তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

আজকের সমাবর্তন ও আমাদের পীরের জ্ঞানের জ্ঞান-আধ্যাত্মিকতা…

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান উপদেষ্টার হাত থেকে সম্মাননা পেলেন মির্জাখীল দরবারের সাজ্জাদানীনসহ চারজন। এ এক বিরল সম্মান ও প্রাপ্তি আমাদের জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এটি বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবর্তনে রূপ নেয়। এই বিপুল আয়োজনের সবচেয়ে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ অধ্যায় ছিল মাত্র চারজন পিএইচ.ডি ডিগ্রিধারীর হাতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজহাতে সম্মাননা তুলে দেন। এই চারজনের একজন ড. মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

এই অনন্য অর্জনে ড. মকছুদুর রহমান পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গভীরভাবে সম্মানিত বোধ করেন। তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলরবৃন্দ এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে—যাঁদের আন্তরিক উদ্যোগ ও স্বীকৃতির কারণে এই বিরল সম্মান অর্জন সম্ভব হয়েছে।

ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে “Maulana Abdul Hai: An Erudite Jurist and Saint” শীর্ষক গবেষণায় পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। এর পূর্বে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে “Hazrat Ashraf Jahāngīr Simnānī (R.A.) and his odd encounters in Sultanat-i-Bangālah: Mirzakhil Darbar Sharif – a case study” শীর্ষক গবেষণায় এম.ফিল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও জ্ঞান অর্জনে তাঁর দীর্ঘ পথচলায় অসামান্য কৃতিত্ব রয়েছে। দাখিল (১৯৮৯) পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান, আলিম (১৯৯১) পরীক্ষায় সার্বিকভাবে দ্বিতীয় এবং সাধারণ গ্রুপে প্রথম স্থান, ফাযিল (১৯৯৩) ও কামিল ফিকহ্ (১৯৯৭) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান, কামিল তাফসীর শরীফ (২০০১) পরীক্ষায় ৮৮৭ নম্বর পেয়ে রেকর্ড গড়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ (১৯৯৮) ও এম.এ (২০০৩) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।

এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. রহমান বলেন, “এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদীনগনের প্রতি উৎসর্গ করছি।”

ড. রহমান একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তানায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, এতিম ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, এবং শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম।

বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার বাংলাদেশ ও এই উপমহাদেশের ইতিহাসে প্রথিতযশা ওলি, আলেম ও সমাজ সংস্কারকদের ঐতিহ্য বহন করে, যাঁরা আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে এই মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা – যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর।

নোট-
আমরা কি পরিমাণ সৌভাগ্যমান। এমন পীরের ছায়াতলে আমরা আছি। আধ্যাত্মিকতা ও জাগতিকতা কোন ক্ষেত্রেই আমরা পিছিয়ে নেই। আমার পীর নিজেকে উজাড় করে তরিকতের প্রসার, হাকিকতের শিক্ষা এবং মারেফতের গূঢ় রহস্যর রসাস্বাদনে নিবেদিত রয়েছেন আর তদারকি করছেন গায়েবী জগতের সবচেয়ে পছন্দনীয় সিলসিলার তথা স্কুল অব স্পিরিট্যুয়ালিজম এর।

“আকাশের চাঁন কি বা আকাশের চাঁন,
দিনে দিনে কি চমকে,জাহাগীরের শান”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দূর্নীতিবাজ মিটু চেয়ারম্যানকে রক্ষার চেষ্টা করছে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার কাহালু থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী ৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেই শতকোটি টাকার মালিক। গ্রামের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মিটু চৌধুরী ৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় যে সম্পদ গড়ে তুলেছেন তার মধ্য, গ্রামে বিশাল পাকাবাড়ি, বগুড়া শহরে ফ্ল্যাট, প্রাইভেট কার, গোবাদী পশুর খামার, মৎস্য চাষের বিশাল জলাশয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত না হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রশাসনিক ও পেশীশক্তি ব্যবহার করে কেন্দ্র দখলের মাধ্যমে জোরপূর্বক চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা মিটু চৌধুরী আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে গাঢাকা দিয়েছে। তার বিরুদ্ধে বাড়িঘরে আগুন দেওয়া, ভূমি দখল, মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য,

আরও পড়ুন
language Change