তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই

এলজিইডির এলকেএসএস ম্যানেজার নূরুল ইসলামের ‌ অনিয়ম দুর্নীতি  চলছেই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস)-এর ম্যানেজার নূরুল ইসলাম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এমন আলোচনা এলজিইডি জুড়ে। অভিযোগে প্রকাশ, শুধুমাত্র অসদুপায় অবলম্বনের মাধ্যমেই ঢাকায় বহুতল বাড়িসহ কয়েকটি বিলাসবহুল ফ্লাটের মালিক এই নূরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নিজের ও পরিবারের সদস্যদের নামে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর। ব্যক্তিগত গাড়িও আছে একাধিক। গ্রামের বাড়িতে মার্কেট, বাংলো, কৃষি খামার, একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট তলব এবং তদন্ত করলেই অভিযোগের প্রমান মিলবে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সহকর্মী অভিযোগকারীগণ।
তারা জানান যে, নূরুল ইসলাম এলজিইডি’র উপজেলা প্রকৌশলী থাকাকালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহনসহ বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল। সে সময় নানান অনিয়ম ও দুর্নীতির কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।
অবসরের পর এলজিইডি’র সদ্য অবসর যাওয়া প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অন্যতম দোসর আলী আখতারের আশির্বাদে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস)-এর ম্যানেজারের দায়িত্বে অধিষ্ঠিত হন নূরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এলজিডিতে তৈরি করেছেন নিজস্ব সিণ্ডিকেট, আর এই সিণ্ডিকেটের মাধ্যমে বদলী ,নিয়োগ ও তদবির বাণিজ্য শুরু করেন দেদার।
আলী আখতারের প্রভাবে তিনি এলজিইডি ভবনের আরডিইসি ভবনের ১৪ তলায় একটি বিশাল কক্ষ বাগিয়ে নিয়েছেন। অথচ অফিসিয়াল কোনো কাজ এখানে করেন না বললেই চলে।

অভিযোগকারীরা জানান, নূরুল ইসলাম এখানেবসেন বিকেলে। কখনো লাঞ্চ করেন, আবার কখনো দুপুরের পরে গিয়ে বিশ্রাম নেন। আর এসময় তার কক্ষে বিভিন্ন বয়সের নারীদের আনাগোনা দেখা যায়। নূরুল ইসলামের রমনীপ্রীতিও রয়েছে বলে তারা উল্লেখ করেন। এই রুমে শুধু নূরুল ইসলাম নারী নিয়ে বিনোদন করতেন না এখানে আলী আক্তারও গোপনে গিয়ে রুখসি নামের এক সুন্দরী কর্মচারীকে নিয়ে সময় কাটাতেন। সূত্র জানায় এখনও অনেক কর্মকর্তা সুন্দরী কর্মকর্তা কর্মচারী নিয়ে গোপনে সময় কাটায়।
সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতারের ঘনিষ্ঠজন পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের পিডি’দের ওপর প্রভাব বিস্তার করে নানান অনৈতিক সুবিধা আদায় করেছেন নূরুল ইসলাম।তিনি দিনের বেলা অফিস টাইমে এলকেএসএস-এ অফিস করতেন না। এখনো করেন না। সারা দিন বিভিন্ন প্রকল্প পরিচালকদের কক্ষে ঘুরাঘুরি খোশগল্প আর তদবির করেন। নূরুল ইসলামের দৌরাত্মে অনেক প্রকল্প পরিচালক রীতিমতো ত্যাক্ত বিরক্ত।

অবাক করার বিষয় হলো- হাসিনা সরকারের পতনের পর আলী আখতার অবসরে গেলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে আছেন এলকেএসএস-এর ম্যানেজার নূরুল ইসলাম!
অভিযোগ রয়েছে, পরোক্ষভাবে নিজে এলজিইডি’র ঠিকাদারী করেন। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ঠিকাদারী কাজ তদবির করে পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিয়ে কমিশন বাণিজ্য করছেন। টাকার বিনিময়ে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ ও বদলী বাণিজ্য করছেন।
সূত্র জানায়, গত প্রায় তিন মাসে এলজিইডির বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ২৫০ জনকে রিপ্লেসমেন্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং পদ বিশেষ প্রত্যেকের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা হারে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে।

আলী আখতারের অবসরের পর বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবদুর রশীদ মিয়াকে ব্যবহার করেও তদবীর, বদলী-নিয়োগ বাণিজ্য অব্যাহত রেখেছেন নূরুল ইসলাম।  প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় নূরুল ইসলামের সাথে। তার কাছে জানতে চাওয়া হয় আড়াইশ রিপ্লেসমেন্ট নিয়োগ দিয়ে সাড়ে ছয় কোটি টাকা ঘুষ নিয়েছেন। উত্তরে তিনি  বলেন, আমি নিজের ইচ্ছায় কোন নিয়োগ দেইনি। সকল নিয়োগ দেয়া হয়েছে প্রধান প্রকৌশলীর নির্দেশে এবং নিয়োগে আমি একটি টাকা নেইনি সব প্রধান প্রকৌশলীকে বুঝিয়ে দিয়েছি। আউটসোর্সিং এর মাধ্যমে রিপ্লেসমেন্ট নিয়ে এলজিইডির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা প্রতিবেদককের নিকট নাম না প্রকাশ করার শর্তে বলেন, নূরুল ইসলাম খুব ধুর্ত প্রকৃতির মানুষ আমরা অনেক অনুরোধের পরও সে আমাদের অনুরোধ না রেখে ঘুষ নিয়ে নিয়োগ দিয়েছে।
এলজিইডি’র অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বর্তমানে এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) এর ম্যানেজার মো. নূরুল ইসলাম এর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অনিয়ম দুর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যে এলজিইডি প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন এলজিইডি’র সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না

হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে চান সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার সুযোগ নেই। মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেড আই খান পান্নার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার এই আবেদন তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। তিনি আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা লড়তে আসামিপক্ষের আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেড আই খান পান্না। এর আগে রেজিস্ট্রার কার্যালয়েও আবেদন দিলে সেটা নাকচ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান। পরে ট্রাইব্যুনাল বলে, ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ নেই। এই মামলার পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নাই। এসময় অন্য

আরও পড়ুন
language Change