তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল

সাত বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা-ছেলের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নতুন আবহে সাত বছর পর প্রবাসে মা ছেলের ’মহামিলন’ হচ্ছে আজ। লন্ডনে।

বাংলাদেশের অন্যতম জনিপ্রয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এমনটিই মন্তব্য করছেন।  সবকিছু ঠিকঠাক থাকলে ভোরের নীলাভ আলোতে মাইনাস তাপমাত্রা আর ঘন কুয়াশার চাদর ভেদ করে স্থানীয় সময় সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টায়) হিথ্রো এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের রানওয়েতে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।  তাকে গ্রহণ করতে প্রস্তুত লন্ডন অবস্থানরত তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সঙ্গে থাকবেন তারেক রহমানের পুরো পরিবার।

কাতার এয়ারওয়েজের এয়ারবাস এ ৩১৯ নামের বিশেষ ফ্লাইটটি থেকে নেমেই সরাসরি ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে রওয়ানা দেবেন খালেদা জিয়া। হাসপাতালের অ্যাম্বুলেন্স অথবা তারেক রহমানের গাড়িতে করে তিনি হাসপাতালে যাবেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন। চিকিৎসকদের অনুমতি পেলে তারেক রহমানের বাসায়ও প্রাথমিকভাবে তার যাওয়ার পরিকল্পনা রয়েছে। অথবা তিনি এয়ারপোর্ট থেকে নেমেই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন।

এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর, তারেক রহমানের বাসা কিংবা হাসপাতালে কোনো ধরনের ভিড় করা যাবে না। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে। বিমানবন্দরে শুধু সপরিবারে তারেক রহমান ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও বিএনপি নেতা কামাল আহমেদ উপস্থিত থাকবেন। তারাই বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বেগম খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনে পৌঁছান।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক জানান, আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) বরণ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি সরাসরি দেখভাল করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া কর্মসূচি 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লন্ডনে আগমন উপলক্ষে দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাজ্য বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার নিরাপদ যাত্রা ও রোগ মুক্তি কামনা করে সব মসজিদে মসজিদে দোয়া মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণত সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘লন্ডন ক্লিনিক’ যে কারণে বিখ্যাত 

এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস যার প্রস্টেট চিকিৎসা ২০২৪ সালে এই হাসপাতালে হয়েছে, রাজার পুত্রবধূ ও রাজপুত্র উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোচেট, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড, বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিসহ আরো অনেকে। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১৯৬৬ সালের ৯ অক্টোবর এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি অবস্থিত সেন্ট্রাল লন্ডনের মারলিবর্ন রোডের ডেভনশায়ার প্লেইসে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩২ সালে স্থাপিত হয়। এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল।

এই হাসপাতালটি এনএইচএস ট্রাস্ট গঠনের আগে শুরু হয়। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় ২ লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, সার্জন এই হাসপাতালে অন কলে চিকিৎসা দিতে আসেন। প্রতিটি রুম অত্যন্ত প্রশস্ত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন।

এই হাসপাতালে ১৩টি ইন্টেনসিভ কেয়ার বিছানা, ১০টি অপারেশন থিয়েটার, নিজস্ব প্যাথলজিক্যাল ডিপার্টমেন্ট, ফাইভ স্টার ফ্যাসিলিটির ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট সেন্টার, ৭৮০ জন দক্ষ সার্জন ও ফিজিশিয়ান, ১২০০ স্টাফ মেম্বার রয়েছে। ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত এই হাসপাতালে অর্থোপেডিকস, স্পাইনাল সার্জারি, গ্যাস্ট্রোএন্ট্রালোজি, অপথালমোলজি, ইএনটি, নিউরো সার্জারি, রোবটিক সার্জারি করা হয়।

 

সবা:স:জু- ৬৯৫/২৫

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে ,ধেয়ে আসছে টাইফুন উইফা

আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে ,ধেয়ে আসছে টাইফুন উইফা

আন্তর্জাতিক ডেস্ক চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় উইফাকে আজ শনিবার (১৯ জুলাই) দক্ষিণ চীন সাগরে ১৯.৯° উত্তর অক্ষাংশ এবং ১২০.২° পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়। এটা এখন ঘণ্টায় ১৫-২০ কিমি বেগে অগ্রসর হচ্ছে। এটা চলতি বছরের ষষ্ঠ ঘূর্ণিঝড়।   জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল ১০টায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে, যা চার-স্তরের ঘূর্ণিঝড় সতর্কতা ব্যবস্থার মধ্যে তৃতীয় সর্বোচ্চ তীব্র সতর্কতা।   আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, টাইফুন উইফা পশ্চিম-উত্তর-পশ্চিমে ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হবে এবং রোববার (২০ জুলাই) দিনের শেষের দিকে গুয়াংডংয়ের শেনজেন এবং হাইনানের ওয়েনচাংয়ের মধ্যে উপকূলে আঘাত হানবে।   ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এর বাতাসের গতি প্রতি সেকেন্ডে ৩৩ থেকে ৪২ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা টাইফুন বা তীব্র ঘূর্ণিঝড়ের প্রধান বৈশিষ্ট্য।

আরও পড়ুন
language Change