তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

জটিল রোগ থেকে মুক্তি দেয় সুস্বাদু ফল জামরুল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত একটি রসালো গ্রীষ্মকালীন ফল। জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম, আনারস ও তরমুজের সমান। লিচু ও কুলের সমান এর ক্যালসিয়ামের পরিমাণ এবং আঙুরের দ্বিগুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি।

জামরুলের বৈজ্ঞানিক নাম Syzygium samarangense। ইংরেজি নাম জাভা আপেল। জামরুলের আঞ্চলিক নাম অনেক। যেমন—ঢাকাইয়া ভাষায় এই ফলকে বলা হয় আমরোজ। এ ছাড়া গোলাপজাম, সাদাজাম, মণ্ডল, কোনো কোনো অঞ্চলে লকট নামেও পরিচিত। জামরুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে সাদা, হালকা সবুজ ও লাল-গোলাপি রঙেরই বেশি দেখা যায়। দেখতে ঘণ্টাকৃতির বলে এটি Bell Fruit নামেও পরিচিত।

জামরুল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সামোয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি দেশে জন্মে। ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয়।

ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর, আম ও কমলার চেয়ে বেশি। জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, স্টার্চ, সুগার, চর্বি, কোলেস্টেরল, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘বি১’, ‘বি৩’, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সালফার।

জামরুল ডায়াবেটিস, ক্যানসার নিয়ন্ত্রণসহ একাধিক পুষ্টিগুণের ভাণ্ডার। সে কারণে নিয়মিত জামরুল খাওয়ার পক্ষেই সওয়াল করছেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিজ্ঞানীদের কথায়, জামরুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খনিজ এবং ভিটামিন। সেই সঙ্গে এই ফলে মজুত আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের খনি। এসব উপাদান একত্রিত হয়েই কিন্তু জামরুলকে এক অনন্য ফলে পরিণত করেছে। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব জামরুলের একাধিক চোখ ধাঁধানো উপকার সম্পর্কে জেনে নিন।

তৃষ্ণা নিবারণ করে

তৃষ্ণা নিবারণের জন্য এটি একটি দুর্দান্ত ফল। সানস্ট্রোক থেকে এই ফল রক্ষা করে। ডিহাইড্রেশনের ক্ষতিকারক প্রভাবগুলো দূর করে। গ্রীষ্মের তাপ থেকে শরীরকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।

দূরে থাকে ক্যানসার

ক্যানসার নামটা শুনলেই বুকের ভেতরটা ছ্যাঁৎ করে ওঠে। তাই যেনতেন প্রকারে এই অসুখের করাল গ্রাস থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এ কাজে আপনার সহযোদ্ধা হতে পারে জামরুল। এই ফলে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ-এর খনি। এই দুই উপাদান ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। তাই নিয়মিত এই ফল খেতে ভুলবেন না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে​

জামরুলে শক্তিশালী অ্যান্টিহাইপারগ্লাইসেমিক বৈশিষ্ট্য রয়েছে। যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। জাম্বোসাইন একটি বায়োঅ্যাকটিভ স্ফটিক অ্যালকালয়েড। যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। বিশেষ করে, ডায়াবেটিক রোগীদের মাঝে।

পেটের সমস্যা নিপাত যাবে​

বাঙালি আর পেটের সমস্যা যেন সমার্থক! গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যায় আমরা নিত্যদিন ভুগতে থাকি। এই সমস্যায় আক্রান্ত হওয়ার পরই টপাটপ গিলে নিই অ্যান্টাসিড।

তবে এই ধরনের ওষুধ খেলে তৎক্ষণাৎ সমস্যা কমে যায় ঠিকই, কিন্তু সমস্যার মূলে কুঠারাঘাত করা যায় না। ফলে সময় সুযোগ পেলেই ফের পেটের সমস্যা চাগার দেয়। তাই এই পেটের সমস্যাকে গোড়া থেকে উপড়ে ফেলতে চাইলে প্রতিদিন একটা করে জামরুল খান। কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে।

​ব্লাডার ইনফেকশনের খেল খতম​

অনেকেই নিয়মিত ব্লাডার ইনফেকশনের ফাঁদে পড়েন। বিশেষত, মহিলারাই এই সমস্যায় বেশি ভুক্তভোগী। তবে জানলে অবাক হয়ে যাবেন, নিয়মিত জামরুল খেলেই কিন্তু এই অসুখের প্রকোপ কমবে। তাই যারা বছরে একাধিকবার এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের ডায়েটে অবশ্যই জামরুল থাকা চাই।

হাড় হবে শক্তিশালী​

হাড়ের ক্ষয়জনিত সমস্যার সমাধান করতে চাইলে প্রতিদিন একটি বা দুটি জামরুল খেতেই হবে। এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা দেহে এই খনিজের ঘাটতি মিটিয়ে দেয়। ফলে হাড় হয় শক্তিশালী। তাই অস্টিওপোরোসিসের সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত জামরুল খান।

টিউমারের চিকিৎসা

জামরুল অ্যাপোপটোসিস প্ররোচিত করার ক্ষমতা রাখে। এই ফলে থাকা পানিতে পলিস্যাকারাইড রয়েছে। যা টিউমারের ভলিউম কমাতে উল্লেখযোগ্য ভাবে কাজ করে।

শরীরের ওজন কমায়

জামরুলে থাকা পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য সংবহনতন্ত্রের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পাকস্থলীর হজমশক্তি বাড়ায় এবং শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হয়। শরীরের ওজন নিয়ন্ত্রণ করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা খাল বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রশাসক বলেন নগরীর জলাবদ্ধতা রোধ দখলমুক্ত ও সুগম জলপ্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা, খাল, বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন সুপরিকল্পিত পরিবেশবান্ধব ও টেকসই

আরও পড়ুন
language Change