তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

মোহাম্মদপুরে খাল ভরাট করে ভবন নির্মাণ করছে ডেভেলপার কোম্পানী অরবিটেক

মোহাম্মদপুরে খাল ভরাট করে ভবন নির্মাণ করছে ডেভেলপার কোম্পানী অরবিটেক
পাঠক সংখ্যা
638

মাহ্তাবুর রহমান:

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খাল দখল করে ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে শুধু ব্যক্তি মালিকানা ভবন গড়ে উঠেছে এমন নয় সরকারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানও রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি খাল দখল করে গড়ে তুলছেন অনুমোদনহীন বহুতল ভবন।

কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ২৮৯ এর অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড (রেজিঃনং-সি-১৩৭০৩৫/২০১৭) মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিং এ খাল দখলের পরে ভরাট করে রাজউক এর অনুমোদন না নিয়ে ১০ তলা ভবন নির্মাণ করেছে।

ভবনটির বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে এটি ঢাকা জেলার কাটাসুর মৌজার ০১ নং খাস খতিয়ানের (বাংলাদেশ সরকারের পক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক) সিএস দাগ নং ৭২০ এবং সিটি জরিপ দাগ নং ১০৭৪৫ এর বসিলা সিটি ডেভেলপার হাউজিং এ অবস্থিত।

অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর বিষয় অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে এই প্রতিষ্ঠানটি ১৩ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধিত হয়েছে এবং মোহাম্মদ আবুল হোসেন এফসিএমএ পরিচালক/শেয়ারহোল্ডার, ঠিকানা: গ্রাম: জগন্নাথপুর, পোস্ট: গঙ্গামণ্ডল, পোস্ট: দেবিদ্বার, কুমিল্লাকে কোম্পানির লিকুইডেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মোঃ আসাদুজ্জমান। নিবন্ধন পাওয়ার পূর্বেই এই প্রতিষ্ঠান রাজধানীতে রাজউক আইন না মেনে অনুমোদন বিহীন একাধিক ভবন নির্মান করেছে। বর্তমানেও রাজউক অনুমোদনহীন একাধিক ভবনের কাজ করে চলছে এই অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের।

২২ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকার কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটি আবাসন প্রকল্পের দখল থাকা জলাশয় ও কৃষিজমি উদ্ধারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানের সময় হামলা করে অরবিটেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের লোকজন। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধর ও তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়। ওই হামলায় ওই দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছিল। ঐদিন বেলা একটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় ‘মিলেনিয়াম সিটি’ আবাসন প্রকল্পের ভেতরে হামলার কারণে নিরাপত্তার স্বার্থে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সরে যান। অভিযানে নেতৃত্বে ছিলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় হামলাকারীরা রাজউকের গাড়ি ও এক্সকাভেটর (খননযন্ত্র) ভাঙচুর করে।

সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানাগেছে ঐদিন বেলা একটার দিকে মিলেনিয়াম সিটির ভেতরে অরবিটেক নামে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের সাইনবোর্ড এক্সকাভেটর দিয়ে অপসারণকালে ১০–১২ ব্যক্তি বাধা দেন। রাজউকের কর্মকর্তারা তাঁদের বাধা উপেক্ষা করে অভিযান চলমান রাখেন। একপর্যায়ে ৩০ থেকে ৩৫ ব্যক্তি জড়ো হয়ে এক্সকাভেটর চালক জহিরুলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা রাজউকের কর্মকর্তাদের লাঞ্ছিত ও দুই সাংবাদিককে মারধর করেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জমান এর সাথে খাস জমি দখল করে ভবন নির্মানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার এমন কোন ভবন নাই যদি এমন কোন ভবন থাকে তবে সিটি কর্পোরেশন ও রাজউক উচ্ছেদ করে দিক।

সরকারি খাল দখল করে ভরাট পরবর্তী রাজউক অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মানের বিষয়ে রাজউক পরিচালক (জোন-৫) মোঃ হামিদুল ইসলাম বলেন বর্তমানে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন সরকারি জমি ও খাল উদ্ধারে আমাদের অভিযান চলমান আছে। লোকবলের অভাবে যতটা দ্রুত অভিযান পরিচালনা করা দরকার ততটা না পারলেও আমরা প্রতিনিয়ত আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের দেয়া তথ্য নোট করলাম, সরকারি খাল অবশ্যই উদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম এর কাছে সরকারি খাল দখলের বিষয়ে আইনগত ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন সরকারি সম্পত্তি আত্মসাৎ সু-স্পস্ট অপরাধ, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২১ এর ২২ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, সরকারি খাসজমি বা অন্য কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মালিকানাধীন ভূমি বেআইনিভাবে দখল করেন বা উহাতে অবৈধ অবকাঠামো নির্মাণ করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক দুই বৎসরের কারাদন্ড, বা অনধিক চার লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। ২৬ ধারায় বলা হয়েছে বিষয়টিতে ল্যান্ড ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার জড়িত থাকেন, তাহা হইলে উক্ত জড়িত ব্যক্তি অনধিক পাঁচ বৎসরের কারাদন্ড, বা অনধিক বিশ লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। ইহা জামিন অযোগ্য অপরাধও বটে।

তিনি আরও বলেন,  সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদন্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ না ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

তিনি বলেন মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ সনের ৩৬ নং আইন, ৮(১) কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে অনধিক ৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে (২) ধারা ৫ এর বিধান অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উক্তরূপ জায়গা অন্য কোনভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাইবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

1 thought on “মোহাম্মদপুরে খাল ভরাট করে ভবন নির্মাণ করছে ডেভেলপার কোম্পানী অরবিটেক”

Leave a Comment

জোকোভিচকে ২১ লাখ টাকা জরিমানা

জোকোভিচকে ২১ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক: সামনেই ইউএস ওপেন। তার আগে শাস্তির মুখে পড়েছেন নোভাক জোকোভিচ। ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ২৪ গ্র্যান্ড স্লামের মালিককে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ লাখ টাকা। খেলা নয়, অন্য একটা কারণে এই শাস্তির মুখে পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা। দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জোকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি। জোকোভিচকে আগেই নোটিশ পাঠিয়েছিল মিউনিসিপ্যালিটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেই সব নথি জমা না দিতে পারলে নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। তার পরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন, যাতে সেই নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে। পাশাপাশি দ্রুত জরিমানা

আরও পড়ুন
language Change