তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২৪ এর চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

পাঠক সংখ্যা
638

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ।

সোমবার (২রা ডিসেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ফিন্যান্স বিভাগ।বিশ্ববিদ্যালয়ের এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স বিভাগ।

জানা যায়, নির্ধারিত খেলায় ৩-৩ এ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় ফিন্যান্স বিভাগ।শুরুর দিকে ৩-১ গোলে ফিন্যান্স বিভাগ থেকে ইংরেজি বিভাগ এগিয়ে থাকলেও পরবর্তীতে সমতা ফিরিয়ে আনে ফিন্যান্স বিভাগ।পরবর্তীতে টাইব্রেকারে জয়ী হয় ফিন্যান্স।

উক্ত প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্স আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। সর্বোচ্চ (৫টি) গোলদাতার পুরস্কার যৌথভাবে লাভ করেন মার্কেটিং বিভাগের আল হোসেন ও রানার্স

আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ফিন্যান্স বিভাগের ফয়সাল।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.মোঃ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি উপভোগ্য ও সফলভাবে সম্পন্ন করতে পারায় শিক্ষার্থীরাসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ। খেলার মাঠটিকে সবুজায়ন ও উপযোগী করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।”

ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি) এর আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “জীবনে ধৈর্য, সাহসিকতা ও সহমর্মিতা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারবে-খেলাধুলার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই। কোন কিছুতে হতাশ হয়ে পিছু হটা যাবে না, চেষ্টা করতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো।”

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

উল্লেখ্য গত ১১ নভেম্বর থেকে জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়।এবারের খেলায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ টি বিভাগ।গত সোমবার মার্কেটিং বিভাগ কে হারিয়ে ফিন্যান্স বিভাগ এবং আইন বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ ফাইনালের সুযোগ লুফে নেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিক্ষাপ্রতিষ্ঠানে-অনলাইন-ও-অফলাইন-ক্লাস-কতদিন-জানালেন-শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরিচালনার ক্ষেত্রে নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে সপ্তাহে তিন দিন সশরীরে বা অফলাইনে এবং বাকি তিন দিন অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। শিক্ষামন্ত্রীর দেওয়া নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের শনিবার, সোমবার এবং বুধবার শিক্ষার্থীরা সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করবে। অন্যদিকে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। ড. মিলন জানান, এই সিদ্ধান্তটি আপাতত শুধুমাত্র মহানগর বা মেট্রোপলিটন এলাকার বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর

আরও পড়ুন
language Change