তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

আকিজ তাকাফুল লাইফে সিইও নিয়োগ নিয়ে ফের অনিয়মের অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতি উপেক্ষা করে সদ্য অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তার সিইও পদে নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বিশ্বস্ত সূত্র জানায়, সম্প্রতি আকিজ তাকাফুলের বোর্ড সাজ্জাদুল করিম নামের এক কর্মকর্তার সিইও নিয়োগ চেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আবেদন করেছে। অথচ তিনি এর আগে কোনো বীমা কোম্পানিতে সিইও বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে দায়িত্ব পালন করেননি। মাত্র ২৪ দিন আগে তাকে আকিজ তাকাফুলে এএমডি পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে ছয় মাস কনসালট্যান্ট পদে ছিলেন।

বীমা আইন ও নিয়োগ প্রবিধান অনুযায়ী, সিইও পদে নিয়োগের জন্য প্রার্থীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অথবা পূর্বে সিইও পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। পাশাপাশি, এই নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণের বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু এসব আইনগত শর্ত উপেক্ষা করেই সাজ্জাদুল করিমের নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

সূত্র জানায়, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠালগ্ন থেকে চার বছর ধরে কোনো সরকার অনুমোদিত সিইও ছাড়াই পরিচালিত হয়ে আসছে। যদিও আইন অনুযায়ী, সর্বোচ্চ ছয় মাসের বেশি এ পদ শূন্য রাখা যাবে না। এর আগে কোম্পানির চেয়ারম্যান শেখ শামিম উদ্দিনের নিকটাত্মীয় আলমগীর চৌধুরী সিইও পদে নিয়োগের জন্য প্রস্তাবিত হলেও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ওঠায় অনুমোদন পাওয়া সম্ভব হয়নি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বর্তমানে কোম্পানিটির পরিচালনা বোর্ডে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ধরনের অনিয়ম হচ্ছে বলে জানা গেছে। নতুন বোর্ড পরিচালক মুহম্মদ ফুয়াদ আহমেদের পছন্দের লোক হিসেবে সাজ্জাদুল করিমকে দ্রুত সিইও করার প্রচেষ্টা চলছে।

আইডিআরএ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সিইও নিয়োগে নির্ধারিত আইন রয়েছে। এভাবে নিয়ম ভেঙে কোনো নিয়োগ হলে তা বীমা সেক্টরে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির চেয়ারম্যান শেখ শামিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে, দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: ধনকুবের খ্যাত প্রায় ১০০ কোটি টাকার সম্পদ অর্জনে কিশোরগঞ্জ জেলা পরিষদ হিসাব রক্ষক আবু কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে জমা পড়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে মোঃ ফজলুল করিম, দুর্নীতি দমন কমিশনে আবু কালাম আজাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্যে আবেদন করেছেন। আবু কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক হিসাবে কর্মরত আছেন। চাকরির এক যুগের মাথায় হঠাৎ করেই তার আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ার ঘটনায় চোখ ছানাবড়া স্থানীয়দের। এই কর্মকর্তার চলাফেরা করেন দামি প্রাইভেট কারে। সর্বসাকুল্যে বেতন ৩০ হাজার টাকা। অথচ তার হাফ ডজন সহকারির বেতন এক থেকে দেড় লক্ষ টাকা। ড্রাইভারের বেতন ২০ হাজার টাকা। অথচ সল্প সময়ে তিনি কিভাবে গড়ে তুলেছেন এত সম্পদ তা যে কারও কল্পনারও বাইরে।

আরও পড়ুন
language Change