তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

কাস্টমসের ১২ কর্মকর্তার বিরুদ্ধে মানি স্যুট মামলা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১২ কর্মকর্তার বিরুদ্ধে মানি স্যুট মামলা করা হয়েছে। ৫ মাসের অফিস ভাড়া ও বিদ্যুৎ বিলসহ ৯ লাখ ৮১ হাজার ২৯১ টাকা পরিশোধ না করায় ফজর আলী গার্ডেন সিটি ভবন মালিকের পক্ষে মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বিবাদীরা হলেন- কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডেপুটি কমিশনার) মাধব বিকাশ দেব রায়, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, রাজস্ব কর্মকর্তা (জালকুড়ি সার্কেল) মো. মুশফিকুর রহমান চৌধুরী, রাজস্ব কর্মকর্তা (হীরাঝিল সার্কেল) মো. আব্দুল মান্নান তালুকদার, রাজস্ব কর্মকর্তা (মৌচাক ও সিদ্ধিরগঞ্জ সার্কেল) মো. নূরুল ইসলাম, বিভাগীয় কর্মকর্তা (উপ-কর কমিশনার) দিপা রানী হালদার ও মো. সোহেল রানা, রাজস্ব কর্মকর্তা আবুল কাশেম, পুরনজয় গোস্বামী, মো. ফারুক ও ট্যাক্স ইন্সপেক্টর মো. মোয়াজ্জেম হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কার্যালয় করার জন্য বিবাদীরা সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ফজর আলী গার্ডেন সিটি ভবন মালিক মো. চাঁন মিয়ার সঙ্গে ২০২০ সালের ৩১ ডিসেম্বর চুক্তি করেন। ভবনটির চতুর্থ তলায় ৩ বছর মেয়াদে ৪ হাজার ১১৫ বর্গফুট একটি ও ২ হাজার ২১৫ বর্গফুট করে চারটি চুক্তি সম্পাদন করে মাসে ১ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা ভাড়ায় ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে অফিস কার্যক্রম শুরু করেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলে ভবন মালিক চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য বিবাদীদের চিঠি দেন। কিন্তু চুক্তি নবায়ন না করে পূর্বের ভাড়ায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ৩ মাস থাকার জন্য বিবাদী বিভাগীয় কর্মকর্তা (উপ-কর কমিশনার) দিপা রানী হালদার ভবন মালিককে অনুরোধ করে চিঠি দেন। এতে ভবন মালিক সম্মতি দেন। কিন্তু বিবাদীরা ৩ মাসের কথা বলে ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ না করে ৫ মাস ভবনে অবস্থান করেন। এতে ভবনের ভাড়া ও বিদ্যুৎ বিলসহ ৯ লাখ ৮১ হাজার ২৯১ টাকা বকেয়া হয়। ভবন মালিকের বকেয়া পরিশোধ না করে বিবাদীরা গত বছরের ৩০ মে আটি এলাকার ভূমি পল্লী আবাসিক এলাকার লেকভিউ টাওয়ারে অফিস স্থানান্তর করেন।

এদিকে পাওনা পরিশোধের জন্য বাদীপক্ষ বারবার তাগিদ দিলেও বিবাদীগণ দেব দিচ্ছি বলে সময় ক্ষেপণ করতে থাকেন। ফলে চলতি বছরের ৬ জানুয়ারি বাদী পাওনা পরিশোধের জন্য একজন আইনজীবীর মাধ্যমে বিবাদীদের লিগ্যাল নোটিশ প্রদান করেন। এতেও তারা কোনো কর্ণপাত করেনি। সর্বশেষ বাদী স্বশরীরের ২৭ ফেব্রুয়ারি দুপুরে বিবাদীদের বর্তমান অফিসে গিয়ে পাওনা টাকা পরিশোধ করতে বললে তারা টাকা দিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে পাওনা আদায়ের জন্য গত ২৮ এপ্রিল মামলাটি করা হয়।

জানতে চাইলে বাদী শহিদুল ইসলাম বলেন, আমাদের পাওনা পরিশোধ না করে অফিস স্থানান্তরে বাধা দিয়ে ছিলাম। তখন বিভাগীয় কর্মকর্তা (উপ-কর কমিশনার) দিপা রানী হালদার দ্রুত সময়ে আমাদের পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়ে অনুরোধ করায় যেতে দিয়েছি। কিন্তু তিনি তার কথা রাখলেন না। তাই মামলা করতে বাধ্য হয়েছি।

কাস্টমস অফিসে গিয়ে খবর নিয়ে জানা গেছে, যাদের সঙ্গে ভাড়ার চুক্তি হয়েছিল, তার বদলি হয়ে অন্যত্র চলে গেছে। মামলার বিষয়টি অবগত স্বীকার করে বর্তমান বিভাগীয় কর্মকর্তা মাধব বিকাশ দেব রায় বলেন, ‘এসব বিষয় আমি এ অফিসে যোগ দেওয়ার আগে হয়েছে। যেহেতু বিষয়টি আদালতে গড়িয়েছে তাই কিছু বলতে চাই না।’

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ করায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ই মার্চ ২০২৩ রবিবার নীলফামারী জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার, প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে মেসার্স আবু হাসান ট্রেডার্স একটি দোকান হতে মোট ১২৩ (একশত তেইশ) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে দোকান মালিক মোঃ আবু মোঃ আনিচুর শেখকে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নীলফামারী জেলা পরিবেশ

আরও পড়ুন
language Change