় না বলে তা ত্বকের জন্যও খুব সুরক্ষিত এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। গ্লিসারিনের মধ্যে থাকা ট্রাই হাইড্রক্সি অ্যালকোহল এই কাজটি ভালোভাবে করে। সেই সঙ্গে ত্বক ভালো রাখতে, ত্বক পরিষ্কার রাখতেও ভালো কাজ করে।

শীতকালের ত্বক খুব শুষ্ক হয়ে যায় বলে ত্বকের আর্দ্রতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। গ্লিসারিন সেই কাজ খুব দ্রুত করতে পারে। তাই টোনার থেকে ময়েশ্চারাইজার, সবকিছুতেই মিশিয়ে নিতে পারেন গ্লিসারিন।

টোনার

১-৪ কাপ গ্লিসারিন এবং ১-২ কাপ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ কয়েকদিন রেখে দেওয়া যায়। এতে তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করা বা স্প্রে বোতলে রেখে টোনার হিসেবে ব্যবহার করা যাবে।

ময়েশ্চারাইজার

গ্লিসারিন ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। স্কিন ওয়েল বা বাদামের তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এছাড়াও একটি বাটিতে ২৫০ মিলি গ্লিসারিন নিয়ে এতে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে বোতলে ভরে রেখে দিয়ে প্রতিদিন রাতে এই মিশ্রণ মুখে, হাতে-পায়ে লাগানো যাবে। বিছানায় যাওয়ার আগে যেন ত্বক এই মিশ্রণ পুরোপুরি শুষে নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুদিন ব্যবহার করলেই ত্বকের রুক্ষতা কেটে গিয়ে অনেক বেশি উজ্জ্বল এবং নরম হয়ে উঠবে।

শুষ্ক ত্বকের জন্য

শীতকালে সবথেকে বেশি সমস্যা শুষ্ক ত্বকেই দেখা যায়। ত্বকের ধরন যেমনই হোক শীতকালে স্বাভাবিকভাবে তা শুকিয়ে চৌচির হয়ে পড়ে। আর যাদের ত্বক সারাবছরই শুষ্ক থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা আরও প্রকট। শীতের এই রুক্ষ, শুষ্ক, মলিন আবহাওয়ার অত্যাচার থেকে ত্বককে বাঁচাতে গ্লিসারিনের কোনো বিকল্প নেই।

প্রতিদিন সকালে কোনো ক্রিমবেসড বা জেন্টেল ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করার পর, ত্বক ভেজা থাকা অবস্থাতেই তুলোয় করে অল্প গ্লিসারিন মুখে লাগানো যায়।

ক্লিনজার হিসেবে

গ্লিসারিন ক্লিনজিং এর একটি দুর্দান্ত উপাদান। এটি ত্বকের আর্দ্রতা স্তর বজায় রাখার সময় বাহ্যিক ত্বকের স্তরের সুরক্ষায় কোনো ক্ষতি না করে তেল এবং ময়লা দূর করতে সহায়তা করে। মেকাপ তুলতেও এটি দ্রুত এবং কার্যকরী সহায়ক।

ত্বকের জৌলুস ফেরাতে

ত্বক খুব বেশি নিস্তেজ হয়ে পড়লে গ্লিসারিনের সঙ্গে অ্যালোভেরা মাস্ক লাগানো যায়। ২ থেকে ৩টি সতেজ অ্যালোভেরা পাতার জেলের সঙ্গে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিতে হবে।

অ্যান্টি এজিং রোধে

পাত্রে একটি ডিম নিয়ে এতে ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। ভালভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের দৃঢ়তা বাড়বে। বলিরেখা, ফাইন লাইনসসহ বয়সজনিত সমস্যাও কমবে।

ফাটা ঠোঁটের যত্নে

রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিনও লাগানো যায়। ঠোঁট ফাটা দূর করতে রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে গ্লিসারিন ব্যবহার করতে হবে।

এছাড়া স্ক্রাবিং এর জন্য গ্লিসারিন খুবই কার্যকরী। মৃত কোষ সরিয়ে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে চিনির দানার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করলে ঠোঁট ফাটা দূর হবে, কালো দাগ কমে যাবে। সেই সঙ্গে ঠোঁট হবে মসৃণ এবং কোমল।

কন্ডিশনার হিসেবে

শীতে শুষ্ক আবহাওয়ায় চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে গ্লিসারিন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের পরিবর্তে চুলে গ্লিসারিন লাগানো যায়। কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে। চুল শুকিয়ে গেলে তা কতটা নরম এবং সিল্কি ও মোলায়েম হয়েছে বোঝা যায়। আবার চাইলে না ধুয়েও চুলে রেখে দেওয়া যায়।

স্ক্যাল্পের চুলকানো কমাতে

এর প্রধান কারণও শুষ্কতা। অতিরিক্ত শুষ্কতার কারণে আবার দেখা দেয় খুশকি। চুলকানো বা খুশকি উভয় সমস্যাতেই সমাধান হতে পারে একই। অল্প গ্লিসারিন হাতে নিয়ে হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ করা যায়। তবে জোরে ঘষা যাবে না। কারণ গ্লিসারিন চুলের গোড়া নরম করে দেয়। ফলে চুল পড়া বাড়তে পারে।

গোড়ালি ফাটা কমাতে

শীতকালে পায়ের গোড়ালি ফাটার সমস্যা অত্যন্ত প্রকট। এক্ষেত্রেও কাজে লাগে গ্লিসারিন। রাতে শুতে যাওয়ার আগে পা ভালভাবে পরিষ্কার করে নিয়ে এরপর তুলার সাহায্যে খানিকটা গোলাপজল নিয়ে পা ভালভাবে মুছে পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন মিশিয়ে লাগানো যায়। পুরু করে এই মিশ্রণ লাগিয়ে মোজা পরে শুতে হবে।

বিউটি ওয়ার্ল্ডে গ্লিসারিনের জনপ্রিয়তার কারণ এমনিই হয়নি। গ্রহণযোগ্যতা আর উপযোগিতায় বেশ কার্যকরী এই গ্লিসারিন এর অতিরিক্ত ঘনত্ব, চিটচিটে ভাব অনেকেরই অপছন্দ। সেক্ষেত্রে প্রতিবার ব্যবহারের সময় সামান্য পানি মিশিয়ে ঘনত্ব কমিয়ে নেওয়া যায়। শীতের রুক্ষতাও উপভোগ্য হোক গ্লিসারিনের আর্দ্রতায়।

সবা:স:জু-১৪১/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিল, নানা জটিলতার কারণে সেটি হয়নি। অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামছে বাংলাদেশ, যা দলের জন্য ৪ মাস পর আন্তর্জাতিক পুনরাগমন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। দেশের দুইটি বেসরকারি চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। সিরিজ নিয়ে কিছু শঙ্কা ছিল। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়ে সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে তা উড়িয়ে দিয়ে ঠিক সময়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। বাংলাদেশ

আরও পড়ুন
language Change