তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

বিসিকে ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিধি লংঘন করে অর্থ আত্মসাতের অভিযোগ!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সরকারী প্রশাসনে বৈষয়িক উন্নতি এবং নতুন মর্যাদা অর্জনের জন্য আমলাগণ সর্বদাই সচেষ্ট থাকেন। জনজীবনের সমস্যা সম্পর্কে তারা সজাগ খুব একটা থাকেন না। দেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাঠামো সরকারি দায়িত্বে নিযুক্ত থাকার জন্য সমাজের অন্যান্য অংশের প্রতি আমলাদের তাচ্ছিল্যের মনোভাব গড়ে ওঠে। নিজের পদোন্নতি এবং বৈষয়িক অর্জন তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। অতিরিক্ত ক্ষমতা চর্চার ফলে আমলাগণ জন-সেবকের পরিবর্তে নিজেদেরকে প্রভুর ভূমিকায় নিয়ে দাঁড় করান। বৈষয়িক অর্জন এবং প্রভুর ভূমিকায় অবতীর্ন এমন ৪ জন কর্মকর্তার আর্থিক অনিয়মের চিত্র এ প্রতিবেদনে তুলে ধরা হলো।

মোঃ কামাল উদ্দিন বিশ্বাস গণপ্র্জাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব, পরিচিতি নং-৫৯৮১, বর্তমানে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত, শ্যামলী নবী, গণপ্র্জাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম-সচিব, পরিচিতি নং- ১৫৩০৯ বর্তমানে শিল্প মন্ত্রণালয়ে কর্মরত, কাজী মাহবুবুর রশীদ, গণপ্র্জাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম-সচিব পরিচিতি নং- ১৫৫২৮ পরিচালক (প্রশাসন) হিসাবে বিসিকে কর্মরত, মোঃ আব্দুল মতিন, গণপ্র্জাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপ-সচিব, পরিচিতি নং-১৫৭৯৭ পরিচালক (পুর কৌশল ও প্রকল্প বাস্তবায়ন) হিসাবে বিসিকে কর্মরত । উল্লিখিত চারজন কর্মকর্তাই সরকারের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সরকার প্রদত্ত সুদমুক্ত গাড়ী ঋণ সুবিধা গ্রহণকারী ব্যক্তি।
গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত)এর ধারা নং-২, উপধারা (ঘ) এর বিধান অনুযায়ী”গাড়ি রক্ষণা-বেক্ষণ ব্যয়” অর্থ এ নীতিমালার আওতায় সুদমুক্ত ঋণের অর্থে ক্রয়কৃত গাড়ির মেরামত/সংরক্ষণ, জ্বালানী, ড্রাইভারের বেতন, বীমা, ফিটনেস নবায়ন, কর, অন্যান্য ফি ইত্যাদি বাবদ প্রদেয় মাসিক রক্ষণা-বেক্ষণ ব্যয় প্রতিমাসে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) গ্রহণ করার পাশাপাশি বিসিকে তাদের কর্মকালীন সময়ে সার্বক্ষনিক বিসিকের গাড়ী ব্যবহার করেছেন। উক্ত কর্মকর্তাগণ সার্বক্ষনিক ভাবে বিসিকের গাড়ী ব্যবহার করেছেন মর্মে নিশ্চিত করেছেন বিসিকের উপকরণ শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক তারানা জাহান তানিয়া। একই শাখার ট্রান্সপোর্ট অফিসার জাহাংগীর আলম এবং কামাল উদ্দিন বিশ্বাসের গাড়ী চালক মোঃ ফজলুর রহমান, শ্যামলী নবীর গাড়ী চালক মোঃ দুলাল মিয়া, কাজী মাহবুবুর রশীদ এর গাড়ী চালক নয়ন মিয়া। মোঃ আব্দুল মতিন এর গাড়ীচালক বার বার ফোন করার পরও মোঃ মামুন ফোন রিসিভ করেননি। বিশ্বস্থ সূত্রের বরাতে জানা গেছে সরকারী অর্থ আত্মসাৎকারী মোঃ আব্দুল মতিন, উপ-সচিব হতে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন অতি শীঘ্রই।

একদিকে উল্লিখিত চারজন কর্মকর্তা রক্ষণা-বেক্ষন ব্যয় বাবদ সরকারের নিকট হতে নির্ধারিত ৫০,০০০/- টাকার অর্থ গ্রহণ করেছেন অন্যদিকে তারা গাড়ী চালকসহ সার্বক্ষণিক বিসিকের গাড়ি ব্যবহার করেছেন-যা গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) এর প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) এর ধারা নং-৪, উপধারা (৩) (খ) এর বিধান সুদমুক্ত ঋণ গ্রহণ পূর্বক গাড়ি ক্রয়ের পর যানবাহন অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুবিধা আর বহাল থাকবে না এর সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট লংঘন ও অপকৌশলের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতের নামান্তর। সুনির্দিষ্টভাবে তারা প্রত্যেকে বিধি ভংগ করে প্রতিমাসে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার সরকারী অর্থ আত্মসাৎ করেছেন।

গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) ধারা নং-১৭, উপধারা (৩) এর বিধান মতে রক্ষনাবেক্ষণ ব্যয় বাবদ ১০০% অর্থ গ্রহনকারী কর্মকর্তাগ্ণ অফিসে যা তায়াত বা অন্যকোন কাজের জন্য কোন ভাবেই কর্মস্থলের গাড়ী ব্যবহার করবেন না। ধারা নং-১৭, উপধারা (৪) এর বিধান হচ্ছে নীতিমালার ১০ (৩), ১৭(৩) অনুসরনে ব্যর্থতা সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিঁধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ বলে গন্য হবে এবং সংশ্লিষ্ট অর্থ শতকরা ১৫ (পনের) টাকা হারে জরিমানাসহ আদায় যোগ্য হবে।

বে-আইনীভাবে সরকারী অর্থ আত্মসাৎ বিষয়ে জানার জন্য চারজন কর্মকর্তাকে মোবাইলে ফোন করা হলে তাদের মধ্যেমোঃ কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত সচিব স্বীকার করেন যে, তিনি সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে ২৫,০০০/- টাকার অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন এবং তিনি অতিরিক্ত গ্রহণকৃত টাকা ফেরত প্রদান করবেন। যুগ্ম-সচিব শ্যামলী নবী বিষয়টি অস্বীকার করে বলেন যে, তার মাসিক বেতন বিল হতে ২৫,০০০/- টাকা কর্তন করা হয়। যুগ্ম-সচিব কাজী মাহবুবুর রশীদ তার মতামত জানাতে গিয়ে বলেন যে, ৫০,০০০/- নয় আমি ২৫,০০০/- টাকার রক্ষনা-বেক্ষন ব্যয় গ্রহণ করি। উপ-সচিব মোঃ আব্দুল মতিনের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি এমনকি পরবর্তীতেও কোন মতামত জানান নি। প্রাপ্ত তথ্য মতে মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, শ্যামলী নবী, কাজী মাহবুবুর রশীদ এবং মোঃ আব্দুল মতিন রক্ষণা-বেক্ষন ব্যয় বাবদ প্রতিমাসে ৫০,০০০/- টাকার অর্থ গ্রহণ করেছেন, যার রেকর্ড বিসিকের হিসাব ও অর্থ বিভাগে রক্ষিত আছে। সম্প্রতি অতিরিক্ত অর্থ গ্রহনের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হওয়ার পর কাজী মাহবুবুর রশীদ এবং মোঃ আব্দুল মতিন ৫০,০০০/- এর পরিবর্তে ২৫,০০০/- টাকা রক্ষনা-বেক্ষন ব্যয় বাবদ গ্রহন করছেন।

সরকারের প্রচলিত বিধান অনুযায়ী সরকারী অথর্ আত্মসাৎকারী চারজন কর্মকর্তার নিকট হতে প্রচলিত নিয়ম অনুযায়ী আত্মসাৎকৃত অর্থ জরিমানাসহ আদায় করা এবং সরকারী অর্থ আত্মসাৎ/সরকারী অর্থ তছরূপ কাজে তাদেরকে সহযোগিতা প্রদানকারী বিসিকের উপ-নিয়ন্ত্রক (বিল) মোঃ মারুফ হাসান এবং সহকারী নিয়ন্ত্রক (বিল) মোঃ আরিফ আলমগীর এর বিরুদ্ধে সরকারী অর্থ তছরূপ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী। উক্ত দুই জন কর্মকর্তার সরকারী অর্থ তছরূপ কাজে সহযোগিতা প্রদান-সরকারী অর্থ ব্যবস্থাপনা নীতিমালার পরিপš’ী এবং অসদাচারণ মূলক একটি কাজ। যা তাদের অদক্ষতা, অযোগ্যতা এবং সরকারী কার্য সম্পাদনে আন্তরিকতার অভাবের বিষয়টি প্রমাণ করে। উল্লেখ্য বিসিকের অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে সহকারী নিয়ন্ত্রক (বিল) এর অস্তিত্ব না থাকলেও অধঃস্থন পদ হিসাব রক্ষণ কর্মকর্তার পদে দায়িত্বপালন করছেন মোঃ আরিফ আলমগীর, যা রহস্যজনক এবং সরকারী নির্দেশনার সাথে সাংঘর্ষিক। অধঃস্তন পদের কেউ উর্ধতন পদে ভারপ্রাপ্ত পদে দায়িত্ব পালনের বিধান থাকলেও উর্ধতন পদের কেউ অধঃস্তন পদের দায়িত্ব পালনের বিধান নেই।

সরকারী দপ্তর গুলোর নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে স্মরণে রাখা একান্ত প্রয়োজন যে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা নীতিমালার যথাযথ প্রয়োগ ও সরকারী অর্থের ব্যবহার শৃংখলার মধ্যে রাখার লক্ষ্যেআর্থিক অনিয়মের শাস্তি দ্রত ও দৃষ্টান্তমূলক হওয়া উচিত। যাতে করে সরকারী অর্থ আত্মসাৎ বা লোপাট এবং তছরূপ কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গ উৎসাহ বোধ করতে না পারে। পাশাপাশি দায়িত্ব পালনকারী সকলে যেন সচেতনার সাথে দায়িত্ব পালন করে। কোন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/অধিদপ্তর/প্রতিষ্ঠানের দূর্নীতিবাজ ব্যক্তির দায়ভার একান্তই তার নিজের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় বিএনপি প্রার্থী মনিকে শোকজ

বরগুনায় বিএনপি প্রার্থী মনিকে শোকজ

বরগুনা জেলা সংবাদদাতাঃ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে। বরিশাল সিভিল আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল ফরাজী বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শামীম আহসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন ৩০ ডিসেম্বর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। ১ জানুয়ারি প্রার্থীকে শোকজ করা হয়েছে। শোকজে বলা হয়, বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ম ভেঙে প্রজুর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে সেখানে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। সেখানে উচ্ছৃঙ্খল আচরণ ও

আরও পড়ুন
language Change