তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

টিএন্ডটি লাইনের লেবারের শশুরের ৩৮টি বহুতল ভবন, নেপথ্যে এডিসি সাজ্জাদ

পাঠক সংখ্যা
638

এস আই খান:

সরকারের টেলিফোন সংযোগ বিতরণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের (টিএন্ডটি) লাইনের লেবার হিসেবে ১৯৯১ সালে চাকুরীতে যোগদান করেন নূরুল হক। বাড্ডা ও আশপাশের এলাকায় গড়েছেন ৩৮টি ভবন। এর মধ্যে ৩০টির কাজ সম্পন্ন, বাকিগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে ।

ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- উত্তর বাড্ডা তাকওয়া টুইন টাওয়ার, এএম জেড হাসপাতালের পেছনে ১৫ কাঠা জমির উপর ১০ তলা ভবন, উত্তর বাড্ডা নাসিমা মঞ্জিল, একতা রেসিডেন্সিয়াল এরিয়ায় সাড়ে তিন কাঠা জমির উপর পাঁচতলা ভবন প্ল্যান পাস করে গড়েছেন ৮ তলা ভবন।

উত্তর বাড্ডা স্বাধীন স্বরণিতে ১৬ কাঠা জমির উপর এনজি হাইটস নামে ১০ তলা ভবন নির্মাণ করেছেন, একই এলাকায় শান্তি নিকেতনের ময়নার বাগ বউ বাজার এলাকায় সাড়ে ১০ কাঠা জমির উপর ১১ তলা ভবন, উত্তর বাড্ডা বউবাজার এলাকায় ১২ কাঠা জমির উপর তাকওয়া নেক্সজেন নামে ১১ তলা ভবন, যেটির কাজ এখনও চলমান। বউ বাজারের পাশে ১২ কাঠা জমিতে পদ্মা টাওয়ার নামে দশ তলা ভবন, মেরুল বাড্ডা আনন্দ নগর সার্জেন্ট টাওয়ারের সামনে তিনটি ভবনের কাজ চলমান রয়েছে  প্রত্যেকটি দশ তলা করে।

 

আনন্দনগর সুপার মার্কেটের পাশে রয়েছে ১০ তলা ভবন।
উত্তর বাড্ডা সেলিমের বাড়ির সামনে সাত কাঠা জমি কিনে ও ১ কাঠা দখল করে ৮ কাঠার উপর ১০ তলা ভবন নির্মাণ করেছেন। তাকওয়া টুইন টাওয়ারে দুইটা ভবনের প্ল্যান নিয়ে একটি ভবন নির্মাণ করেছেন।

এছাড়া আফতাব নগরে একাধিক প্লট এবং জলসিড়ি প্রজেক্টে দুইটা প্লট রয়েছে। রাজউকের আইন অমান্য করে নির্মাণ করেছে সব গুলো ভবন। খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল হকের জামাতা সাজ্জাদ ২০১৪ সালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন তার বিরুদ্ধে স্ত্রী কারিনী তনিমা আহমেদ নির্যাতনের মামলা করেছিলেন।

গত শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে অনিয়ম-দুর্নীতি করেও সেই কর্মকর্তা বহাল তবিয়তে এখনো রয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের মনে ধোঁয়াসে গল্প এ যেন আরেক দূর্নীতিবাজ বেনজীর অথবা ছাগল কান্ড মতিউর রহমান এমনকি আবেদ আলীকেও হার মানিয়েছে।

শশুরের ব্যবসার অর্থের যোগানদাতা অতিরিক্ত জেলা প্রশাসক, জামাতা-তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নূরুল হকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,  তার মেয়ে জামাতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বর্তমানে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ৩৩ তম বিসিএসের এই কর্মকর্তা নিয়োগ পেয়েছেন তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়।

তিনি বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সরকারের অবৈধ ও অনৈতিক মিশন বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের ডামি নির্বাচনের সময়, তিনি ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন বিতর্কিত নির্বাচন সম্পূর্ণ করতে ভূমিকা পালন করেন।

ঐ নির্বাচনের পরপরই তিনি পুরস্কার হিসেবে পদোন্নতি লাভ করেন এবং এর আগে ২০২০ সালের দিকে তিনি আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন ভূমি মালিকদের জিম্মি করে ব্যাপক পরিমানের অবৈধ অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে , নূরুল হকের আবাসন ব্যবসার অর্থের যোগানদাতা তার জামাতা। তিনি এসিল্যান্ড থাকাকালীন নূরুল হকের ব্যবসা জমজমাট হয়ে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এই অভিযোগের সাথে আমি সম্পৃক্ত নয় আরও সত্যতা যাচাই করে আমার সম্পৃক্ততা থাকলে আমাকে জানাবেন। কিন্তু শশুরের এই সম্পদের পিছনে উনার জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই।

টিএনটি লাইনের লেবার নুরুল হক বলেন, আমি ব্যবসা করি। আমি ব্যবসা করে খাই। প্রতিটি স্থাপনায় একাধিক শেয়ার রয়েছে। উনার স্থাপনার রাজউকের অনুমোদন আছে কীনা জানতে চাইলে তিনি বলেন, আমার নামে ২ টা ভবনের অনুমোদন নেওয়া আছে। বাকী স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সকল স্থাপনার অনুমোদন নেওয়া আছে।  কিন্তু অনুমোদন কপি দেখতে চাইলে তিনি কোনো কপি দেখাতে পারেন নাই। নিউজ লেখা পর্যন্ত নুরুল হকের ও তার মেয়ের জামাই কর্তৃক নির্মিত এই আবাসন প্রকল্পের কোনো ডকুমেন্টস সাংবাদিকদের দেখাতে পারেন নাই। বরং উনার আবাসান প্রকল্পের রিপন নামীয় একজন শেয়ার হোল্ডার প্রতিবেদককে বলেন, সাংবাদিকরা নাকী এসব তথ্যের নামে বাটপারী করছে। সাংবাদিকদের নামে মামলা দেওয়ার ভয় দেখায়। শেয়ারহোল্ডার রিপন সাহেবের হোয়াটস এ্যাপে প্রতিটি প্রকল্পের তালিকা পাঠানো হয়। সেই সাথে এসব ভবনের রাজউক ও সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন আছে কীনা জানতে চাইলে তিনি বলেন সব আছে। কিন্তু তিনি কোনো অনুমোদন পত্র দেখান নাই।

যেহেতু নুরুল হক ও তার মেয়ের জামাই এডিসি তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ও তাদের শেয়ার হোল্ডার নির্মিত ভবনের কোনো ডকুমেন্টস সাংবাদিকদের দেখান নাই সুতরাং এই ভবনগুলোতে অনেক অনিয়ম ও অনুমোদনহীন কীনা জানতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চতর তদন্তের প্রয়োজন। তাছাড়া নুরুল হক ও তার জামাতা সহ উক্ত ভবনগুলোর শেয়ারহোল্ডার সবার আয়-ব্যয়ের উৎস অনুসন্ধান প্রয়োজন। সেই জন্য দুদক, NBR ও রাজউকের তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করা হোক। প্রকৃত পক্ষে একজন টিএন্ডটি লাইনের লেবার কি করে রাতারাতি কোটি টাকার মালিক হলো?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তপন গ্রেপ্তার

ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তপন গ্রেপ্তার

ফেনী সংবাদদাতা: ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শান্তি নগরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খায়রুল বাশার মজুমদার তপন পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের আবুল বশরের ছেলে। শনিবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার তপন গেল বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা ও খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে ফেনীতে নিয়ে আসার জন্য পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। ফেনী আনার পর প্রয়োজনীয়

আরও পড়ুন
language Change