তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’ রাবেয়া বেবী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’—প্রতিপাদ্য করে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হয়। তারপরও শেষ হয়ে যায়নি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নারী শিশু নির্যাতন, এর সঙ্গে যুক্ত হয়েছে ‘মব হত্যাকাণ্ড’।

ছেলেধরা ও ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২০১৮ সাল থেকে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশকেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছে ২৮৬ জন। এমনকি ২০২৪ সালে নির্বাচনের পর থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছিল ৩২ জন। শুধু ঢাকাতেই নিহত হয় ১৬ জন। মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘গত ১৫ বছরের স্বৈরশাসনে মানবাধিকার গুরুত্ব পায়নি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল। গুম হত্যাও চলেছে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে আমরা গুম নিয়ে একটি কমিশন করার কথা বলছিলাম, তখন আমাদের দাবিগুলোকে  উপেক্ষা করা হয়। আমাদের ধারণা ছিল ৬০০ থেকে ৭০০ জন গুমের শিকার হয়। কিন্তু ৫ আগস্টের পর ১ হাজার ৬০০ জনের গুমের তথ্য প্রকাশ পায়। যারা ফিরে এসেছেন তারা কেউ কেউ মুখ খুলেছেন।

২০০৪ সালের পর থেকে ২০ বছরে ৩ থেকে ৪ হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। ৫ আগস্টের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়নি। যদিও তা কমে হাতে গোনা অবস্থায় এসেছে । সরকার পতনের পর ‘মব জাস্টিসের’ শিকার হয় স্বৈরাচারী সরকারের সহযোগী ও সমর্থকদের অনেকে। কিন্তু একটি মব হত্যাও মেনে নেওয়া যায় না। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বিগত দিনের চেয়ে কমে এলেও বন্ধ হয়নি। রাষ্ট্রীয় হেফাজতে হত্যা কোনোভাবেই কাম্য নয় কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি। এখনো সরকারের মধ্যে এক ধরনের শিথিলতা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। মানুষের মধ্যে এখনো অস্থিরতা কাজ করছে। সুস্পষ্ট লক্ষ্য নিয়ে রাজনৈতিক দল সরকার গঠন করলে তাদের  জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার মানসিকতা থাকলেই মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে ।

পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যমতে চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ফোনকলের ভিত্তিতে ৯ হাজার ৭১৪টি স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের ঘটনার তথ্য পাওয়া যায়। এ সময় ৮৩৯ টি নারী হত্যা-সম্পর্কিত কল আসে। গত ১০ মাসে ৯৯৯-এ ১ হাজার ৭৯টি নারী নির্যাতনের সেবা দেওয়া হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম মনে করেন নারী অধিকার কমিশন গঠন করা হলেও সরকার নারীর অধিকার বিষয়ে খুব স্পষ্ট ও জোরালো অবস্থান নেয়নি। নারী হয়রানি ও নির্যাতনের ঘটনাগুলো সমাজে বিদ্যমান আছে। ‘বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠনে নারী-পুরুষের সমতা সৃষ্টি গুরুত্বপূর্ণ’—উল্লেখ করে সভাপতি বলেন, নারীর শিক্ষা ও কর্মের সহায়ক পরিবেশ সৃষ্টি, সম্পত্তিতে অধিকার ও কোটা ব্যবস্থাসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

জাতীয় মানবাধিকার সচিব কমিশনের সেবাস্টিন রেমা বলেন, নারীর অধিকার রক্ষায় কমিশনে আলাদা একটি কমিটি আছে। স্বামী -স্ত্রীর বিবাদ মীমাংসার জন্য কাজ করছে আরও একটি টিম। মানবাধিকার লঙ্ঘন হলে কমিশন সরকারের সংশ্লিষ্ট উইংগুলোকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করে। তিনি মনে করেন, মানবাধিকার প্রতিষ্ঠায় কঠোর আইন ও আইনের শাসন প্রয়োজন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।

 

সবা:স:জু-২৮২/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বংশাল থানা এলাকা হতে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মো. ইউনুস আহাম্মেদ (৬৮)। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বংশাল থানার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম । বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম এলাকায় ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে

আরও পড়ুন
language Change